Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 02, 2026
বান্দরবানে ব্যাংক ডাকাতি: আরও ৪ জন গ্রেপ্তার

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
14 April, 2024, 03:50 pm
Last modified: 14 April, 2024, 03:51 pm

Related News

  • চট্টগ্রামে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা, ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
  • ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

বান্দরবানে ব্যাংক ডাকাতি: আরও ৪ জন গ্রেপ্তার

কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক বলেন, ‘রবিবার দুপুরে রুমা থেকে গ্রেপ্তার চারজনকে আনা হয়। পরে তাদেরকে দুপুরে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক  এ এস এম এমরান তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।’
বান্দরবান প্রতিনিধি
14 April, 2024, 03:50 pm
Last modified: 14 April, 2024, 03:51 pm
ছবি: টিবিএস

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতি, অস্ত্র লুট এবং কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও একজনকে অপহরণের ঘটনার মামলায় সন্দেভাজন আরও চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রবিবার (১৪ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক ফজলুল হক।

তিনি বলেন, 'রবিবার দুপুরে রুমা থেকে গ্রেপ্তার চারজনকে আনা হয়। পরে তাদেরকে দুপুরে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক  এ এস এম এমরান তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।'

গ্রেপ্তার চারজন হলেন: রুমার রেমাক্রি  প্রাংসা ইউনিয়নের লাল মিন চহন বমের ছেলে লাল রৌবত বম প্রকাশ আপেল (২৭), বান্দরবান সদর ইউনিয়নের কুহালং ইউনিয়নের লিয়ান জুয়াম বমের ছেলে লাল লম খার বম প্রকাশ আলম (৩১), রুমা পাইন্দু ইউপির রুয়াল লাই বমের ছেলে মিথুসেল বম প্রকাশ আমং (২৫) এবং বান্দরবান সদর ইউপির রাম খুপ বমের ছেলে লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ৬২ জনে।

তাদেরকে সশস্ত্র সংগঠন কেএনএফের সন্দেহভাজন সদস্য হিসেবে মামলায় দেখানো হয়েছে বলে জানিয়েছেন আদালতের জিআরও বিশ্বজিৎ সিংহ।

গত ২ এপ্রিল রাতে এবং ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের রুমা এবং থানচি উপজেলার কৃষি ও সোনালী ব্যাংকের ৩টি শাখায় হামলা চালায় সশস্ত্র লোকজন। তারা টাকা লুট করে, কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে, একজন ব্যাংক ব্যবস্থাপককে অপহরণ করে নিয়ে যায়। এছাড়া লুট করে বেশকিছু অস্ত্র ও গুলি।

দুটি ঘটনাতেই পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট [কেএনএফ] জড়িত বলে উল্লেখ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ গোষ্ঠীটি পাহাড়ে 'বম পার্টি' নামে পরিচিত।

এরপর থেকে রুমা ও থানচি এলাকায় কেএনএফ সদস্যদের বিরুদ্ধে যৌথ অভিযান চালাচ্ছে পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।
 
Related Topics

টপ নিউজ

বান্দরবান / ব্যাংক ডাকাতি / গ্রেপ্তার / কেএনএফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
    সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'
  • ছবি: সংগৃহীত
    এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি
  • ছবি: সংগৃহীত
    বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু
  • প্রতীকী ছবি
    উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

Related News

  • চট্টগ্রামে সিএনজি ওয়ার্কশপের আড়ালে অস্ত্র কারখানা, ৫ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২
  • ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনতাই, গ্রেপ্তার ৩
  • গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • সংসদ ভবনের সামনে প্রধান শিক্ষকের মৃত্যু: প্রধান আসামি প্যারা পনিসহ গ্রেপ্তার ২
  • নেপালে বন্যার পানিতে ভেসে এল ব্যাংকের ভল্ট; ভেঙে ৯২ লাখ রুপি লুট করায় গ্রেপ্তার ২৯

Most Read

1
পাকিস্তানের হায়দরাবাদে সিন্ধু নদীর পার ঘেঁষে হাঁটছেন স্থানীয় বাসিন্দারা। ২৫ এপ্রিল ২০২৫। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সিন্ধু পানিবণ্টন চুক্তি মানতে হবে ভারতকে: আন্তর্জাতিক আদালতের রায়; সদস্য হয়েও ভারত বলল আদালতই 'অবৈধ'

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাজারে আসছে চীনের পোর্টেবল লেজার মশা নিধন যন্ত্র, বড় পরিসরে উৎপাদন শুরু

4
প্রতীকী ছবি
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতি, জ্বালানি সংকটের মধ্যেই সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল অনুমোদন

5
সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের জন্য মুসলিম দেশগুলোতে কৌশলগত অংশীদার খুঁজছে সরকার

6
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net