Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 17, 2026
‘নতুন করে অস্ত্র প্রতিযোগিতা’ প্রশ্নে পরস্পরকে দায়ী করলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া

টপ নিউজ

বাসস
23 August, 2019, 11:05 am
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • যুক্তরাষ্ট্রের এলিমেন্টারি স্কুলে কিশোর বন্দুকধারীর হামলা, ৩ শিশু ও হামলাকারীসহ নিহত ৫

‘নতুন করে অস্ত্র প্রতিযোগিতা’ প্রশ্নে পরস্পরকে দায়ী করলো যুক্তরাষ্ট্র ও রাশিয়া

নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করার পর যুক্তরাষ্ট্র ও মস্কো চুক্তিটি পরিত্যাগ করে।তবে চীন বলেছে ,তারা নতুন কোন ক্ষেপণাস্ত্র চুক্তিতে অংশ নেবে না।
বাসস
23 August, 2019, 11:05 am
Last modified: 25 August, 2019, 04:23 am
ছবিঃ রয়টার্স

রাশিয়া ও যুক্তরাষ্ট্র নতুন করে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকির বিষয়ে বৃহস্পতিবার জাতিসংঘে একে অপরকে দোষারোপ করে। খবর এএফপি’র।

ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস (আইএনএফ) চুক্তি লঙ্ঘনের জন্য পরস্পরকে দায়ী করার পর যুক্তরাষ্ট্র ও মস্কো চুক্তিটি পরিত্যাগ করে। তবে চীন বলেছে ,তারা নতুন কোন ক্ষেপণাস্ত্র চুক্তিতে অংশ নেবে না।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার ডেপুটি রাষ্ট্রদূত দিমিত্র পলিয়ানস্কি নিরাপত্তা পরিষদকে বলেন, এ সপ্তাহের গোড়ার দিকে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ওয়াশিংটনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো প্রমাণ করে যে ‘অস্ত্র প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে আমেরিকা।’

যুক্তরাষ্ট্র এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর রাশিয়া এ বৈঠকের অনুরোধ জানিয়েছিল। কেননা, ১৯৮৭ সালের আইএনএফ চুক্তির আওতায় এমন মাঝারি-পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে।

পলিয়ানস্কি আরো বলেন, রাশিয়া অস্ত্র নিয়ন্ত্রণ প্রশ্নে ‘গুরুত্বপূর্ণ সংলাপের’ জন্য রাশিয়া প্রস্তুত ছিল। অপরদিকে তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকান্ড বরদাস্ত করায় ইউরোপীয় দেশগুলোকে দায়ী করছে।

এদিকে তার মার্কিন প্রতিপক্ষ জোনাথন কোহেন বলেন, ‘রাশিয়া ফেডারেশন ও চীন এখনো এমন একটি বিশ্ব পছন্দ করছে যেখানে যুক্তরাষ্ট্র অস্ত্র তৈরির ক্ষেত্রে আত্ম-সংযম করলেও তারা কোন বাধা ছাড়াই তাদের অস্ত্র তৈরি অব্যাহত রাখবে।’

উল্লেখ্য, রাশিয়ার একটি অস্ত্র পরীক্ষা কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের কয়েক সপ্তাহ পর যুক্তরাষ্ট্র এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। কেন্দ্রটিতে মস্কোর সাথে সম্পর্কযুক্ত পশ্চিমা বিশেষজ্ঞদের ধারণা কেন্দ্রটিতে রাশিয়া পারমাণবিক ক্ষমতাধর ক্ষেপণাস্ত্র তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।

Related Topics

বাংলাদেশ

অস্ত্র প্রতিযোগিতা / যুক্তরাষ্ট্র / রাশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
    সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
  • ছবি: সংগৃহীত
    শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার
  • জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
    বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি
  • ছবি: রয়টার্স
    ২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা
  • ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
    দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান
  • প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
    মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

Related News

  • রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
  • দায়িত্ব নেওয়ার ৫ দিন পরই বরখাস্ত হলেন ট্রাম্পের নতুন প্রেস সচিব—ভাঙল আগের সব রেকর্ড
  • গাজায় ইসরায়েলের ‘ভয়াবহ আচরণ’ ঠেকাতে বাইডেনের আরও কিছু করা উচিত ছিল: কমলা হ্যারিস
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা
  • যুক্তরাষ্ট্রের এলিমেন্টারি স্কুলে কিশোর বন্দুকধারীর হামলা, ৩ শিশু ও হামলাকারীসহ নিহত ৫

Most Read

1
সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা
বাংলাদেশ

সনদবিহীন অপারেটরের মাধ্যমে পরীক্ষা: পপুলার ডায়াগনস্টিকের সঙ্গে ফাইব্রোস্ক্যান সেবা বন্ধ করল কেএনএস কানাডা

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাহজালাল ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মা গ্রেপ্তার

3
জাপানের একটি বন্দরে একটি এলএনজি ট্যাংকার, ২০১২ সালের ৫ ডিসেম্বর। ছবি: রয়টার্স
বাংলাদেশ

বাংলাদেশে আবার সরবরাহ শুরু করতে স্পট মার্কেটভিত্তিক দাম চাইছে দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহকারী ওকিউটি

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

২ বছরের মধ্যে রেকর্ড ছাড়াতে পারে সোনার দাম, বলছেন বিনিয়োগকারীরা

5
ছবি: সাউথ চায়না মর্নিং পোস্ট
আন্তর্জাতিক

দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে পুরো অঞ্চল, জাকার্তার বিরুদ্ধে মামলা করতে সিঙ্গাপুর-মালয়েশিয়াকে ইন্দোনেশীয়দের আহ্বান

6
প্রতীকী ছবি: সালাহউদ্দিন আহমেদ/টিবিএস
বাংলাদেশ

মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট বাধ্যতামূলক করল বিআরটিএ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net