Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 26, 2026
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বৃদ্ধি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 April, 2024, 03:15 pm
Last modified: 16 April, 2024, 03:15 pm

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসসহ চারজনের জামিনের মেয়াদ বৃদ্ধি

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূস, গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহানের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে মামলা করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।
টিবিএস রিপোর্ট
16 April, 2024, 03:15 pm
Last modified: 16 April, 2024, 03:15 pm
ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ প্রতিষ্ঠানটির চার কর্মকর্তার জামিনের আগামী ২৩ মে পর্যন্ত বৃদ্ধি করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। 

মামলায় শ্রম আদালতে দেয়া সাজার রায়ের বিরুদ্ধে চারজনের করা আপিল শুনানির তারিখ ২৩ মে ধার্য করেছেন আদালত। শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আউয়াল মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে এ আদেশ দিয়েছেন।

এর আগে ড. ইউনূসসহ সাজাপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ঢাকার তৃতীয় শ্রম আদালত গত ১ জানুয়ারি ৬ মাসের সাজা দেন ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামিকে। তাদেরকে ছয় মাস করে কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ড. ইউনূস, গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহানের বিরুদ্ধে মামলাটি করে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

গত বছরের ৬ জুন এ মামলায় ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে উচ্চ আদালতে গত ২৮ জানুয়ারি আপিল করেন ড. ইউনূসসহ চারজন। তৃতীয় শ্রম আদালতের দেওয়া রায় ৩ মার্চ পর্যন্ত স্থগিত করে চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

এ অবস্থায় তৃতীয় শ্রম আদালতের রায় ও আদেশ স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশের বৈধতা নিয়ে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্টে আবেদন করে মামলার বাদী কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর।

বাদীপক্ষের এই আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ৫ ফেব্রুয়ারি হাইকোর্ট রুলসহ আদেশ দেন। রুলে তৃতীয় শ্রম আদালতের ১ জানুয়ারি দেওয়া রায় ও আদেশের কার্যক্রম স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনালের ২৮ জানুয়ারি দেওয়া আদেশ কেন বাতিল হবে না তা জানতে চাওয়া হয়।

Related Topics

টপ নিউজ

ড. মোহাম্মদ ইউনূস / শ্রম আইন / জামিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
    আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 
  • ফাইল ছবি: সংগৃহীত
    জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

Related News

  • বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন
  • হাইকোর্টে জামিন পেলেন আনিস আলমগীর
  • জুলাই আন্দোলনের হত্যা মামলায় সাবেক এমপি আবদুর রহমান বদির ৬ মাসের জামিন
  • নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে ৫ মামলায় জামিন দিলেন হাইকোর্ট
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ইসরায়েলের আকাশে ইরানের ক্লাস্টার বোমা। ছবি: ডিলান মার্টিনেজ/রয়টার্স
আন্তর্জাতিক

আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ইরানের, দিল পাল্টা ৫ শর্ত

4
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net