Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
সাগরতলে ‘হেঁটে বেড়ানো’ নতুন মাছের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

আন্তর্জাতিক

ন্যাশনাল জিওগ্রাফিক
28 February, 2024, 02:55 pm
Last modified: 28 February, 2024, 03:15 pm

Related News

  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • মাছ কাটা যাদের পেশা

সাগরতলে ‘হেঁটে বেড়ানো’ নতুন মাছের সন্ধান পেলেন বিজ্ঞানীরা

মাছটির গায়ের রঙ টকটকে লাল। আকারেও খুব বড় নয়। মাথা থেকে পেট পর্যন্ত অংশটি গোলাকার বস্তুর মতো ফাঁপা। দেহের এই অংশটি অনেকটাই হাতে বোনা শালের (চাদর) মতো ও সুইয়ের মতো অসংখ্য কাঁটাযুক্ত।
ন্যাশনাল জিওগ্রাফিক
28 February, 2024, 02:55 pm
Last modified: 28 February, 2024, 03:15 pm
ছবি: ন্যাশনাল জিওগ্রাফিক

মাছও হাঁটে। শুনতে অবাক লাগলেও গভীর সাগরে নতুন এক প্রজাতির মাছের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা, যেটি হাঁটতে পারে। শুধু মাছই নয়, অনুসন্ধানে এমন শতাধিক অদ্ভুত জীবের সন্ধান মিলেছে, যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা আগে জানতেন না।

মাছটির গায়ের রঙ টকটকে লাল। আকারেও খুব বড় নয়। মাথা থেকে পেট পর্যন্ত অংশটি গোলাকার বস্তুর মতো ফাঁপা। দেহের এই অংশটি অনেকটাই হাতে বোনা শালের (চাদর) মতো ও সুইয়ের মতো অসংখ্য কাঁটাযুক্ত। পেট থেকে লেজের অংশটি মাথার তুলনায় বেশ সরু। কাঁটাযুক্ত এই অংশটি সম্ভবত অন্য প্রাণির আক্রমণ থেকে এদের সুরক্ষা দিয়ে থাকে বলে ধারণা বিজ্ঞানীদের।

বিজ্ঞানীরা বলছেন, এটি এক প্রকার সি টোড (সি টোড হলো গভীর সমুদ্রের এক প্রকার অ্যাঙ্লারফিশ, যেগুলো তাদের মুখের সামনে ঝুলে থাকা উজ্জ্বল ধরনের এক অঙ্গের সাহায্যে শিকারকে আকৃষ্ট করে থাকে।) 

এই সি টোডটির বিশেষ এক ধরনের পাখনা রয়েছে। যার ওপর ভর করেই সমুদ্রতলে জীবটি হেঁটে বেড়াতে পারে। এটি একদিক থেকে তার শিকারের একটি কৌশলও। এছাড়াও এতে সাঁতারের চেয়ে কম শক্তি খরচ হয় মাছটির।

বিজ্ঞানীদের সাগরতলের এই অনুসন্ধান অভিযান শুরু হয় এ বছরের শুরুতে। তারা চিলির কাছে প্রশান্ত মহাসাগরের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি অংশে এ অনুসন্ধান চালান। অনুসন্ধানের জন্য তারা পানির নিচে চলাচল উপযোগী একটি রোবটিক যান (আরওভি) পাঠান। সেই যান সাগরের পাঁচ হাজার ফুটেরও বেশি গভীরে অনাবিষ্কৃত বিষ্ময়গুলোর অনুসন্ধান চালায়।

অনুসন্ধানে বিজ্ঞানীরা জীবন্ত নক্ষত্রপুঞ্জের মতো দেখতে অদ্ভুত এক প্রাণি, কাঁটাযুক্ত লম্বা ও সরু পা-বিশিষ্ট ক্রিমসন ক্রসটেইশান্স (কাঁকড়া জাতীয় প্রাণি), দৈত্যাকার স্পঞ্জ, সামুদ্রিক লিলির ক্ষেত্র, সাগরতলে বসবাসকারী অক্টোপাস ও ১০ ফুট লম্বা ব্যাম্বু কোরালসহ আলো বিচ্ছুরণ করতে পারা আরও বহু প্রজাতির সন্ধান পান।

বিশেষজ্ঞরা বলছেন, বৈজ্ঞানিক প্রতিবেদনের ভিত্তিতে এগুলোকে নতুন প্রজাতি বলেই মনে হচ্ছে।

দলটির প্রধান বিজ্ঞানী ও চিলির ইউনিভার্সিটি অব নর্থের সামুদ্রিক জীববিজ্ঞানী হাভিয়ার সেইয়ানস ন্যাশনাল জিওগ্রাফিককে এক ই-মেইল বার্তায় বলেছেন, 'যদিও সমুদ্রের এই অংশে নতুন প্রজাতির সন্ধান অপ্রত্যাশিত নয়, তবে কয়েক ডজন অদ্ভুত প্রজাতির সন্ধান পাওয়া রোমাঞ্চকর ও অনুপ্রেরণামূলক।'

সামুদ্রিক মরূদ্যান

অনুসন্ধানে বিজ্ঞানীরা সমুদ্রতলে নতুন আরও চারটি পর্বত চিত্রিত করতে সক্ষম হয়েছেন, যেগুলোকে সিমাউন্ট বলা হয়ে থাকে। এমন ছয়টি পর্বতের কথা বিজ্ঞানীরা আগে থেকেই জানতেন। নতুন করে আরও চারটি সিমাউন্টের কথা জানা গেল।

বিজ্ঞানী দলটির সদস্য হান ম্যাক্সিমিলিয়ানো গেরা বলেন, সিমাউন্টগুলোর ট্রপোগ্রাফির অনন্য প্রকৃতির কারণে নির্দিষ্ট ধরনের কিছু প্রজাতি কেবল নির্দিষ্ট সিমাউন্টেই পাওয়া যায়। এই অনন্য প্রকৃতির কারণে এসব প্রজাতি ওই পরিবেশে বাঁচতে ও মানিয়ে নিতে পারে।

তিনি বলেন, 'ঠিক এ কারণেই আমরা এসব সিমাউন্ট থেকে ও এগুলোর আশে-পাশে যেসব প্রজাতির সন্ধান পেয়েছি, সেগুলোর বেশিরভাগই বৈশিষ্ট্যে অনন্য। বিশ্বের আর কোথাও এগুলো খুঁজে পাওয়া যায় না।'

ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশনের (এনওএএ) তথ্যমতে, বিশ্বে প্রায় এক লাখেরও বেশি সিমাউন্ট থাকতে পারে। এর মাত্র ০.১ শতাংশের সন্ধান পাওয়া গেছে।

এসব প্রজাতির সবগুলোই সমুদ্রতলের পৃথক পৃথক জায়গা থেকে পাওয়া গেছে। এ কারণে বিজ্ঞানী সেইয়ান্স বলছেন, প্রতিটি সিমাউন্টই অনন্য।

 


অনুবাদ: রেদওয়ানুল হক

 

Related Topics

টপ নিউজ

মাছ / প্রজাতি / বিজ্ঞানী / সাগর / চিলি / সন্ধান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সায়েতা/গেটি
    যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
    ‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের
  • পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
    একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ
  • ছবি: রয়টার্স
    খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

Related News

  • গাছের শরীরে জোনাকির ডিএনএ: বিদ্যুৎ ছাড়াই প্রকৃতিকে আলোকিত করতে বিজ্ঞানীদের অভিনব উদ্যোগ
  • ঢাকার লেকের মাছে ও পানিতে আশঙ্কাজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক: স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
  • ‘অস্থির ও বিপজ্জনক’ সাগর: যেভাবে জাহাজ চলাচলের পথ নতুন বৈশ্বিক যুদ্ধক্ষেত্র হয়ে উঠল
  • মার্কিন পরমাণু বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ ট্রাম্পের
  • মাছ কাটা যাদের পেশা

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিল কেন্দ্রীয় ব্যাংক

2
ছবি: সায়েতা/গেটি
আন্তর্জাতিক

যে কারণে হাইতির বিশ্বকাপের জার্সি নিষিদ্ধ করল ফিফা

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘নেতানিয়াহু হ্যাজ নো ফাকিং জাজমেন্ট’, ইরান চুক্তি হচ্ছেই: লেবাননে ইসরায়েলি হামলার পর ক্ষোভ ট্রাম্পের

4
পোল্যান্ডে মোতায়েন একটি প্যাট্রিয়ট অ্যান্তি মিসাইল লঞ্চার সিস্টেম। ছবি: শণ গ্যালাপ
আন্তর্জাতিক

একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতেই কেন দুই বছরের বেশি সময় লেগে যায়?

5
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ধর্ষকের প্রাণদণ্ড বহালে পাকিস্তানের বিচার ব্যবস্থার প্রশংসায় ইলন মাস্ক; পশ্চিমাদেরও অনুসরণের পরামর্শ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

খসড়া চুক্তিতে ইরানের অবরুদ্ধ ২৫ বিলিয়ন ডলারের সম্পদ ছাড় করতে রাজি যুক্তরাষ্ট্র, তুলে নেবে সব নিষেধাজ্ঞা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net