Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 25, 2026
অ্যামাজনের রিটার্ন বাক্সে ঢুকে পড়ে বিড়াল, ৬ দিন পর উদ্ধার হয় কয়েক শ মাইল দূরের শহরে

আন্তর্জাতিক

বিজনেস ইনসাইডার
27 April, 2024, 09:40 pm
Last modified: 28 April, 2024, 03:16 pm

Related News

  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • ট্রাম্পের হরমুজ দখলের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান
  • বুনোকে পোষ মানানোর অ-রূপকথা!  
  • স্তন্যদানকারী নারী উদ্যোক্তাকে ব্যবসায়িক প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে অ্যামাজনের বাধা
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার

অ্যামাজনের রিটার্ন বাক্সে ঢুকে পড়ে বিড়াল, ৬ দিন পর উদ্ধার হয় কয়েক শ মাইল দূরের শহরে

ক্লার্কের কাছে নোটিফিকেশন আসে যে গ্যালেনার শরীরে থাকা মাইক্রোচিপ স্ক্যান করা হয়েছে। ঠিক এর পরদিন তার কাছে ক্যালিফোর্নিয়ার এক পশুচিকিৎসকের ফোন আসে। ওই চিকিৎসক ক্লার্ককে জানান যে অ্যামাজনের রিটার্ন প্যাকেজের ভেতর থেকে পাঁচ জোড়া জুতাসহ বিড়ালটি পাওয়া গেছে।
বিজনেস ইনসাইডার
27 April, 2024, 09:40 pm
Last modified: 28 April, 2024, 03:16 pm
ছবি: মোমেন্ট/গেটি ইমেজেস

ইন্টারনেটভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান অ্যামাজনে পণ্য অর্ডার করেছিলেন যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের এক দম্পতি। কিন্তু তারা পণ্যটি পরে ফেরত পাঠান। ঘটনাক্রমে পণ্যটির বাক্সের ভেতর তাদের পোষা বিড়ালটি ঢুকে পড়েছিল। সেটি আর তারা খেয়াল করেননি। ওই অবস্থায়ই তারা বাক্সটি ফেরত দেন। এর ছয়দিন পর শত শত মাইল দূরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে বিড়ালটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

বিড়ালটির নাম গ্যালেনা। ক্যারি ক্লার্ক গত ১০ এপ্রিল থেকে তার বিড়ালটি খুঁজে পাচ্ছিলেন না। পরে তিনি পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে আশে-পাশে খোঁজাখুঁজি করেন। বিড়ালটির সন্ধান চেয়ে বিভিন্ন জায়গায় পোস্টারও লাগান। কিন্তু সপ্তাহ খানেক চেষ্টা করেও বিড়ালটির হদিস মিলছিল না। এ নিয়ে ক্লার্ক বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।

এরই মধ্যে ক্লার্কের কাছে নোটিফিকেশন আসে যে গ্যালেনার শরীরে থাকা মাইক্রোচিপ স্ক্যান করা হয়েছে। ঠিক এর পরদিন তার কাছে ক্যালিফোর্নিয়ার এক পশুচিকিৎসকের ফোন আসে। ওই চিকিৎসক ক্লার্ককে জানান যে অ্যামাজনের রিটার্ন প্যাকেজের ভেতর থেকে পাঁচ জোড়া জুতাসহ বিড়ালটি পাওয়া গেছে।

প্রথমে ক্লার্কের কাছে এ কথা অবিশ্বাস্য মনে হয়েছিল। তিনি ভেবেছিলেন কেউ হয়ত তার সাথে প্র্যাঙ্ক (ছলনা) করছেন। কারণ ইউটাহ থেকে ক্যালিফোর্নিয়ার দুরত্ব কয়েক শ মাইল। বিড়ালটি এত দূরে কীভাবে চলে গেল, তা ভেবে পাচ্ছিলেন না তিনি।

ক্লার্ক বলেন, 'আমি তখন দৌড়ে গিয়ে আমার স্বামীকে গ্যালেনাকে খুঁজে পাওয়ার খবরটি জানাই। আমরা বুঝতে পারি যে বিড়ালটি হয়ত কোনো এক সময়ে লাফ দিয়ে ওই বাক্সের মধ্যে ঢুকে পড়েছিল, যেটি আমরা ফেরত পাঠিয়েছিলাম।'

ছয়দিন পর অ্যামাজনের এক কর্মী গুদামে রাখা ওই বাক্সটি খুলে তাতে বিড়ালটি দেখতে পান। এই ছয়দিন খাবার কিংবা পানি ছাড়াই বেঁচে ছিল বিড়ালটি। শারীরিকভাবেও ছিল সুস্থ। পরে তিনি বিড়ালটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

এরপর ক্লার্ক ও তার স্বামী বিড়ালটি ফেরত আনতে ক্যালিফোর্নিয়ায় যান।

ক্লার্ক বলেন, আমি আশা করি যারা বিড়াল পুষে থাকেন, গল্পটি তাদের বিড়ালের শরীরে মাইক্রোচিপ লাগাতে উৎসাহী করবে।

অনুবাদ: রেদওয়ানুল হক

Related Topics

টপ নিউজ

বিড়াল / উদ্ধার / অ্যামাজন / ক্যালিফোর্নিয়া / পশু চিকিৎসক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা
  • গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
    ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের
  • ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
    ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত
  • ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
    ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

Related News

  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • ট্রাম্পের হরমুজ দখলের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান
  • বুনোকে পোষ মানানোর অ-রূপকথা!  
  • স্তন্যদানকারী নারী উদ্যোক্তাকে ব্যবসায়িক প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে অ্যামাজনের বাধা
  • সাতক্ষীরার হার্ডওয়্যারের দোকান থেকে সুন্দরবনের অজগর উদ্ধার

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

করদাতাদের আয়, ব্যয় ও সম্পদ ট্র্যাকিংয়ে ডেটাভিত্তিক ব্যবস্থার পরিকল্পনা এনবিআরের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

মানি এক্সচেঞ্জে ডলার বিক্রির নতুন দর ১২৬.৫০ টাকা

4
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কা নগরীতে যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সইয়ের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানকেও মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আমন্ত্রণ সৌদি-পাকিস্তান-তুরস্কের, দাবি প্রতিবেদনের

5
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

ফ্রান্সে মোদি-ট্রাম্প বৈঠকের আগে ভারতের একটাই শর্ত ছিল, ‘সাংবাদিকরা প্রশ্ন করতে পারবেন না’: মার্কিন রাষ্ট্রদূত

6
ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস
বাংলাদেশ

ফেনীর নুসরাত হত্যা: হাইকোর্টে ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, চারজনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ জন খালাস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net