Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
রাসেল ঝড়ে কুমিল্লার লড়াকু পুঁজি

খেলা

টিবিএস রিপোর্ট
01 March, 2024, 08:30 pm
Last modified: 05 March, 2024, 02:28 pm

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

রাসেল ঝড়ে কুমিল্লার লড়াকু পুঁজি

রাসেল নামার আগ পর্যন্ত কুমিল্লার রানের চাকা খুব একটা ঘুরছিল না। বোলারদের লড়াই করার রসদ এনে দিতেই হিমশিম খাচ্ছিলেন ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা। শেষদিকে আন্দ্রে রাসেল এসে ঝড় তুলে দলের সংগ্রহ নিয়ে গেলেন দেড়শ পেরিয়ে।
টিবিএস রিপোর্ট
01 March, 2024, 08:30 pm
Last modified: 05 March, 2024, 02:28 pm

জেমস ফুলারের ওভারে তিনটি ও এর আগে একটি, মোট চারটি ছয় হাঁকালেন আন্দ্রে রাসেল। এই ক্যারিবীয়র মারকুটে ব্যাটিংয়ে ফাইনালে বরিশালের বিপক্ষে লড়াই করার পুঁজি পেয়েছে কুমিল্লা। বিপিএলের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়নরা আগে ব্যাট করে ২০ ওভার খেলে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৫৪ রান। 

রাসেল নামার আগ পর্যন্ত কুমিল্লার রানের চাকা খুব একটা ঘুরছিল না। বোলারদের লড়াই করার রসদ এনে দিতেই হিমশিম খাচ্ছিলেন ভিক্টোরিয়ান্সের ব্যাটসম্যানরা। শেষদিকে আন্দ্রে রাসেল এসে ঝড় তুলে দলের সংগ্রহ নিয়ে গেলেন দেড়শ পেরিয়ে। 

টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে বেশি সময় নেননি কাইল মেয়ার্স। স্বদেশী সুনিল নারিনকে প্রথম ওভারেই ফেরান তিনি। অধিনায়ক লিটনসহ পরের চার ব্যাটসম্যানও বেশি অবদান রাখতে পারেননি কুমিল্লার ইনিংসে। ৭৯ রান পাঁচ উইকেট হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। 

সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও জাকের আলী। অঙ্কন ৩৫ বলে দুই চার ও দুই ছয়ে ৩৮ রান করে আউট হন। তখনও কুমিল্লার সংগ্রহ খুব বেশি ছিল না। 

এরপরই রাসেল নেমে মারকাটারি ব্যাটিং শুরু করেন। তার ১৩ বলে ২৭ রানের ইনিংসেই কুমিল্লার সংগ্রহ ১৫০ পার হয়। চারটি ছক্কা মেরেছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। জাকের আলী অপরাজিত ছিলেন ২০ রান করে। 

বরিশালের প্রায় সব বোলারই নিয়ন্ত্রি বোলিং করেছেন। ৪৩ রান দিলেও দুটি উইকেট পেয়েছেন জেমস ফুলার। একটি করে উইকেট গেছে মেয়ার্স, ম্যাকয় ও সাইফুদ্দিনের ঝুলিতে।

Related Topics

টপ নিউজ

বিপিএল / আন্দ্রে রাসেল / কুমিল্লা ভিক্টোরিয়ান্স / ফরচুন বরিশাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!
  • হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
    ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • ফাইল ছবি: টিবিএস
    ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
    ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

Related News

  • বিপিএল থেকে সবার আগে বিদায় নোয়াখালীর
  • বিপিএল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিল বিসিবি
  • বিপিএলের টিকিট বিক্রির অর্থ আত্মসাৎসহ ৩ অভিযোগে বিসিবিতে দুদকের অভিযান
  • বিপিএলের টিকেট বিক্রি: ১০ আসরে ১৫ কোটি, এই আসরেই আয় ১৩ কোটি টাকা
  • ‘অধিনায়ক পারফর্মার না হলে দলকে নেতৃত্ব দেওয়া যায় না’

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১৩৩ অধ্যাদেশ পর্যালোচনার পর ৯৮ অধ্যাদেশ বহালের সুপারিশ, পুনর্বিবেচনায় ২০টি

2
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন এফ-৩৫ ভূপাতিতের ‘পাঠ’ ভাইরাল, ইরানকে চীনা প্রকৌশলীদের অনলাইনে পরামর্শ!

3
হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার। ছবি: জিউসেপ্পে কাকাসে/এএফপি
আন্তর্জাতিক

ইরানকে ইউয়ানে ও ক্রিপ্টোতে টোল দিয়ে নিরাপদে হরমুজ প্রণালি পার হচ্ছে বিভিন্ন দেশের জাহাজ

4
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৩৮৭ টাকা

6
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের বৃহত্তম ইস্পাত উৎপাদন কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা; যুদ্ধ বন্ধে পুতিন ও সালমানের ফোনালাপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net