Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 24, 2026
১ এপ্রিল: ৪৮ বছর আগে অ্যাপলের শুরু, তারপর বদলে দিয়েছে পুরো কম্পিউটিং জগৎকেই

আন্তর্জাতিক

ডাব্লিউসিসিএফটেক
02 April, 2024, 03:35 pm
Last modified: 02 April, 2024, 03:35 pm

Related News

  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী
  • একটু হলেই ইতিহাসের সবচেয়ে দামি কোম্পানি হতো এনভিডিয়া

১ এপ্রিল: ৪৮ বছর আগে অ্যাপলের শুরু, তারপর বদলে দিয়েছে পুরো কম্পিউটিং জগৎকেই

গত ১ এপ্রিল ৪৮ বছরে পা দেওয়া অ্যাপল কোম্পানি কম্পিউটার, আইফোন এবং হেডসেটের মতো পণ্যগুলোর মাধ্যমে কম্পিউটিং বিশ্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
ডাব্লিউসিসিএফটেক
02 April, 2024, 03:35 pm
Last modified: 02 April, 2024, 03:35 pm
১৯৭৬ সালের ১ এপ্রিল অ্যাপল প্রতিষ্ঠা করার সময় স্টিভ জবস (ডানে) এবং স্টিভ ওজনিয়াক (বামে)। ছবি: সংগৃহীত

অ্যাপলের যাত্রা শুরু হয় ক্যালিফোর্নিয়ায় স্টিভ জবসের বাবা-মায়ের বাড়ি থেকে। কোম্পানির শুরুটা চমকপ্রদ না হলেও কোম্পানিটি এখন ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

গত ১ এপ্রিল ৪৮ বছরে পা দেওয়া অ্যাপল কোম্পানি কম্পিউটার, আইফোন এবং হেডসেটের মতো পণ্যগুলোর মাধ্যমে কম্পিউটিং বিশ্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অনেকেই অ্যাপলকে কম্পিউটিং বিশ্বকে বদলে দেওয়ার মূল প্রভাবক হিসেবে দেখেন যেহেতু কোম্পানিটি এর সাফল্যের মাধ্যমে এই ধরনের শিল্পের চেহারাই পাল্টে দিয়েছে।

আইফোন বর্তমানে অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় পণ্য হলেও কোম্পানিটি শুরুতে ব্যক্তিগত কম্পিউটার তৈরির দিকে মনোনিবেশ করেছিল এবং অ্যাপল-১ কম্পিউটার দিয়ে যাত্রা শুরু করেছিল।

স্টিভ জবস এবং স্টিভ ওজনিয়াকের মতো অনভিজ্ঞ প্রতিষ্ঠাতাদের হাত ধরে যাত্রা শুরু করা কোম্পানিটিকে সফলতার জন্য অনেক কিছু নতুন করে শিখতে হয়েছে। প্রাথমিকভাবে অ্যাপল-১ কম্পিউটারের মাত্র ৫০টি ইউনিট বিক্রি হওয়া সত্ত্বেও এর থেকে অনেক কিছুই শেখার ছিল। জবস যখন 'বাইট শপ'-এর পল টেরেলের কাছে অ্যাপল-১ এর বুদ্ধি নিয়ে যান তখন তিনি মাদারবোর্ড এবং যন্ত্রাংশ বিক্রি করার কল্পনা করেছিলেন যা নির্মাতারা কম্পিউটার তৈরি করতে ব্যবহার করতে পারবে।

টেরেল চেয়েছিলেন, যন্ত্রগুলোকে একত্রিত করে একটি স্বতন্ত্র কম্পিউটার হিসেবে বিক্রি করা হোক। শেষ পর্যন্ত এ ধারণাটি জবসকে কোম্পানির ব্যবসায়িক মডেল পরিবর্তন করতে বাধ্য করেছিল এবং অ্যাপল জনসাধারণের কাছে পূর্বেই একত্রিত করা কম্পিউটার বিক্রি করার দিকে মনোনিবেশ করে। এই পরিবর্তনের মধ্য দিয়েই অ্যাপলের ধীরে ধীরে অন্যান্য বিভাগে এর প্রভাব বিস্তার করা শুরু করে।

অ্যাপল প্রতিদ্বন্দিদের মতোই বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। এমন এক সময় ছিল যখন দেনার জন্য কোম্পানিটি নিজেকে দেউলিয়া ঘোষণা করার কথা ভেবেছিল।

জবস ফিরে এসে আবার কোম্পানিটির হাল ধরার পর থেকে এর ভাগ্য বদলে যেতে থাকে। ২০০৭ সালে আইপড, ম্যাকবুক এবং আইফোনের মতো বৈপ্লবিক পণ্য উদ্ভাবনের মাধ্যমে কোম্পানিটি নিজেকে একটি আলাদা উচ্চতায় নিয়ে যায়। পণ্যগুলো বর্তমানে কোম্পানিটির সর্বাধিক বিক্রি হওয়া পণ্যের মধ্যে অন্যতম এবং আয়ের একটি বড় উৎস।

২০২৪ সালে অ্যাপলের কিউ১ আয় থেকে জানা যায়, কোম্পানিটি ১১৯.৬ বিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব তৈরি করেছে যা চার দশক আগের তুলনায় (অ্যাপলের প্রতিষ্ঠার) একটি বিশাল অঙ্কের অর্থ। দুর্ভাগ্যবশত জবস কোম্পানির বর্তমান ট্রিলিয়ন-ডলারের অর্থনৈতিক অবস্থা দেখে যেতে পারেননি কারণ তিনি ২০১১ সালে মারা যান। কিন্তু তিনি এমন দৃষ্টান্ত রেখে গেছেন যা বর্তমানে তার উত্তরসূরি টিম কুক ঠিকভাবে পূরণ করে যাচ্ছেন।

Related Topics

টপ নিউজ

অ্যাপল / স্টিভ জবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প
  • ছবি: রয়টার্স
    নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

Related News

  • ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছাড়িয়ে আবারও বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানি অ্যাপল
  • আইফোন ১৭ উন্মোচনের পর ১১২ বিলিয়ন ডলার বাজারমূল্য হারাল অ্যাপল; কেন নাখোশ ক্রেতা-বিনিয়োগকারীরা?
  • স্থবির স্মার্টফোন বাজার, পুরনো উন্মাদনা ফেরাতে অ্যাপলের নতুন কৌশল এবার ‘আইফোন এয়ার’
  • সবচেয়ে পাতলা আইফোনের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার কে এই আবিদুর চৌধুরী
  • একটু হলেই ইতিহাসের সবচেয়ে দামি কোম্পানি হতো এনভিডিয়া

Most Read

1
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা শিথিল হতেই ইরানের তেল কিনতে চুক্তি করার উদ্যোগ চীনের রাষ্ট্রায়ত্ত শোধনাগারগুলোর

3
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net