Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 23, 2026
দুর্বার সেঞ্চুরিতে বাংলাদেশকে জেতালেন অধিনায়ক শান্ত

খেলা

হাসান জামিলুর রহমান সৈকত, চট্টগ্রাম থেকে
13 March, 2024, 10:15 pm
Last modified: 13 March, 2024, 10:32 pm

Related News

  • শঙ্কা উড়িয়ে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
  • চোখ ধাঁধানো ব্যাটিং করে ফিরলেন হৃদয়
  • দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকালো বাংলাদেশ
  • বিশ্বকাপ অভিষেকে দুর্বার রিশাদ, ৭ বলে নিলেন ৩ উইকেট
  • সমস্যা দক্ষতায় নয়, মানসিকতায়- সিরিজ হারের পর শান্ত

দুর্বার সেঞ্চুরিতে বাংলাদেশকে জেতালেন অধিনায়ক শান্ত

এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক যদি হন নাজমুল হাসান শান্ত, তাহলে পার্শ্বনায়ক অবশ্যই মুশফিকুর রহিম। ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত থাকা বাংলাদেশ অধিনায়ককে যোগ্য সঙ্গই দিয়েছেন মুশফিক। দুজনে মিলে পঞ্চম উইকেটে গড়েছেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।
হাসান জামিলুর রহমান সৈকত, চট্টগ্রাম থেকে
13 March, 2024, 10:15 pm
Last modified: 13 March, 2024, 10:32 pm

চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ছয় উইকেটের ব্যবধানে হারিয়ে শুরু করেছে বাংলাদেশ। সাগরিকায় লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্য বল ৩২ হাতে রেখে চার উইকেট হারিয়ে টপকে গেছে নাজমুল হাসান শান্তর দল। ১-০ তে এগিয়ে যাওয়ায় পরের ম্যাচেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। 

এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক যদি হন নাজমুল হাসান শান্ত, তাহলে পার্শ্বনায়ক অবশ্যই মুশফিকুর রহিম। ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত থাকা বাংলাদেশ অধিনায়ককে যোগ্য সঙ্গই দিয়েছেন মুশফিক। দুজনে মিলে পঞ্চম উইকেটে গড়েছেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।

২৫৬ রান তাড়া করতে নেমে ২৩ রানে নেই তিন উইকেট, লিটন কুমার দাস ফিরে গেছেন ইনিংসের প্রথম বলেই। আউট হয়ে ততক্ষণে সাজঘরে সৌম্য সরকার আর তাওহিদ হৃদয়ও। পেসের সঙ্গে সুইং মিলিয়ে ভয়ংকর দেখাচ্ছে শ্রীলঙ্কান বোলারদের। এমন অবস্থায় খোলসে ঢুকে যাওয়ার কথাই ভাববেন ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান। 

কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ চাপের ধার ধারলেন না। উল্টো আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ কাটালেন দলের স্কোরবোর্ডের। রিয়াদের ভয়ডরহীন ব্যাটিংয়ে শান্তও খুঁজে পেলেন দিশা। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে তো গড়েছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেরই অন্যতম সেরা জুটি। অধিনায়ক শান্ত তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরিটাও। 

ক্রিজে আসার পর শুরুতে শান্ত কিছুটা নড়বড়ে ছিলেন, নিজের প্রথম রান করতে নেন ১০ বল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শান্তও হয়ে উঠেছেন অশান্ত। তার এই চাপ না নিয়ে খেলার পেছনে ভূমিকা রেখেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ক্রিজে এসেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন রিয়াদ, শান্তর সঙ্গে গড়েন ৬৯ রানের জুটি। রিয়াদ ৩৭ বলে ৩৭ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন মুশফিক। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে। 

শান্ত ও মুশফিক মিলে গড়েন অবিচ্ছিন ১৬৫ রানের জুটি। শান্ত অপরাজিত থাকেন ক্যারিয়ারসেরা ১২২ রান করে। তার ১২৯ বলের ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছয়ের মার। মুশফিক অপরাজিত থাকেন ৮৪ বলে আট চারে ৭৩ রান করে। শ্রীলঙ্কার বোলার ও ফিল্ডাররা শান্ত-মুশফিক জুটির সামনে ছিলেন অসহায়। 

এর আগে টস জেতার পর শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস বলেছিলেন, তার দলের লক্ষ্য ২৮০-৩০০ রানের মতো সংগ্রহ করা। চট্টগ্রামের উইকেটও অনেকটাই ব্যাটিং সহায়ক, ভালো শুরুর পর লঙ্কানরা বড় সংগ্রহের স্বপ্নই দেখছিল। বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতেই হয়, শ্রীলঙ্কাকে ২৫৫ রানের বেশি তুলতে দেননি তারা। 

একটা সময় প্রথম পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই রান ৭০ এর ঘর পার করে ফেলা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত নিজেদের সংগ্রহ বড় করতে পারেনি তিন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের তোপে। অন্যদিকে নিয়ন্ত্রিত স্পিন বোলিংয়ে রানের লাগাম ধরে রাখেন মেহেদী হাসান মিরাজ। 

টস জিতে ব্যাট করতে নেমে দুই লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো ও পাথুম নিশাঙ্কা দারুণ শুরু এনে দেন দলকে। মাত্র ১০ ওভারেই ৭১ রান যোগ করেন এই জুটি। ফার্নান্দো ৩৩ বলে ৩৩ রান করে আউট হওয়ার পরের ওভারেই সাজঘরে ফেরেন নিশাঙ্কাও। দুজনকেই শিকার বানান তানজিম হাসান সাকিব। এরপর সাদিরা সামারাবিকরামাকেও বেশিক্ষণ ক্রিজে থাকতে দেননি সাকিব। এক স্পেলে তিন উইকেট নিয়ে ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে দেন এই পেসার। 

পরপর তিন উইকেট হারিয়ে বিপাকে পড়া শ্রীলঙ্কার ইনিংস গড়ার দায়িত্ব নেন অধিনায়ক কুশল মেন্ডিস। চতুর্থ উইকেটে আসালাঙ্কাকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন তিনি। এরপর পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি বেঁধেছেন জানিথ লিয়ানাগেকে নিয়ে। মেন্ডিস আরও ভয়ংকর হয়ে ওঠার আগেই ৫৯ রানে তাকে ফেরান তাসকিন। ৭৫ বলের ইনিংসে পাঁচটি চার ও একটি ছয় মেরেছেন মেন্ডিস। 

শ্রীলঙ্কার রান ২৫৫ তে আসার পেছনে বড় অবদান রেখেছেন লিয়ানাগে। ছয় নাম্বারে নামা এই ডানহাতি ব্যাটসম্যান ৬৯ বলে তিন চার ও দুই ছয়ে করেছেন ইনিংস সর্বোচ্চ ৬৭ রান। তাকে ফিরিয়েছেন শরিফুল। বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ৫১ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। শরিফুলের পেয়েছেন ৫১ রান দিয়ে তিন উইকেট। তাসকিনও নিয়েছেন তিন উইকেট, তবে তিনি রান দিয়েছেন ৬০। এছাড়া অন্য উইকেটটি নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়েছেন এই স্পিনার। 

 

 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ / নাজমুল হাসান শান্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
    ১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড
  • ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার
  • একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
    ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা
  • ফ্রাঞ্জ রেইশেল্ট।
    নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
    ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের
  • রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
    মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

Related News

  • শঙ্কা উড়িয়ে রোমাঞ্চকর জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
  • চোখ ধাঁধানো ব্যাটিং করে ফিরলেন হৃদয়
  • দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে অল্প রানে আটকালো বাংলাদেশ
  • বিশ্বকাপ অভিষেকে দুর্বার রিশাদ, ৭ বলে নিলেন ৩ উইকেট
  • সমস্যা দক্ষতায় নয়, মানসিকতায়- সিরিজ হারের পর শান্ত

Most Read

1
ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সমুদ্রে মহড়া চলাকালীন। আটলান্টিক মহাসাগর, ২০১৯। ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

১৪ মাস সার্ভিসে ফিরতে পারবে না বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সেজে ১,০০০ কোটি টাকা ঋণ আবেদন, ভুয়া গেজেট তৈরিকারী গ্রেপ্তার

3
একটি এফ-৩৫ যুদ্ধবিমান। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান কীভাবে এফ-৩৫ যুদ্ধবিমানকে শনাক্ত করে আঘাত করেছে, ব্যাখ্যা দিলেন চীনা বিশেষজ্ঞরা

4
ফ্রাঞ্জ রেইশেল্ট।
আন্তর্জাতিক

নিজ আবিষ্কারই মৃত্যু ডেকে আনে যে ৮ উদ্ভাবকের

5
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে যুদ্ধে ২১০ শিশুর প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী; হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

6
রবার্ট মুলার। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্তের সাবেক বিশেষ কৌঁসুলির মৃত্যু; ট্রাম্প বললেন, ‘খুশি হয়েছি’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net