Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 30, 2026
ইরানে ইসরায়েলের হামলার খবরে বেড়ে গেল তেল ও সোনার দাম

আন্তর্জাতিক

বিবিসি
19 April, 2024, 03:10 pm
Last modified: 19 April, 2024, 03:29 pm

Related News

  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?

ইরানে ইসরায়েলের হামলার খবরে বেড়ে গেল তেল ও সোনার দাম

তেল ক্রয়ের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৮ ডলার হয়েছে। অন্যদিকে সোনার দাম বর্তমানে আউন্স প্রতি দুই হাজার চারশ ডলারে পৌঁছেছে।
বিবিসি
19 April, 2024, 03:10 pm
Last modified: 19 April, 2024, 03:29 pm
প্রতীকী ছবি। ছবি: তাইফুন কসকুন

ইরানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিষয়টি মার্কিন প্রশাসন নিশ্চিত করার পরেই বেড়েছে তেল ও সোনার দাম।

তেল ক্রয়ের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১.৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৮৮ ডলার হয়েছে। অন্যদিকে সোনার দাম সংক্ষিপ্তভাবে রেকর্ড দাম ছোঁয়ার প্রায় কাছাকাছি গিয়ে বর্তমানে আউন্স প্রতি দুই হাজার চারশ ডলারে পৌঁছেছে।

বিনিয়োগকারীরা গত সপ্তাহে ইরান ইসরায়েলের ওপর সরাসরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পর থেকেই ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়া ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে আসছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে যা এখন উদ্বেগের বিষয়। তেলের দাম প্রাথমিকভাবে ৩.৫ শতাংশ বেড়েছে।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, দেশটির ইসফাহান প্রদেশে বিস্ফোরণের খবর পাওয়া গেলেও সেখানে 'কোন ক্ষয়ক্ষতি' হয়নি।

তেলের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে। অনেক দেশ পেট্রোল এবং ডিজেলের মতো জ্বালানির জন্য তেলের ওপর উচ্চ মাত্রায় নির্ভরশীল। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বজুড়ে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার একটি বড় কারণ জ্বালানি ও শক্তি খরচ বৃদ্ধি।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় ওমান ও ইরানের মধ্যবর্তী হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ শিপিং রুট কারণ বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ করা হয়।

তেল উৎপাদনকারী কার্টেল ওপেক-এর সদস্য দেশ সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং ইরাক এ প্রণালি দিয়েই অধিকাংশ তেল রপ্তানি করে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুসারে, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ এবং ওপেকের তৃতীয় বৃহত্তম সদস্য।

বন্দ ইনসাইটসের জ্বালানি বাজার বিশেষজ্ঞ বন্দনা হরি বলেন, "তেলের দামের প্রাথমিক বৃদ্ধি 'ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ বেড়ে যাওয়ার যে আশঙ্কা' তার সামান্য প্রতিক্রিয়া। সাম্প্রতিক ঘটনা থেকে যা দেখা যাচ্ছে তা হলো, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির ভঙ্গুর ও অস্থির দশা।"

এ অঞ্চলের পরিস্থিতির প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারে, কমেছে অনেক দেশেরই শেয়ারের সূচক। জাপানের নিক্কেই ২২৫ সূচক ২.৭ শতাংশ, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ১.২ শতাংশ ও দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ১.৭ শতাংশ কমেছে।

 


অনুবাদ: তাসবিবুল গনি নিলয়


 

Related Topics

টপ নিউজ

ইরান / ইসরায়েল / তেল / সোনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
    জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • ছবি: সংগৃহীত
    স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ
  • ‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
    ‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

Related News

  • ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
  • ইরানে ইতোমধ্যে ‘সরকার পরিবর্তন’ হয়ে গেছে: দাবি ট্রাম্পের
  • ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প
  • যুদ্ধের তীব্রতা বৃদ্ধি: বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারে দরপতন
  • কোণঠাসা ও আহত ইরান কি এখন পারমাণবিক বোমা তৈরির দিকেই যাবে?

Most Read

1
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

3
ভিক্টোরিয়ায় ট্রাম-ট্রেন-বাসে লাগবে না ভাড়া। ছবি: এপি
আন্তর্জাতিক

জ্বালানির দাম বাড়ায় অস্ট্রেলিয়ার দুই রাজ্যে বিনা ভাড়ায় গণপরিবহন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বপ্নের ৪১০ জিবি তথ্য ফাঁস: ৭ মাস পর থানায় জিডি করল কর্তৃপক্ষ

6
‘খারগ দ্বীপ’। ইরানে সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের একটি লক্ষ্য এটি দখল করা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘ইরানি ফাঁদ’: স্থল সেনা মোতায়েন যুক্তরাষ্ট্রের জন্য আত্মঘাতী হতে পারে, বিশেষজ্ঞদের সতর্কবার্তা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net