Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 06, 2026
টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হচ্ছে ১০ হাজার টাকা

অর্থনীতি

রিয়াদ হোসেন
29 February, 2024, 09:40 am
Last modified: 29 February, 2024, 12:31 pm

Related News

  • সুতায় বোনা জীবনের গল্প
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • স্থানীয় সুতা ব্যবহারে নগদ প্রণোদনা অথবা বন্ড সুবিধা স্থগিত—দুই বিকল্প নিয়ে ভাবছে সরকার
  • চাকরি হারানোর আশঙ্কায় টেক্সটাইল মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শ্রমিকদের
  • সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা বাতিলের প্রস্তাব ‘আত্মঘাতী’: বিজিবিএ

টেক্সটাইল শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হচ্ছে ১০ হাজার টাকা

শ্রমিক পক্ষের দাবি ছিল ২৫ হাজার ৬০০ টাকা।
রিয়াদ হোসেন
29 February, 2024, 09:40 am
Last modified: 29 February, 2024, 12:31 pm
একটি টেক্সটাইল কারখানা। ফাইল ছবি: টিবিএস

পোশাক খাতের তিন মাস পর টেক্সটাইল খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। মিনিমাম ওয়েজ বোর্ডসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ খাতের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণ হতে যাচ্ছে, যা পোশাক খাতের শ্রমিকদের চেয়ে আড়াই হাজার টাকা কম। 

শ্রমিক নেতারা এই মজুরিকে 'অগ্রহণযোগ্য' বলে দিয়ে বর্তমান মূল্যস্ফীতি ও বাজারদর বিবেচনায় মজুরি নির্ধারণের দাবি জানিয়েছেন। যদিও এ খাতের উদ্যোক্তারা বলছেন, আগের চেয়ে অনেকটাই বাড়ানো হচ্ছে মজুরি।

প্রস্তাবিত মজুরির সপক্ষে যুক্তি দিয়ে টেক্সটাইল উদ্যোক্তারা বলছেন, পোশাক খাতে যেখানে ৫৬ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে, সেখানে টেক্সটাইল খাতে মজুরি বাড়ানো হচ্ছে ৭৫ শতাংশ। এছাড়া টেক্সটাইল খাতের শ্রমিকদের কাজ পোশাক খাতের তুলনায় অপেক্ষাকৃত হালকা বলেও দাবি করেন তারা। 

মিনিমাম ওয়েজ বোর্ডের সচিব রাইসা আফরোজ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'টেক্সটাইল খাতের শ্রমিকদের মিনিমাম ওয়েজের ড্রাফট চূড়ান্ত হয়েছে। শিগগিরিই এ বিষয়ে গেজেট প্রকাশ করা হবে।'

প্রস্তাবিত মজুরি বর্তমান বাস্তবতায় কতটা যৌক্তিক—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারখানা মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের সম্মতির ভিত্তিতেই সর্বনিম্ন এ মজুরি ঠিক করা হয়েছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, স্পিনিং, উইভিং, ডায়িং, প্রিন্টিং ও ফিনিশিংসহ সংগঠনটির সদস্যভুক্ত কারখানা ১ হাজার ৭৮০টি। 

বিটিএমএর ভারপ্রাপ্ত মহাসচিব মনসুর আহমেদ টিবিএসকে বলেন, এসব কারখানায় শ্রমিকের সংখ্যা ৫ লাখের মত হবে। এছাড়া সদস্যবহির্ভূত কারখানা হিসাব করলে শ্রমিক সংখ্যা ৮ লাখের বেশি হবে বলে জানান তিনি। তবে তিনি বিটিএমএর সদস্যবহির্ভূত কারখানার সংখ্যা জানাতে পারেননি। 

মনসুর আহমেদ বলেন, 'টেক্সটাইল খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা হবে বলে আমরা জেনেছি। এই মজুরি একেবারে কম নয়।'

এর কারন ব্যাখ্যা করে তিনি বলেন, 'পোশাক খাতে মজুরি বেড়েছে ৫৬ শতাংশ (৮ হাজার থেকে বেড়ে ১২ হাজার টাকা হয়েছে), আর আমাদের এ খাতে বাড়ছে ৭৫ শতাংশ।'

টেক্সটাইল খাতে মজুরি নির্ধারণ-সংক্রান্ত বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি ছিলেন মো. শাহজাহান সাজু। তিনি টিবিএসকে বলেন, 'আমাদের দাবি ছিল ২৫ হাজার ৬০০ টাকা। কিন্তু বোর্ডের সব পক্ষ ১০ হাজার টাকায় সম্মত হয়েছে।' 

শাহজাহান সাজু বলেন, এই মজুরি বর্তমান বাজারদরের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তবুও তিনি নতুন এ মজুরি মেনে নিয়েছেন। তিনি বলেন, 'সভায় সবাই এই মজুরিতে সম্মত হয়েছেন। এছাড়া পোশাক খাতের বিবেচনায় এ খাতে বেশি হারে বেড়েছে।'

বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আখতার টিবিএসকে বলেন, এই মজুরি 'গ্রহণযোগ্য নয়'; কারণ বর্তমান মূল্যস্ফীতি বিবেচনায় এই মজুরিতে শ্রমিকদের পক্ষে জীবন নির্বাহ করা অসম্ভব।

'আমরা পোশাক শ্রমিকদের জন্য ২৫ হাজার টাকার ন্যূনতম মজুরির কথা বলেছি। এখন বিভিন্ন খাতে একই দাবি উঠছে। আমরা চাই টেক্সটাইল খাতের শ্রমিকদের জন্যও এই মজুরি রিভিউ করে তা বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানো হোক,' বলেন তিনি।

গত ডিসেম্বর থেকে পোশাক খাতের শ্রমিকদের বর্ধিত মজুরি কার্যকর হয়েছে। যদিও অনেক সংগঠন ২৩ হাজার টাকা ন্যূনতম মজুরি চাইলেও সরকার তা ১২ হাজার ৫০০ টাকা চূড়ান্ত করেছে। মজুরি বৃদ্ধি-সংক্রান্ত দাবিতে আন্দোলনের জেরে চারজন শ্রমিক নিহতও হয়েছেন। 

পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির পর টেক্সটাইল খাতেও এই দাবি উঠতে থাকে। গাজীপুর, সাভারে বিভিন্ন কারখানায় অসন্তোষের ঘটনাও ঘটে। 

এর প্রায় এক মাস পর চূড়ান্ত হতে যাচ্ছে এ খাতের মজরি। সর্বশেষ ২০১৮ সালে এ খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়েছিল, যার পরিমাণ ছিল ৫ হাজার ৭১০ টাকা। 

টেক্সটাইল খাতে ১০টি গ্রেডে মজুরি নির্ধারণ হচ্ছে, যা আগেও একই ছিল। সর্বশেষ বা ১০ম গ্রেডে ন্যূনতম মজুরির এর এলাকাভিত্তিক তিনটি ধাপ হচ্ছে। বিভাগীয় শহরে ১০ হাজার ৭০০ টাকা, জেলা শহরে ১০ হাজার ৩৫০ টাকা এবং উপজেলা ও অন্যান্য এলাকায় হচ্ছে ১০ হাজার টাকা। আর সর্বোচ্চ বা ১ম গ্রেডে মজুরি হতে যাচ্ছে ১৫ হাজার ২৭৩ টাকা। 

জানা গেছে, পোশাক খাতের মতো শক্তিশালী বা সংগঠিত ট্রেড ইউনিয়ন বা ফেডারেশন টেক্সটাইল খাতে তেমন একটা নেই। 

Related Topics

টপ নিউজ

টেক্সটাইল / টেক্সটাইল খাত / ন্যূনতম মজুরি / সর্বনিম্ন মজুরি / টেক্সটাইল খাতের সর্বনিম্ন মজুরি / টেক্সটাইল খাতের ন্যূনতম মজুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
    বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
  • ছবি: পিটিআই
    থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?
  • ছবি: সংগৃহীত
    রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত
  • বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
    শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?
  • ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি
  • মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
    নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

Related News

  • সুতায় বোনা জীবনের গল্প
  • মাঠ যখন লালে রাঙা: যেভাবে নরসিংদীর ঐতিহ্যবাহী টেক্সটাইল শিল্প বাঁচিয়ে রেখেছে লালসালু
  • স্থানীয় সুতা ব্যবহারে নগদ প্রণোদনা অথবা বন্ড সুবিধা স্থগিত—দুই বিকল্প নিয়ে ভাবছে সরকার
  • চাকরি হারানোর আশঙ্কায় টেক্সটাইল মিল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি শ্রমিকদের
  • সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা বাতিলের প্রস্তাব ‘আত্মঘাতী’: বিজিবিএ

Most Read

1
বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল
অর্থনীতি

বিজ্ঞপ্তি ছাড়াই ১০ হাজার চাকরি: পরীক্ষা ছাড়াই যেভাবে এস আলম-নিয়ন্ত্রিত ইসলামী ব্যাংকে জনবল নিয়োগ হয়েছিল

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

থালাপাতির ‘সুপারহিট’ অভিষেক: পেয়েছেন সবচেয়ে বেশি আসন, কিন্তু তার দল কি সরকার গড়তে পারবে?

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাজনীতিতে আসতে চাপ দেওয়ায় মা-বাবার বিরুদ্ধে করেছিলেন মামলা, সেই থালাপতিরই নির্বাচনে বাজিমাত

4
বাম থেকে: শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য এবং অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শুভেন্দু, শমীক নাকি অগ্নিমিত্রা? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবে বিজেপি?

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ৯০ লাখ ভোটারের নাম বাদ পড়ার প্রভাব: সর্বোচ্চ ভোটার বাতিল হওয়া অধিকাংশ আসনেই জিতেছে বিজেপি

6
মমতা ব্যানার্জি। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net