Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’

খেলা

ইন্ডিপেন্ডেন্ট
07 July, 2026, 12:15 pm
Last modified: 07 July, 2026, 12:23 pm

Related News

  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো

বিশ্বকাপ না জেতার আক্ষেপ উড়িয়ে দিলেন রোনালদো; বললেন, ‘ইউরো শিরোপাও সমান গুরুত্বপূর্ণ’

ছয়বার বিশ্বকাপে খেলেও শিরোপার দেখা পাননি রোনালদো। ফলে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল তার।
ইন্ডিপেন্ডেন্ট
07 July, 2026, 12:15 pm
Last modified: 07 July, 2026, 12:23 pm
ছবি: রয়টার্স

ক্যারিয়ারে বিশ্বকাপ জিততে না পারার বিষয়টিকে বড় ব্যর্থতা হিসেবে দেখছেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার মতে, ২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ের অর্জনও বিশ্বকাপের মতোই গুরুত্বপূর্ণ।

সোমবার স্পেনের কাছে শেষ ষোলোতে ১-০ গোলে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেয় পর্তুগাল। যোগ করা সময়ে মিকেল মেরিনোর একমাত্র গোলে হেরে টুর্নামেন্ট শেষ করে রোনালদোর দল। ম্যাচের পর ৪১ বছর বয়সী এই তারকা নিশ্চিত করেন, এটিই ছিল তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচ।

ছয়বার বিশ্বকাপে খেলেও শিরোপার দেখা পাননি রোনালদো। ফলে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিটি জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেল তার।

এই বাস্তবতা তাকে সর্বকালের সেরা ফুটবলার বিতর্কে লিওনেল মেসির তুলনায় পিছিয়ে দেবে বলেও মনে করছেন অনেকেই। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর মেসির পক্ষে সেই বিতর্ক আরও জোরালো হয়েছে।

তবে রোনালদোর দাবি, বিশ্বকাপ জিততে না পারায় তার ক্যারিয়ার অসম্পূর্ণ থাকছে না। তার মতে, ২০১৬ সালে পর্তুগালের হয়ে জেতা ইউরো চ্যাম্পিয়নশিপও বিশ্বকাপের শিরোপার মতোই মূল্যবান।

২০১৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জেতেন রোনালদো। ছবি: পিএ আর্কাইভ

রোনালদো বলেন, 'আমি পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিশ্চিয়ানো রোনালদোর আগে পর্তুগাল জাতীয় দল একটি শিরোপাও জেতেনি।'

তিনি আরও বলেন, 'জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে বড় অর্জন ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ। সত্যি বলতে, আমার কাছে এর গুরুত্ব বিশ্বকাপ শিরোপার সমান।'

বিদায়ের মুহূর্তেও নিজের কোনো আক্ষেপ নেই বলে জানান পর্তুগিজ অধিনায়ক।

তিনি বলেন, 'আমি নির্ভার মন নিয়ে বিদায় নিচ্ছি। পর্তুগালের জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়েছি। আগামীকাল নতুন একটি দিন আসবে, জীবনও চলতে থাকবে।'

তবে, ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি রোনালদো। চোখে অশ্রু নিয়ে গ্যালারিতে থাকা পর্তুগিজ সমর্থকদের উদ্দেশে হাততালি দেন এবং হাত নেড়ে বিদায় জানান তিনি।

স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি রোনালদো। ছবি: রয়টার্স

ম্যাচের আগেই রোনালদো ঘোষণা দিয়েছিলেন, এটিই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ম্যাচ শেষে সেই সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করলেও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি তিনি।

রোনালদো বলেন, 'হ্যাঁ, এটিই ছিল আমার শেষ বিশ্বকাপ। এখন পরিবারের সঙ্গে কিছু সময় কাটাতে চাই। সবকিছু নিয়ে ভাবার জন্য সময়ও প্রয়োজন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেব না।'

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো। পর্তুগালের জার্সিতে ২৩৩ ম্যাচে তার গোলসংখ্যা ১৪৬।

Related Topics

টপ নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো / বিশ্বকাপ শিরোপা / ইউরো চ্যাম্পিয়নশিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অলঙ্করণ: টিবিএস
    কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ
  • পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
    ৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার
  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
    যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

Related News

  • বিশ্বকাপ থেকে রোনালদোর পর্তুগালের বিদায়, মেরিনোর শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনালে স্পেন
  • নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় রোনালদোর পর্তুগাল
  • টানা ৬ বিশ্বকাপে গোল করে রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো
  • রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো

Most Read

1
অলঙ্করণ: টিবিএস
ফিচার

কোথায় কত ঘুষ: ‘ঘুষসাইট’ খুলে সরকারি খাতের দুর্নীতির চিত্র ফুটিয়ে তুলছেন দুই তরুণ

2
পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামক (৪৩) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৫,৩১০ পিস ইয়াবাসহ উত্তরা থেকে পল্লবী থানার এএসআই গ্রেপ্তার

3
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

5
ডোনাল্ড ট্রাম্প ও মার্কো রুবিও। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net