Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
'বিলুপ্ত' জাভান বাঘের সন্ধানে ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক

আল জাজিরা
27 March, 2024, 01:15 pm
Last modified: 27 March, 2024, 01:18 pm

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • স্বামীকে কেড়েছে বাঘ, এখন সেই বাঘের বন বাঁচাতে লড়ছেন এই নারীরা
  • টাইগার্স বিটুইন এম্পায়ারস: রাশিয়ার আমুর বাঘ রক্ষার লড়াইয়ের এক মহাকাব্যিক গল্প

'বিলুপ্ত' জাভান বাঘের সন্ধানে ইন্দোনেশিয়া

সমীক্ষায় বলা হয়, ২০১৯ সালে পশ্চিম জাভাতে পাওয়া বাঘের লোমের একক স্ট্র্যান্ড স্থানীয় প্রজাতির বৈশিষ্ট্যগুলির সাথে মিলে যায়। আর এরপরেই শুরু হয় বাঘের প্রজাতিটির খোঁজ করার উদ্যোগ।  
আল জাজিরা
27 March, 2024, 01:15 pm
Last modified: 27 March, 2024, 01:18 pm
ছবি: রয়টার্স

জাভান বাঘ ইতোমধ্যেই একটি বিলুপ্ত প্রাণী হিসেবে স্বীকৃত। তবে এখনও প্রাণীটি বন্য পরিবেশে থাকতে পারে বলে মনে করছে ইন্দোনেশিয়া সরকার। 

সেক্ষেত্রে প্রমাণ খুঁজতে দেশটির বনাঞ্চলে ক্যামেরা ট্র্যাপ ও ডিএনএ পরীক্ষা নিরীক্ষা করা হবে। গতকাল (মঙ্গলবার) দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান। 

প্রজাতিটি ১৯৮০-এর দশকে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে ধারণা করা হয়। তবে ন্যাশনাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন এজেন্সি (বিআরআইএন) গত সপ্তাহে প্রকাশিত একটি গবেষণাধর্মী সমীক্ষার পরেই মূলত বিষয়টি নতুন করে সামনে আসে। 

সমীক্ষায় বলা হয়, ২০১৯ সালে পশ্চিম জাভাতে পাওয়া বাঘের লোমের একক স্ট্র্যান্ড স্থানীয় প্রজাতির বৈশিষ্ট্যগুলির সাথে মিলে যায়। আর এরপরেই শুরু হয় বাঘের প্রজাতিটির খোঁজ করার উদ্যোগ।  

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, রিপি ইয়ানুর ফজর নামে একজন বাসিন্দা পশ্চিম জাভা প্রদেশের সুকাবুমি শহরের কাছে একটি বনভূমিতে একটি জাভান বাঘ দেখার কথা জানিয়েছেন। গ্রামবাসী পায়ের ছাপ ও নখর চিহ্ন লক্ষ্য করে বেড়া থেকে লোমের নমুনা সংগ্রহ করেছিল।

সংরক্ষণের দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের কর্মকর্তা সত্যওয়ান পুদ্যতমোকো বলেন, "গবেষণায় জাভান বাঘ এখনও বনাঞ্চলে রয়েছে বলে আশা তৈরি করেছে৷ আমরা এটিকে খুঁজতে প্রস্তুতি নিচ্ছি।" 

ইন্দোনেশিয়ায় স্থানীয় জাভান ও বালিনিজ বাঘ মূলত শিকারের ও বনাঞ্চল ধ্বংসের কারণেই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। শুধু সুমাত্রান বাঘগুলি দ্বীপপুঞ্জের দেশটিতে অবশিষ্ট ছিল।

এদিকে সুমাত্রান বাঘের অঙ্গ-প্রত্যঙ্গ প্রায়শই চুরি হয়ে থাকে। সেক্ষেত্রে এই বাঘটিও অহরহ শিকারির লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

যদিও ইন্টারন্যশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার ইতোমধ্যেই সুমাত্রান বাঘকে ব্যাপকভাবে বিপন্ন প্রাণী বলে ঘোষণা করেছে। ধারণা করা হয় যে, বন্য পরিবেশে এই বাঘের সংখ্যা মাত্র ৪০০ টির মতো।  

পুতমোকো বলেন, "যদি এখনও জাভান বাঘের অস্তিত্ব থেকে থাকে তবে অবশ্যই এটিকে একটি সুরক্ষিত প্রাণী হিসেবে গণ্য করা হবে। এদের অস্তিত্ব টিকিয়ে রাখা আমাদের সকলের দায়িত্ব।" 

ডব্লিউডব্লিউএফ-এর ইন্দোনেশিয়ার বন ও বন্যপ্রাণী কর্মসূচির প্রধান মুহাম্মদ আলী ইমরন শিকারিদের প্রতিরোধে জনসাধারণের গবেষণা ফলাফল জানানোর আহ্বান জানান। একইসাথে বাঘের অস্তিত্ব নিশ্চিত করতে আরও গবেষণার প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

বাঘ / বাঘ ফিরিয়ে আনা / বাঘ জরিপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন
  • স্বামীকে কেড়েছে বাঘ, এখন সেই বাঘের বন বাঁচাতে লড়ছেন এই নারীরা
  • টাইগার্স বিটুইন এম্পায়ারস: রাশিয়ার আমুর বাঘ রক্ষার লড়াইয়ের এক মহাকাব্যিক গল্প

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net