Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ভারতের এমডিএইচ ও এভারেস্টের মশলায় কীটনাশক পাওয়ার অভিযোগ; তদন্তে মার্কিন স্বাস্থ্য বিভাগ

আন্তর্জাতিক

বিবিসি
28 April, 2024, 01:55 pm
Last modified: 28 April, 2024, 02:12 pm

Related News

  • হলুদ ও মরিচের মতো মসলাগুলো কি শরীরের জন্য উপকারী? 
  • কোরবানির আগে চড়া মশলার বাজার
  • ‘অ্যাভেটার বিরিয়ানি’র ভিডিও: নীল রঙের বিরিয়ানি নিয়ে ইন্টারনেটে ঝড়!
  • যেভাবে চারশ বছর পরও নিজের নাম রৌশন করে চলেছে চকবাজার
  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!

ভারতের এমডিএইচ ও এভারেস্টের মশলায় কীটনাশক পাওয়ার অভিযোগ; তদন্তে মার্কিন স্বাস্থ্য বিভাগ

উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইডের উদ্বেগের কারণে হংকং সম্প্রতি এমডিএইচ থেকে তিনটি এবং এভারেস্টের একটি মশলার মিশ্রণ বিক্রি বন্ধ করে দিয়েছে।
বিবিসি
28 April, 2024, 01:55 pm
Last modified: 28 April, 2024, 02:12 pm
ছবি: গেটি ইমেজেস

ক্যান্সার সৃষ্টিকারী কীটনাশক থাকার অভিযোগে ভারতের দুই মসলা প্রস্তুতকারকের তৈরি পণ্যের ওপর তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এক্ষেত্রে উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইডের উদ্বেগের কারণে হংকং সম্প্রতি এমডিএইচ থেকে তিনটি এবং এভারেস্টের একটি মশলার মিশ্রণ বিক্রি বন্ধ করে দিয়েছে।

এমডিএইচ ও এভারেস্টের পণ্যগুলো ভারত এবং বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়। যদিও এভারেস্ট এর আগে বলেছে যে, তাদের পণ্যগুলো খাওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে এই বিষয়ে এমডিএইচ এখনও কোনো মন্তব্য করেনি।

এফডিএ'র এক মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "এফডিএ প্রতিবেদনগুলো সম্পর্কে অবগত আছে এবং এ সম্পর্কিত আরও তথ্য সংগ্রহ করছে।"

উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইডের কারণে ক্যান্সারের ঝুঁকি তৈরি হতে পারে এমন উদ্বেগের কারণে সিঙ্গাপুরও এভারেস্ট মাছের তরকারির মশলা তাদের বাজার থেকে সরিয়ে নিয়েছে।

এদিকে মশলা রফতানি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা ভারতের মশলা বোর্ড হংকং ও সিঙ্গাপুরের ঘটনার তদন্ত শুরু করেছে। এক্ষেত্রে তারা গুণমানের সমস্যাগুলোর কারণ নির্ধারণের জন্য কাজ করছে। মশলা প্রস্তুতকারকদের কারখানায়ও পরিদর্শন শুরু হয়েছে।

গতকাল (শনিবার) অবশ্য উভয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট অফলাইন ছিল।

ইথিলিন অক্সাইড সাধারণত মশলার জন্য ফিউমিগেটিং এজেন্ট ছাড়াও অন্যান্য শিল্পখাতেও বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (ইপিএ) বলছে, রাসায়নিকটি মানুষের জন্য কার্সিনোজেনিক।

ইপিএ ২০১৮ সালে জানিয়েছিল যে, ইথিলিন অক্সাইডের সংস্পর্শে লিম্ফয়েড ও মহিলাদের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। 

এ বিষয়ে মন্তব্যের জন্য এমডিএইচ ও এভারেস্টের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি। 

২০১৯ সালেও সালমোনেলা দূষণের উদ্বেগের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু এমডিএইচ পণ্য প্রত্যাহার করা হয়েছিল।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন

Related Topics

টপ নিউজ

মশলা / মশলা বাণিজ্য / এমডিএইচ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ
  • ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী
  • আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী
  • উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
    হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

Related News

  • হলুদ ও মরিচের মতো মসলাগুলো কি শরীরের জন্য উপকারী? 
  • কোরবানির আগে চড়া মশলার বাজার
  • ‘অ্যাভেটার বিরিয়ানি’র ভিডিও: নীল রঙের বিরিয়ানি নিয়ে ইন্টারনেটে ঝড়!
  • যেভাবে চারশ বছর পরও নিজের নাম রৌশন করে চলেছে চকবাজার
  • পর্তুগিজদের হাত ধরে আসা মরিচ যেভাবে বাঙালির হলো!

Most Read

1
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

2
প্রতীকী ছবি: রয়টার্স
অর্থনীতি

মার্চে এসেছে পৌনে ৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স, ইতিহাসে সর্বোচ্চ

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ যেভাবে ভারতকে মুদ্রা সংকটের দিকে ঠেলে দিচ্ছে

4
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

গত ১৫ বছরে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে, ফেরাতে ১০ দেশের সাথে চুক্তি হচ্ছে: প্রধানমন্ত্রী

5
আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢালাওভাবে টাকা ছাপাবে না সরকার, বিনিয়োগনির্ভর অর্থনীতির দিকেই এখন বেশি মনোযোগ: অর্থমন্ত্রী

6
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ফাইল ছবি: রোদং সিনমুন / কেসিএনএ
আন্তর্জাতিক

হাজারো মার্কিন কোম্পানির ব্যবহৃত সফটওয়্যার হ্যাক উত্তর কোরিয়ান হ্যাকারদের; ক্রিপ্টো নিরাপত্তা বিপন্ন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net