Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 15, 2026
‘ক্রিশ্চিয়ানো যখন রক্তের গন্ধ পায়, তখন সে অসাধারণ’

খেলা

টিবিএস ডেস্ক
21 July, 2020, 06:45 pm
Last modified: 21 July, 2020, 06:56 pm

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

‘ক্রিশ্চিয়ানো যখন রক্তের গন্ধ পায়, তখন সে অসাধারণ’

তিন দিন পর পর একটি করে ম্যাচ খেলতে হয়েছে জুভেন্টাসকে। তবে দুই ম্যাচের মাঝে বিরতি না মিললেও ক্রিশ্চিয়ানো রোনালদো ছুটে চলেছেন একই গতিতে।
টিবিএস ডেস্ক
21 July, 2020, 06:45 pm
Last modified: 21 July, 2020, 06:56 pm

এক ম্যাচ আগেই পেনাল্টি থেকে দুই গোল করে জুভেন্টাসকে হার থেকে রক্ষা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার কল্যাণে আতালান্তার বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। এক ম্যাচ পর আবারও ত্রাতার ভূমিকায় রোনালদো। এবার দুই গোল করে দলকে ৩ পয়েন্ট এনে দিলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

রোনালদোর আলো ছড়ানোর ম্যাচে লাৎসিওকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এই দুই গোল দিয়ে একটি রেকর্ড গড়ে ফেলেছেন রোনালদো। দ্রুততম সময়ে সিরি এ'তে ৫০ গোল করার রেকর্ড গড়েছেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। এমন ছন্দময় রোনালদোকে দেখে মুগ্ধ জুভেন্টাসের কোচ মাওরিজিও সারি। রোনালদো স্তুতিতে মেতেছেন তিনি। 

করোনাভাইরাসের কারণে মাঝে অনেকটা সময় চলে যাওয়ায় লিগ শেষ করার তাড়া আছে সিরি এ' কর্তৃপক্ষের। এ জন্য দুই ম্যাচের মাঝে তেমন বিরতি রাখা হয়নি। তিন দিন পর পর একটি করে ম্যাচ খেলতে হয়েছে জুভেন্টাসকে। বিরতি না মিললেও রোনালদো একই গতিতে ছুটে চলেছেন। এটাই বেশি মুগ্ধ করেছে সারিকে।

জুভেন্টাস কোচ বলেন, 'ক্রিশ্চিয়ানো যখন রক্তের গন্ধ পায়, তখন সে অসাধারণ। দুই ম্যাচের মাঝে অল্প সময়েই নিজেকে গুছিয়ে নেয় সে। এটা শুধু শারীরিক দক্ষতা নয়, মানসিকও। প্রতি ম্যাচেই সে অনেক শক্তি খরচ করে। আর প্রতিবারই সেটা কাটিয়ে ওঠে। সে তার পায়ের কাজের মতো মানসিকতাতেও বিশ্বমানের।'

বাজে ফর্মে থেকে মৌসুম শুরু করলেও ছন্দ ফিরে পেয়েছেন রোনালদো। ৩০ ম্যাচে ৩০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে সিরি এ'র সর্বোচ্চ গোলদাতা তিনি। বাকি থাকা চার ম্যাচ দিয়ে গঞ্জালো হিগুয়েনের এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন রোনালদো। ২০১৫-১৬ মৌসুমে নাপোলির হয়ে সিরি এ'তে ৩৬ গোল করার রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। 

জুভেন্টাস কোচ মাওরিজিও সারির বিশ্বাস, এই রেকর্ড ভাঙা রোনালদোর জন্য কঠিন কোনো কাজ নয়। তিনি বলেন, 'সে কোনো কিছু মাথায় নিয়ে নিলে তাকে আটকানো খুব কঠিন। আগামী কয়েক ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া উচিত কিনা, সেটা আমরা দেখব। তবে সে যদি এই ছন্দেই থাকে, তবে বিশ্রামের দরকার হবে না।'

Related Topics

ক্রিশ্চিয়ানো রোনালদো / জুভেন্টাস / সিরি এ / রেকর্ড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
    কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন
  • প্রতীকী ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ
  • আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
    স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর
  • আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
    সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী
  • ছবি: ফোকাস বাংলা নিউজ
    বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

Related News

  • ইউরোপ ও এশিয়ায় সামরিক ব্যয়ের রেকর্ড: বিশ্বে গত ১৬ বছরের মধ্যে সর্বোচ্চ
  • আজ বিশ্ব রেকর্ড স্টোর ডে: ভাইনাইল উৎসবে মাতবে ঢাকাও
  • হাউসফুল সিনেমা হল, দর্শকের মুখে শিস: বলিউডের জৌলুস ফেরালো যে স্পাই থ্রিলার সিক্যুয়েল
  • ট্রাম্পের শুল্ক সত্ত্বেও চীনের রপ্তানি বৃদ্ধি, বাণিজ্য উদ্বৃত্ত রেকর্ড ১.২ ট্রিলিয়ন ডলার
  • প্যারাস্যুট জাম্প: সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশ

Most Read

1
কোয়ান্টানাইটের প্রোডাকশন ফ্লোর
ফিচার

কোয়ান্টানাইট: ঢাকার যে ‘ব্যাক অফিস’ বিশ্বজুড়ে ডিজিটাল সেবার নেপথ্যে

2
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

সুপারমার্কেটে বাড়ছে ভিড়: মধ্যবিত্তের কেনাকাটার ধরনে বড় পরিবর্তন

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি সরকার, লাগবে সরকারি সনদ

4
আদালতে কৌরি রিচিনস (ডানে)। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

স্বামীর মৃত্যু নিয়ে বই লিখেছিলেন, তাকে হত্যার দায়েই যাবজ্জীবন শাস্তি হলো মার্কিন নারীর

5
আজ বৃহস্পতিবার (১৪ মে) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এসব কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুতে পাকিস্তানের মডেল অনুসরণ করা যায়, ৫ বছরের ‘কর অবকাশ’ দেওয়ার বিষয়ে ভাবা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

6
ছবি: ফোকাস বাংলা নিউজ
বাংলাদেশ

বিয়ের সানাইয়ের বদলে রাঙ্গুনিয়ায় শোকের মাতম: ওমানে গাড়ির ভেতর থেকে বাংলাদেশি ৪ ভাইয়ের মরদেহ উদ্ধার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net