Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে সারবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ২

বাংলাদেশ

খুলনা প্রতিনিধি
07 April, 2024, 04:15 pm
Last modified: 07 April, 2024, 04:36 pm

Related News

  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে সার আমদানিতে বিঘ্ন, বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ
  • ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে তীব্র সার সংকটের আশঙ্কা
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা

রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে সারবোঝাই জাহাজডুবি, নিখোঁজ ২

জাহাজটিতে থাকা ১৩ জনের মধ্যে বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন। অন্যরা সাঁতরে নদীর তীরে পৌঁছাতে পেরেছেন।
খুলনা প্রতিনিধি
07 April, 2024, 04:15 pm
Last modified: 07 April, 2024, 04:36 pm
ছবি: টিবিএস

খুলনার রূপসা নদীর ওপর নির্মিত রূপসা রেলসেতুতে ধাক্কা লেগে একটি সার বোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১৩ জনের মধ্যে দুইজন নিখোঁজ হয়েছেন। রবিবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত। অন্যরা সাঁতরে নদীর তীরে পৌঁছাতে পেরেছেন।

বিষয়টি নিশ্চিত করে খুলনার রূপসা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. নুরুল ইসলাম শেখ বলেন, 'জাহাজটি সুন্দরবনের হাড়বাড়িয়ায় অবস্থানরত বিদেশি জাহাজ থেকে সার নিয়ে যশোরের নোয়াপাড়া নদী বন্দরের দিকে যাচ্ছিল। পথে দুর্ঘটনায় এটি ডুবে যায়।'

কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ জানান, এমভি টিএলএন-১ নামের লাইটার জাহাজটিতে এক হাজার ১৪০ টন টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার ছিল।

এদিকে বন বিভাগ থেকে জানা গেছে, রূপসা-পশুর অভিন্ন নদীর পানখালী এলাকাতে ৪০৪ হেক্টর এলাকা জুড়ে ডলফিনের অভয়ারণ্য রয়েছে। লাইটার জাহাজটি যেখানে ডুবে গেছে, সেখান থেকে ওই অভয়ারণ্যের দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। সেখানে বিরল প্রজাতির গাঙ্গেয় ডলফিন ও ইরাবতি ডলফিনের বাস। ২০২০ সালের ৪ মার্চ বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই এলাকা অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। এই রাসায়নিক সার জলীয় পরিবেশে মিশে যাওয়ায় ডলফিনের ক্ষতি হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।

খুলনাঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, 'রাসায়নিক সারসহ জাহাজ ডুবে যাওয়ার ফলে জলজ জীববৈচিত্র ক্ষতিগ্রস্ত হয়। অনেক প্রাণি মারা যায় বা তাদের প্রজনন ক্ষমতা কমে যায়। জলজ খাদ্য শৃংখলেও নেতিবাচক প্রভাব পড়ে।'

তিনি বলেন, 'আগে শ্যালা নদী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল করত। ওই নদীটাও ডলফিনের অভয়ারণ্য। তবে একবার তেলবাহী জাহাজ ডুবে যাওয়ার ফলে বনের জীব বৈচিত্র মারাত্মক হুমকিতে পড়েছিল।'

মিহির কুমার দো আরও বলেন, 'জাহাজগুলো চলাচলে সুন্দরবন ও পার্শবর্তী অভয়ারণ্য এলাকায় কি পরিমাণ ক্ষতি হচ্ছে, তা নিয়ে একটি গবেষণা কার্যক্রম চলছে। এটি শেষ হলে পরিবেশ রক্ষায় কি কি করণীয়, সেই বিষয়গুলো নিয়ে সরকারের কাছে সুপারিশ করা হবে।'

Related Topics

টপ নিউজ

রূপসা / জাহাজ ডুবি / সার / ডলফিন / খুলনা / নদী / রেলসেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • আল জাজিরা প্রতিবেদন: হাজার মাইল দূরের যুদ্ধের প্রভাব দক্ষিণ এশিয়ার কৃষিতে
  • মধ্যপ্রাচ্য যুদ্ধে সার আমদানিতে বিঘ্ন, বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ
  • ইরান যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে তীব্র সার সংকটের আশঙ্কা
  • শুধু তেল নয়, স্মার্টফোন থেকে শুরু করে সার, ওষুধ—হরমুজ প্রণালি বন্ধে অস্থির বিশ্ববাজার
  • সার রপ্তানিতে বিধিনিষেধ দিল চীন, যুদ্ধ-বিধ্বস্ত বাজারে আরও সংকটের আশঙ্কা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net