Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
মার্কিন সহায়তা না পেলে পিছু হটতে হবে ইউক্রেনকে: সাক্ষাৎকারে জেলেনস্কি

আন্তর্জাতিক

সিএনএন
30 March, 2024, 09:40 pm
Last modified: 30 March, 2024, 09:53 pm

Related News

  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস

মার্কিন সহায়তা না পেলে পিছু হটতে হবে ইউক্রেনকে: সাক্ষাৎকারে জেলেনস্কি

‘মার্কিন সমর্থন না থাকার মানে আমাদের কোনো আকাশ প্রতিরক্ষা থাকবে না, কোনো প্যাট্রিয়ট মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য জ্যামার, কোনো ১৫৫ মিলিমিটার গোলা; কিছুই থাকবে না।’
সিএনএন
30 March, 2024, 09:40 pm
Last modified: 30 March, 2024, 09:53 pm
ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলে ফ্রন্টলাইনের কাছে রাশিয়ান বাহিনীর অবস্থান লক্ষ্য করে বিএম-২১ গ্র্যাড মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) থেকে রকেট নিক্ষেপ করছেন ইউক্রেনের একজন সেনা কর্মকর্তা। ২৭ মার্চ, ২০২৪। ছবি: রয়টার্স/সোফিয়া গ্যাটিলোভা

দ্রুতই মার্কিন সামরিক সহায়তা না পেলে ইউক্রেনকে রাশিয়ার কাছে আরও ভূমি ছেড়ে দিতে হবে বলে সতর্কবার্তা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

কয়েক বিলিয়ন ডলারের নতুন সহায়তা প্যাকেজ ছাড়ার জন্য মার্কিন কংগ্রেসের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।

বাইডেন প্রশাসন বর্তমানে আন্তর্জাতিক সহায়তা প্যাকেজের আওতায় ৯৫ বিলিয়ন ডলার ছাড় করতে চাইছে। এ প্যাকেজের ৬০ বিলিয়ন ডলার ইউক্রেনের জন্য।

সিনেটে পাস হলেও হাউজ অব রিপ্রেজেনটেটিভসে গিয়ে আটকে আছে এটি।

জেলেনস্কি বলেন, তাদের জরুরিভিত্তিতে এ সহায়তা দরকার। এটি না পেলে ইউক্রেনের বড় শহরগুলো ঝুঁকিতে পড়তে পারে।

'মার্কিন সমর্থন না থাকার মানে আমাদের কোনো আকাশ প্রতিরক্ষা থাকবে না, কোনো প্যাট্রিয়ট মিসাইল, ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য জ্যামার, কোনো ১৫৫ মিলিমিটার গোলা; কিছুই থাকবে না,' শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে বলেন জেলেনস্কি।

'এর অর্থ হবে আমরা পিছু ফিরে যাব একটু একটু করে, ছোট ছোট পদক্ষেপে,' বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

সহায়তা না পেলে কিয়েভ বাধ্য হয়ে যুদ্ধপ্রচেষ্টা কমিয়ে দেবে, সম্পদ রক্ষা ও সঠিক বণ্টনে অগ্রাধিকার দেবে বলে জানান তিনি। এই সংকোচনের প্রভাব পড়বে যুদ্ধের অর্জন ও ফলাফলে।

'ধরুন আপনার ফ্রন্টলাইন রক্ষা করতে দিনে আট হাজার গুলি লাগবে। কিন্তু আপনার কাছে আছে দুই হাজার রাউন্ড। তখন আপনাকে কমিয়ে চলতে হবে,' উদাহরণসহ পরিস্থিতি ব্যাখ্যা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

এতে ফ্রন্টলাইন ছোট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুদ্ধবিদ্ধস্ত দেশটির প্রেসিডেন্ট। ফ্রন্টলাইনে ফাটল ধরলে রাশিয়ানরা ইউক্রেনের বড় শহরগুলোতেও পৌঁছে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

প্রায় দুই বছর আগে মস্কো ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ চালানের পর থেকে দেশটির পূর্বাঞ্চলের বেশিরভাগ রাশিয়ান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

রুশ বাহিনীর সঙ্গে বেশ কয়েক মাস তীব্র লড়াইয়ের পর গত মাসে পূর্ব রণাঙ্গনের আভদিভকা শহর থেকে অবস্থান গুটিয়ে নেওয়ার ঘোষণা দেয় কিয়েভ।

জেলেনস্কি অবশ্য জানিয়েছেন, 'পিছু না হটার উপায় খুঁজছে' ইউক্রেন। তার দেশের বর্তমান লক্ষ্য ফ্রন্টলাইনকে স্থিতিশীল রাখা বলেও জানান তিনি।

'ফ্রন্টলাইন স্থিতিশীল থাকলে ইউক্রেন নতুন ব্রিগেডকে প্রশিক্ষণ ও প্রস্তুত করতে পারবে যাতে এ বছরের শেষের দিকে পালটা আক্রমণ পরিচালনা করা যায়,' বলেন তিনি।

ইউক্রেনের জন্য যেকোনো বিকল্প বর্তমানে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট জেলনস্কি। 'আমাদের পক্ষে আর সময় নষ্ট করা সম্ভব নয়। বিভিন্ন পক্ষের মধ্যে ইউক্রেন রাজনৈতিক বিষয় হয়ে উঠতে পারে না,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ভলোদিমির জেলেনস্কি / ইউক্রেন / ইউক্রেন-রাশিয়া যুদ্ধ / মার্কিন সহায়তা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: ইন্ডিয়া টুডে
    সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'
  • ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
    যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান
  • জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 
  • ছবি: টিবিএস
    আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়
  • ছবি: পিটিআই
    স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের
  • সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
    ২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

Related News

  • যুদ্ধবিরতির ঠিক আগে ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, নিহত ২৭
  • ডেটিংয়ে গিয়ে ইরান-ইউক্রেন নিয়ে গোপন তথ্য ফাঁস পেন্টাগন কর্মকর্তার
  • ট্রাম্পের মন গলাতে দেশের একাংশের নাম ‘ডনিল্যান্ড’ রাখতে চাইছেন ইউক্রেনের কর্মকর্তারা
  • ‘রোবটের রক্ত ঝরে না’: যুদ্ধক্ষেত্রে মানুষের বদলে যন্ত্র পাঠাচ্ছে ইউক্রেন
  • হাঙ্গেরির চমকপ্রদ নির্বাচনে পেতের ম্যাজিয়ারের জয়ে ইউরোপীয় নেতাদের উচ্ছ্বাস

Most Read

1
ছবি: ইন্ডিয়া টুডে
আন্তর্জাতিক

সরকার গড়তে ১১২ বিধায়কের সমর্থন নিয়ে গেলেন থালাপতি, গভর্নর বললেন ‘১১৮ নিয়ে আসুন'

2
ছবি: কাইল মাজজা/আনাদোলু এবং গেটি ইমেজেস-এর সৌজন্যে মজিদ সাঈদী।
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে হচ্ছে সমঝোতা স্মারক: পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করবে ইরান

3
জনতা ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

২০২৫ সালে জনতা ব্যাংকের লোকসান ৩,৯৩১ কোটি টাকা 

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগের মণ বিক্রি হচ্ছে ১৬০০ টাকায়

5
ছবি: পিটিআই
বাংলাদেশ

স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিতে ভারতে তেল পরিশোধনের পরিকল্পনা সরকারের

6
সোনালী ব্যাংক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৫ সালে সোনালী ব্যাংকের রেকর্ড ১,৩১৩ কোটি টাকা মুনাফা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net