Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
September 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, SEPTEMBER 01, 2026
বান্দরবানে বিপন্ন প্রজাতির ভালুক শাবক উদ্ধার

বাংলাদেশ

বান্দরবান প্রতিনিধি
02 April, 2024, 01:05 pm
Last modified: 03 April, 2024, 12:16 am

Related News

  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • একটি পাখির জীবনের মূল্য প্রশাসনের কাছে এক টাকা: প্রশ্নবিদ্ধ মনুষ্যত্ব আর মানবিকতা 

বান্দরবানে বিপন্ন প্রজাতির ভালুক শাবক উদ্ধার

তিনি বলেন, 'এটা মূলত স্থানীয় ভালুক; পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তারপরও কোন প্রজাতির, পাহাড়ে আরও কোন কোন জায়গায় তারা থাকে, এসব বিষয়ের জন্য চট্টগ্রামের বন্যপ্রাণী বিভাগকে অবহিত করা হয়েছে।'
বান্দরবান প্রতিনিধি
02 April, 2024, 01:05 pm
Last modified: 03 April, 2024, 12:16 am
ছবি: টিবিএস

বান্দরবানের আলীকদমে বিপন্ন প্রজাতির দুটি ভালুক শাবক উদ্ধার করা হয়েছে। এ সময় বন্যপ্রাণী পাচারের দায়ে মো. আলাউদ্দিন নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটক মো. আলাউদ্দিন (২৪) আলীকদম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর পালং পাড়ার বাসিন্দা শামশুল আলমের ছেলে।

মঙ্গলবার  (২ এপ্রিল) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকার আলীকদম-চকরিয়া সড়ক এলাকায়  অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আলীকদম-চকরিয়াগামী মো. আলাউদ্দিন নামে এক মোটরবাইক আরোহীকে তল্লাশি করে তার মোটর বাইকে বস্তার মধ্যে অচেতন অবস্থায় দুটি ভালুকের শাবক উদ্ধার করা হয়।

সৈকত শাহীন বলেন, 'বন্যপ্রাণী পাচারের দায়ে মোটর বাইকসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ভালুক শাবক দুটি চকরিয়া বঙ্গবন্ধু সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বন বিভাগের সাথে আলোচনা চলছে।'

এছাড়া বান্দরবানের বনাঞ্চল থেকে বন্যপ্রাণী পাচার রোধে বান্দরবান পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল জানান, আসামিকে আদালতে চালান দেওয়া হয়েছে। ভালুক শাবক দুটি আদালতের নির্দেশে পুলিশ এবং বনবিভাগের উদ্যোগে অবমুক্ত করা হবে। 

তিনি বলেন, 'এটা মূলত স্থানীয় ভালুক; পাহাড়ি এলাকায় পাওয়া যায়। তারপরও কোন প্রজাতির, পাহাড়ে আরও কোন কোন জায়গায় তারা থাকে, এসব বিষয়ের জন্য চট্টগ্রামের বন্যপ্রাণী বিভাগকে অবহিত করা হয়েছে।'

এদিকে বন ও পরিবেশ নিয়ে কাজ করা সেইভ দ্য নেচার অব বাংলাদেশ-এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন রিয়াদ বলেন, 'শাবক দুটি দেশীয় কালো প্রজাতির ভালুক। আর যিনি আটক হয়েছেন, তিনি আন্তঃদেশীয় বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য।'

তিনি বলেন, 'এর আগেও উল্লুক, লজ্জাবতী বানর, ভাল্লুক ও মায়াহরিণ পাচার করে নিয়ে গেছে তারা। একবার আলীকদম থেকে রাজধনেশ পাচার করার সময় ধরা পড়ে পাচারচক্রের ১২ জন সদস্য এখনও জেলে রয়েছে। পাহাড়ি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা বন্যপ্রাণী আলীকদম থেকে কুমিল্লা-ফেনী হয়ে ভারতে চলে যায়। আবার আলীকদম থেকে কুমিল্লা-সাতক্ষীরা হয়েও চলে যায়। পরে ভারত থেকে চীনসহ বিভিন্ন দেশে নিয়ে যাওয়া হয় এসব বন্যপ্রাণী।'

Related Topics

টপ নিউজ

বন্যপ্রাণী পাচার / বন্যপ্রাণী / বান্দরবান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ফেসবুক থেকে নেয়া
    ‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
  • কোলাজ: টিবিএস
    ‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার
  • পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
    মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন
  • ছবি: সংগৃহীত
    গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার
  • এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
    এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
  • পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
    আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

Related News

  • ১ সেপ্টেম্বর থেকে খুলছে সুন্দরবন, তিন মাসের নিষেধাজ্ঞায় ফিরেছে প্রাণ-প্রকৃতি
  • জিম্মার শর্ত ভেঙে হাতিকে নির্যাতনের অভিযোগ, সাফারি পার্কে ফিরল ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • একটি পাখির জীবনের মূল্য প্রশাসনের কাছে এক টাকা: প্রশ্নবিদ্ধ মনুষ্যত্ব আর মানবিকতা 

Most Read

1
ছবি: ফেসবুক থেকে নেয়া
বাংলাদেশ

‘এশিয়ার নোবেল’ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

2
কোলাজ: টিবিএস
বাংলাদেশ

‘ছাত্রলীগ’ পরিচয়ে বিমানবন্দরে প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে বিএনপি-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

3
পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে রোববার সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। ছবি : মন্ত্রণালয়
বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা : হুমায়ুন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গাজীপুরে থানা প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আ.লীগ নেতার ৫ স্বজন গ্রেপ্তার

5
এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত
অর্থনীতি

এআই মনিটরিংয়ে তৈরি পোশাকের উৎপাদনশীলতা বাড়ছে ২৫ শতাংশ পর্যন্ত

6
পার্লামেন্ট [মডেল : পার্থ প্রতিম মজুমদার, জাতীয় সংসদ ভবন, ঢাকা, ১৯৮৫]। আলোকচিত্র : আনোয়ার হোসেন
ইজেল

আলোকচিত্রের ১০ মহাজন ১০ ছবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net