Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 04, 2026
নিরাপত্তা পরিষদে ইরান ও ইসরায়েলের বাদানুবাদ

আন্তর্জাতিক

সিএনএন
15 April, 2024, 01:50 pm
Last modified: 15 April, 2024, 01:51 pm

Related News

  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের 'শেষ সুযোগ': হুঁশিয়ারি ট্রাম্পের
  • হরমুজের নিয়ন্ত্রণ ও ‘সার্ভিস ফি’ থেকে প্রাপ্ত আয় ভাগাভাগি নিয়ে চুক্তির কাছাকাছি ইরান-ওমান
  • যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায়ে যেভাবে চাপের পরিধি বাড়াচ্ছে ইরান
  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • ইরান ‘অবিশ্বাস্য রকমের প্রতারক’, আলোচনার জন্য ‘আকুতি’ জানিয়ে এখন অস্বীকার করছে: ট্রাম্প

নিরাপত্তা পরিষদে ইরান ও ইসরায়েলের বাদানুবাদ

সিএনএন
15 April, 2024, 01:50 pm
Last modified: 15 April, 2024, 01:51 pm
ছবি: সংগৃহীত

রোববার (১৪ এপ্রিল) ইসরায়েলে ইরানের হামলা নিয়ে আলোচনার জন্য ডাকা জরুরি অধিবেশনে একে অন্যের কাজের নিন্দা জানিয়েছে ইসরায়েল ও ইরান। 

নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশনে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাড আরদান বলেন, গোটা বিশ্বকে একটি আঞ্চলিক যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দেওয়ার আগে ইরানকে থামাতেই হবে। এ আঞ্চলিক যুদ্ধ বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আরদান আরও অভিযোগ করেন, ইরান শুধু বিশ্বে নিজের আধিপত্য বিস্তার করতে চায়—'ইসলাম বা মুসলিমদের জন্য কোনো মাথাব্যথা নেই' তেহরানের। এরপর তিনি জেরুসালেমের আল-আকসা মসজিদের ওপর ইসরায়েলের ইরানি ড্রোন প্রতিহত করার একটি ভিডিও ফুটেজ দেখান।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান এরদান। 

তিনি বলেন, 'এখনই ব্যবস্থা নিতে হবে—ইরানের জন্য নয়, এ অঞ্চলের জন্য নয়, গোটা বিশ্বের জন্য। আজই ইরানকে থামান।'

অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেন, তার দেশ শুধু আত্মরক্ষার অধিকার আছে বলেই এ অভিযান চালিয়েছে। 

ইরাভানি বলেন, ইরান কখনোই এ অঞ্চলে সংঘাত আরও উসকে দিতে চায় না; এমনকি পুরো অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি বা ছড়িয়ে দিতে চায় না।

ইরানের রাষ্ট্রদূত আরও বলেন, এ অঞ্চলে 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়ার কোনো ইচ্ছা নেই' তেহরানের। তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, তেহরানের আত্মরক্ষা করার অধিকার রয়েছে।

গতকাল ইসরায়েলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। তবে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্রের অধিকাংশই ইসরায়েল ঠেকাতে পেরেছে বলে জানিয়েছে। 

গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলার পর তেহরানের এই পাল্টা হামলা অবশ্য প্রত্যাশিতই ছিল। ওই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাত সদস্য নিহত হন, যাদের মধ্যে উচ্চপদস্থ দুজন জেনারেলও ছিলেন। 

দামেস্কের ওই হামলার পেছনে ইসরায়েল রয়েছে বলেই ধারণা প্রায় সবার। যদিও ইসরায়েল ওই হামলার দায় স্বীকার করেনি।

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল / নিরাপত্তা পরিষদ / ইরান / ইসরায়েল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
    ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

Related News

  • যুদ্ধ বন্ধের আলোচনায় এটিই ইরানের 'শেষ সুযোগ': হুঁশিয়ারি ট্রাম্পের
  • হরমুজের নিয়ন্ত্রণ ও ‘সার্ভিস ফি’ থেকে প্রাপ্ত আয় ভাগাভাগি নিয়ে চুক্তির কাছাকাছি ইরান-ওমান
  • যুক্তরাষ্ট্রের কাছ থেকে ছাড় আদায়ে যেভাবে চাপের পরিধি বাড়াচ্ছে ইরান
  • ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার নাগরিক ইসরায়েল ছেড়েছেন
  • ইরান ‘অবিশ্বাস্য রকমের প্রতারক’, আলোচনার জন্য ‘আকুতি’ জানিয়ে এখন অস্বীকার করছে: ট্রাম্প

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
ফিচার

স্থানীয়দের মালিকানাবোধে যেভাবে নতুন জীবন পেল মহাখালীর অবহেলিত পুকুর

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রে অজ্ঞাত একটি স্থান থেকে ইরানে হামলায় অংশ নিতে একটি মার্কিন সামরিক বিমানকে উড্ডয়ন করতে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী: নিউইয়র্ক টাইমস

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net