Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
বিশ্বকাপ অভিষেকে দুর্বার রিশাদ, ৭ বলে নিলেন ৩ উইকেট

খেলা

টিবিএস রিপোর্ট
08 June, 2024, 06:50 am
Last modified: 08 June, 2024, 07:59 am

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

বিশ্বকাপ অভিষেকে দুর্বার রিশাদ, ৭ বলে নিলেন ৩ উইকেট

বিশ্বকাপ অভিষেকটা বল হাতে রাঙিয়ে রাখলেন রিশাদ হোসেন। ৪ ওভারে ৩ উইকেট নিতে ২১ বছর বয়সী এই লেগ স্পিনারের খরচা ২২ রান।  
টিবিএস রিপোর্ট
08 June, 2024, 06:50 am
Last modified: 08 June, 2024, 07:59 am

বিশ্বকাপ অভিষেকে নিজের করা প্রথম দুই ওভারে সম্ভাবনা জাগাতে পারেননি রিশাদ হোসেন। তৃতীয় ওভারে এসে জাদু দেখালেন বাংলাদেশের এই লেগ স্পিনার। দুই বলে ফিরিয়ে দিলেন চারিথ আসালাঙ্কা ও শ্রীলঙ্কার অধিনায়ক ভানিন্দু হাসারাঙ্গাকে।

নিজের শেষ ওভারেও আঘাত হানলেন রিশাদ, এবার তার শিকার ধনঞ্জয়া ডি সিলভা। বিশ্বকাপ অভিষেকটা বল হাতে রাঙিয়ে রাখলেন ২১ বছর বয়সী এই বোলার। ৪ ওভারে ৩ উইকেট নিতে রিশাদের খরচা ২২ রান।  

রিশাদের তোপে পড়ে ভালো অবস্থানে থাকা শ্রীলঙ্কা হঠাৎ চাপে পড়ে গেছে। ১৭ ওভার শেষে ৬ উইকেটে তাদের সংগ্রহ ১১২ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ৮ রানে ও দাসুন শানাকা ৩ রানে ব্যাটিং করছেন।   

এবার নিসাঙ্কাকে ফেরালেন মুস্তাফিজ

নিজের প্রথম ওভারেই ফিরিয়ে দেন কামিন্দু মেন্ডিসকে। পরের ওভার করতে এসে আবারও আঘাত হানলেন মুস্তাফিজর রহমান। বাঁহাতি এই পেসার এবার থামালেন মারকুটে ব্যাটিং করা পাথুম নিসাঙ্কাকে। 

২৮ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করা মুস্তাফিজকে উড়িয়ে মারতে গিয়ে নাজমুল হোসেন শান্তর হাতে ধরা পড়েন। ১০ ওভার শেষে ৩ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৭৪ রান। ধনঞ্জয়া ডি সিলভা ১১ ও চারিথ আসালাঙ্কা ২ রানে ব্যাটিং করছেন। 

তাসকিনের পর মুস্তাফিজের আঘাত

খরুচে হলেও ইনিংসের তৃতীয় ওভারে উইকেট এনে দেন চোট কাটিয়ে ফেরা তাসকিন আহমেদ, ফেরান শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসকে। দুই ওভার পর আঘাত হানলেন মুস্তাফিজুর রহমান, বাঁহাতি এই পেসারের শিকার কামিন্দু মেন্ডিস। 

২ উইকেট হারালেও অবশ্য দ্রুত গতিতে রান তুলে যাচ্ছে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৫৩ রান তুলেছে লঙ্কানরা। পাথুম নিসাঙ্কা ৩৪ ও এই ম্যাচে সুযোগ পাওয়া ধনঞ্জয়া ডি সিলভা ৪ রানে ব্যাটিং করছেন।

শুরুতেই উইকেট এনে দিলেন তাসকিন

চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে খেলা হয়নি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও আজ খেলছেন তাসকিন আহমেদ। শুরুটা ভালো ভালো করতে না পারলেও তিনিই দলকে প্রথম উইকেট এনে দিলেন। তার প্রথম দুই বলেই চার মারা কুশল মেন্ডিসকে ফিরিয়ে দিয়েছেন ডানহাতি এই পেসার। 

যদিও উইকেটটিতে সব কৃতিত্ব তাসকিনের নয়। তার করা ব্যাক অফ লেংথের ডেলভারিতে ব্যাট চালিয়ে ইনসাইড এজে বোল্ড হন দারুণ শুরু করা কুশল। ৮ বলে ২টি চারে ১০ রান করে থামেন তিনি। ৪ ওভার শেষে ১ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ৩২ রান। পাথুম নিসাঙ্কা ১৮ ও কামিন্দু মেন্ডিস ৪ রানে ব্যাটিং করছেন। 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-শ্রীলঙ্কা ক্রিকেট ম্যাচ / টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ / তাসকিন আহমেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকির অভিযোগ, থানায় জিডি
  • খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে সহায়তা চায় ডিসিসিআই
  • রান খরচায় তাসকিনের অস্বস্তির রেকর্ড, বিজয়-শান্তর সেঞ্চুরি
  • কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ বেতন তাসকিনের, নাম সরিয়ে নিলেন মাহমুদউল্লাহ
  • ‘নতুন একটা অভিজ্ঞতা হলো’- ম্যাচের দিন হোটেল বদলানো নিয়ে তাসকিন

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net