Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
এশিয়া কাপ না হলে বিসিবির ক্ষতি সাড়ে ২৫ কোটি টাকা

খেলা

টিবিএস রিপোর্ট
18 July, 2020, 02:55 pm
Last modified: 18 July, 2020, 04:40 pm

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

এশিয়া কাপ না হলে বিসিবির ক্ষতি সাড়ে ২৫ কোটি টাকা

অনেক সিরিজ স্থগিত হয়ে যাওয়াও আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকবে। প্রতিটি দলই চাইবে নিজেদের স্থগিত হয়ে যাওয়া সিরিজ খেলে নিতে। এর প্রভাব পড়তে পারে আগামী বছর আয়োজন করতে চাওয়া এশিয়া কাপে।
টিবিএস রিপোর্ট
18 July, 2020, 02:55 pm
Last modified: 18 July, 2020, 04:40 pm

করোনাভাইরাসের প্রকোপে এলোমেলো হয়ে গেছে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি। বেশিরভাগ সিরিজ, টুর্নামেন্ট স্থগিত হয়ে গেছে। স্থগিত হওয়ার মিছিলে সর্বশেষ যোগ হয়েছে এশিয়া কাপ। দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসরটি কয়েক মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। 

আগামী বছরের জুনের দিকে আসরটি আয়োজন করার চেষ্টা করবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এ জন্য এখন থেকেই সুবিধামতো সময়ের সন্ধানে আছে দক্ষিণ এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু এশিয়া কাপ শেষ পর্যন্ত না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

অনেক সিরিজ স্থগিত হয়ে যাওয়াও আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি থাকবে। প্রতিটি দলই চাইবে নিজেদের স্থগিত হয়ে যাওয়া সিরিজ খেলে নিতে। এর প্রভাব পড়তে পারে আগামী বছর আয়োজন করতে চাওয়া এশিয়া কাপে। শেষ পর্যন্ত কোনো কারণে এশিয়া কাপ না হলে বিসিবির আর্থিক ক্ষতি হবে ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২৫ কোটি ৪৩ লাখ টাকা। 

অবশ্য কেবল বিসিবিরই নয়, এশিয়া কাপে অংশ নেওয়া প্রতিটি দলেরই সাড়ে ২৫ কোটি টাকা আর্থিক ক্ষতি হবে। যে ৩ মিলিয়ন ডলারের কথা বলা হচ্ছে, এই অর্থ আসরে অংশ নেওয়া বাবদ প্রতিটি দল প্রাইজমানি হিসেবে পেয়ে থাকে। আসরটি না হলে স্বাভাবিকভাবেই এই ৩ মিলিয়ন ডলার প্রাইজমানি পাবে কোনো দল। 

এর সঙ্গে আরও আর্থিক ক্ষতির হিসাব রয়েছে। আইসিসির প্রতিটি টুর্নামেন্টেই টাইটেল স্পন্সর থেকে বড় অঙ্কের অর্থ মেলে প্রতিটি দেশের। সঙ্গে থাকে আরও স্পন্সরসহ ব্রডকাস্ট থেকে পাওয়া অর্থের বিষয়গুলো। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ আরও বেশি হবে। যদিও আপাতত এত কিছু মাথায় নিচ্ছে না বিসিবি।

ক্ষতির হিসাব করতে গিয়ে শুধু টুর্নামেন্টের প্রাইজমানির ব্যাপারটিই উল্লেখ করলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, এশিয়া কাপ না হলে টুর্নামেন্টে অংশ নেওয়া বাবদ ৩ মিলিয়ন ডলার পাওয়া যাবে না। তবে আসরটি বাতিল না হওয়ায় আশাবাদী বিসিবি। 

নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'আসরটি বাতিল করা হয়নি। এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। আসরটি আগামী বছর অনুষ্ঠিত হবে, সেভাবেই সবকিছু এগোচ্ছে। তবে কোনো কারণে এশিয়া কাপ না হলে আর্থিক ক্ষতির মুখে পড়বে অংশগ্রহণকারী দেশগুলো। অংশ নেওয়া বাবদ প্রতিটি দল ৩ মিলিয়ন ডলার করে পায়। এশিয়া কাপ না হলে এই অর্থ আমরা পাব না।'

এশিয়া কাপ আয়োজন করতে শেষ পর্যন্ত অপেক্ষা করেছে এসিসি, চলেছে অনেক দেন-দরবার। যদিও কোনো কিছুই কাজে আসেনি। দক্ষিণ এশিয়া অঞ্চলের করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আসরটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। 

করোনাভাইরাসের কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা, কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা, স্বাস্থ্য ঝুঁকি ও সামাজিক দূরত্বের প্রয়োজনীয়তার বিষয়গুলো বিবেচনা করে আসরটি স্থগিত করা হয়। স্থগিত ঘোষণার দিনই জানানো হয়, আগামী বছর জুনের দিকে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে এসিসির। 

আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সংস্করণে এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যদিও এশিয়া কাপের মূল আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু দেশটিতে ভারত সফর করতে না চাওয়ায় আসরটি সরিয়ে নেওয়া হয়। এসিসি অবশ্য তাদের সর্বশেষ বিবৃতিতে জানিয়েছে, এশিয়া কাপের আয়োজক হবে শ্রীলঙ্কা। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে। সম্ভাব্য সময় হিসেবে জুন মাসকে বেছে নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেট আলোচনার মাধ্যমে আয়োজক স্বত্ত্ব অদল-বদল করে নিয়েছে। ২০২১ সালে এশিয়া কাপ আয়োজন করবে শ্রীলঙ্কা।

Related Topics

টপ নিউজ

এশিয়া কাপ ২০২০ / বিসিবি / আর্থিক ক্ষতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • খুব দ্রুতই সাকিবকে দেশের ক্রিকেটে দেখা যাবে: আসিফ আকবর
  • জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগে মঞ্জুরুল ইসলাম নিষিদ্ধ
  • নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ; ক্রিকেটারদের কার বেতন কত হচ্ছে?
  • কোন সমঝোতায় ভারত-ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এলো পাকিস্তান?
  • পাকিস্তান বোর্ডকে ক্রিকেটের স্বার্থে ভারতের বিপক্ষে খেলতে অনুরোধ জানাল বাংলাদেশ

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net