Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
‘লোকসভা নির্বাচনে দাঁড়ানোর টাকা আমার নেই’: নির্মলা সীতারামন

আন্তর্জাতিক

এনডিটিভি
28 March, 2024, 01:20 pm
Last modified: 28 March, 2024, 01:22 pm

Related News

  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

‘লোকসভা নির্বাচনে দাঁড়ানোর টাকা আমার নেই’: নির্মলা সীতারামন

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার কাছে প্রয়োজনীয় টাকা না থাকায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিজেপির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
এনডিটিভি
28 March, 2024, 01:20 pm
Last modified: 28 March, 2024, 01:22 pm
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছবি: রয়টার্স

ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার কাছে প্রয়োজনীয় টাকা নেই। তাই তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তাকে অন্ধ্র প্রদেশ বা তামিলনাড়ু থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন।

ভারতে দুদিনব্যাপী চলমান টাইমস নাউ সামিটে নির্মলা বলেন, "এক সপ্তাহ অথবা দশ দিন ভেবে আমি তাকে জানিয়েছি, 'হয়ত না'। আমার কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পর্যাপ্ত টাকা নেই।"

তিনি বলেন, "আমি খুবই কৃতজ্ঞ যে তারা আমার যুক্তি মেনে নিয়েছেন। তাই আমি নির্বাচনে অংশ নিচ্ছি না।"

কেন দেশটির অর্থমন্ত্রীর কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পর্যাপ্ত টাকা নেই জানতে চাইলে তিনি বলেন, ভারতের রাষ্ট্রীয় তহবিলের অর্থ তার জন্য নয়।

তিনি আরো বলেন, "আমার বেতন, উপার্জন এবং সঞ্চয় শুধু আমার। এটি ভারতের রাষ্ট্রীয় তহবিলের অংশ নয়।"

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান রাজ্যসভার কয়েকজন সদস্যকে প্রার্থী করেছে। তাদের মধ্যে রয়েছেন— পীযূষ গোয়াল, ভূপেন্দর যাদব, রাজীব চন্দ্রশেখর, মনসুখ মান্ডাভিয়া এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নির্মলা সীতারামন দেশটির কর্ণাটক রাজ্যের রাজ্যসভার সদস্য।

নির্মলা জানিয়েছেন, নির্বাচনে তিনি অন্য প্রার্থীদের হয়ে প্রচারণা চালাবেন।

তিনি বলেন, "আমি সংবাদ মাধ্যমের বিভিন্ন ইভেন্টে অংশ নিব এবং প্রার্থীদের সাথে যাবো। যেমন আগামীকাল আমি রাজীব চন্দ্রশেখরের প্রচারণায় অংশ নিব।"

Related Topics

টপ নিউজ

লোকসভা / ভারতের অর্থমন্ত্রী / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

Related News

  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • ভোটার তালিকা নিয়ে চরম বিতর্কের মাঝে পশ্চিমবঙ্গে ভোট শুরু
  • মোগলরা ভারতকে কী দিয়েছে? বিজেপির কাছে যে উত্তর সবচেয়ে অস্বস্তির
  • গুজরাটে মুসলিমদেরকে ‘মৃত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
  • ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net