Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পাবেন পোশাক শ্রমিকেরা: প্রতিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2024, 09:15 pm
Last modified: 20 March, 2024, 10:35 pm

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পাবেন পোশাক শ্রমিকেরা: প্রতিমন্ত্রী

এছাড়া ঈদের আগে দেশের বৃহত্তম রপ্তানি খাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য শিল্প পুলিশ, শ্রম বিভাগ, কলকারখানা ও সংস্থাপন পরিদর্শন অধিদপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলো একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।
টিবিএস রিপোর্ট
20 March, 2024, 09:15 pm
Last modified: 20 March, 2024, 10:35 pm
ফাইল ছবি: টিবিএস

ঈদুল ফিতরের ছুটি শুরুর আগেই তৈরি পোশাক শিল্পের শ্রমিক-কর্মচারীদের মার্চ মাসের বেতন এবং ঈদ বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।

বুধবার (২০ মার্চ) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রি-পক্ষীয় পরামর্শ পরিষদ (আরএমজি টিসিসি)-এর এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ঈদের আগে দেশের বৃহত্তম রপ্তানি খাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সেজন্য শিল্প পুলিশ, শ্রম বিভাগ, কলকারখানা ও সংস্থাপন পরিদর্শন অধিদপ্তর এবং গোয়েন্দা সংস্থাগুলো একসঙ্গে কাজ করবে বলে জানান তিনি।

চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী ১০ বা ১১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদ্‌যাপিত হবে বলে আশা করা হচ্ছে।

ঈদকে সামনে রেখে পোশাক খাতে কোনো শ্রমিক অসন্তোষ ঘটবে না উল্লেখ করে নজরুল ইসলাম চৌধুরী বলেন, 'বন্ধুত্বপূর্ণ পরিবেশে নিজেদের সমস্যা সমাধানে মালিক-শ্রমিক উভয়েই একযোগে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে অনেক সমস্যার সমাধান হয়েছে। আর যেসব সমস্যার সমাধান হয়নি, সেগুলো সমাধানের উদ্যোগ নেবে সরকার।'

পোশাক শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস কবে দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হবে। তবে সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।'

তিনি বলেন, 'আমরা নির্দেশনা দিয়েছি, ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পরিশোধ করতে হবে।'

প্রতিমন্ত্রী আরও বলেন, ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না।

তিনি বলেন, 'এটা মালিকদের জন্য সরকারের কঠোর নির্দেশনা।

নজরুল ইসলাম বলেন, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা গার্মেন্টস শ্রমিকদের রেশন দেওয়ার দাবি জানিয়েছেন। শ্রম মন্ত্রণালয় এই উদ্যোগকে সমর্থন করে এবং বিশ্বাস করে যে এটি বাস্তবায়ন করা যেতে পারে। প্রস্তাবটি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে এবং শিগগিরই রেশন ব্যবস্থা সম্পর্কে একটি সিদ্ধান্ত আশা করা হচ্ছে।
 
Related Topics

টপ নিউজ

ঈদ / প্রতিমন্ত্রী / পোশাক শিল্প / বেতন / নজরুল ইসলাম চৌধুরী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
    উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
    প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ফাইল ছবি
    জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

Related News

  • ৬০০ মানুষের ঈদ রাঙালো ‘জয়ফুল জার্নি’, নিজ হাতে খাওয়ালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
  • ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
  • ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে আরও এগিয়ে নেয়া হোক ঈদের দিনের প্রকৃত আনন্দ: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রায় ৬ লাখ মুসল্লির অংশগ্রহণে ঐতিহাসিক শোলাকিয়ায় ঈদের জামাত অনুষ্ঠিত
  • সালামি থেকে ‘মানি বুকে’: সময়ের সঙ্গে বদলে যাওয়া ঈদের রীতি

Most Read

1
আব্বাস আরাগচি।ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উপসাগরীয় দেশগুলোতে ‘জীবনের অবসান ঘটাবে’ তেজস্ক্রিয় বিকিরণ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

2
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

3
মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ (বামে) এবং পোপ লিও চতুর্দশ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিরক্ষা সচিব হেগসেথ বলছেন, মার্কিন সেনারা ‘যিশুর জন্য লড়ছেন’; পোপ বলছেন, না

4
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

5
ফাইল ছবি
বাংলাদেশ

জ্বালানি সাশ্রয়ে ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

6
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিনিয়োগের বাধাগুলো দুর করতে ২ বছরের লক্ষ্যমাত্রা সরকারের, গঠিত হলো পরামর্শক কাউন্সিল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net