Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
সপ্তাহে চার কর্মদিবসের সিদ্ধান্তই বহাল রাখছে যুক্তরাজ্যের বহু কোম্পানি

আন্তর্জাতিক

সিএনএন
23 February, 2024, 02:05 pm
Last modified: 23 February, 2024, 02:04 pm

Related News

  • প্রথম-দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা

সপ্তাহে চার কর্মদিবসের সিদ্ধান্তই বহাল রাখছে যুক্তরাজ্যের বহু কোম্পানি

রিপোর্টে প্রতিষ্ঠানের নীতিনির্ধারক ও কর্মীরা কর্মঘণ্টা কমিয়ে আনার বিষয়টিকে বেশ সুবিধাজনক বলে অভিহিত করেছেন। এছাড়াও ট্রায়াল শেষে কর্মীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উৎকর্ষতা, কর্মজীবনের সাথে ভারসাম্য এবং কাজে কম ক্লান্তি উপভোগের কথা জানিয়েছেন।
সিএনএন
23 February, 2024, 02:05 pm
Last modified: 23 February, 2024, 02:04 pm
ছবি: গেটি ইমেজেস

যুক্তরাজ্যের বেশ কয়েকটি কোম্পানি কর্মীদের জন্য সপ্তাহে চার কর্মদিবসের নীতি গ্রহণ করেছিল। এক্ষেত্রে ভালো ফলাফল আসায় বহু কোম্পানি এই নীতিতে অনড় রয়েছে। এমনকি বহু কোম্পানি সপ্তাহে চারদিনের কর্মদিবসকে স্থায়ীভাবে গ্রহণ করেছে।

এক্ষেত্রে ২০২২ সালের জুন থেকে ডিসেম্বর মাসের মধ্যে যুক্তরাজ্যের ৬১ টি প্রতিষ্ঠানে বেতন একই রেখে কর্মীদের কর্মঘণ্টা সাধারণের তুলনায় ৮০ ভাগে নামিয়ে আনা হয়। কিন্তু এক্ষেত্রে শর্ত থাকে যে, তাদের কাজে পূর্বের মতোই ফলাফল দেখাতে হবে।

গত বুধবার এই সংক্রান্ত প্রকাশিত এক রিপোর্টে দেখা যায়, গতবছরের শেষ নাগাদ ঐ প্রতিষ্ঠানগুলোর অন্তত ৮৯ ভাগই চার কর্মদিবসের নীতি মেনে চলছে। আর ৫১ ভাগ প্রতিষ্ঠান নীতিটিকে স্থায়ীভাবে গ্রহণ করেছে। এক্ষেত্রে দুটি কোম্পানি তথ্য না দেওয়ায় তাদেরকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি।

গবেষণাটি প্রকাশ করেছে অটোনমি নামের একটি থিংকট্যাংক প্রতিষ্ঠান। একইসাথে এর সাথে যুক্ত রয়েছে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বোস্টন কলেজের গবেষকেরা।

রিপোর্টে প্রতিষ্ঠানের নীতিনির্ধারক ও কর্মীরা কর্মঘণ্টা কমিয়ে আনার বিষয়টিকে বেশ সুবিধাজনক বলে অভিহিত করেছেন। এছাড়াও ট্রায়াল শেষে কর্মীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উৎকর্ষতা, কর্মজীবনের সাথে ভারসাম্য এবং কাজে কম ক্লান্তি উপভোগের কথা জানিয়েছেন।

এই প্রসঙ্গে বোস্টন কলেজের সমাজবিজ্ঞানের অধ্যাপক জুলিয়েট শোর বলেন, "মূল বিষয় হলো, ঐ ছয় মাসে পাওয়া ইতিবাচক ফলাফলগুলি নতুনত্ব বা স্বল্পমেয়াদি প্রভাবের কারণে নয়। বরং এই প্রভাব বাস্তব ও দীর্ঘস্থায়ী।"

এরমধ্যে ২৮ টি প্রতিষ্ঠানের ম্যানেজার ও সিইওবৃন্দ সপ্তাহে চার কর্মদিবসের ইতিবাচক প্রভাবের দিকটি স্বীকার করেছেন। তারা জানান, নীতিটি ৮২ ভাগ কর্মীদের উপর উপকারী প্রভাব রাখছে।

গবেষণায় বলা হয়, সপ্তাহে চার কর্মদিবসের সুফলটি শুধু সাময়িক নয়। বরং যুক্তরাজ্যের আশেপাশের কোম্পানিগুলিও সফলভাবে এটি মেনে চলছে।

ট্রায়ালে অংশ নেওয়া ৬১ টি কোম্পানিগুলোর মধ্যে প্রায় অর্ধেকই মার্কেটিং, বিজ্ঞাপন, প্রফেশনাল সার্ভিস কিংবা অলাভজনক খাতের প্রতিষ্ঠান। বাকি কোম্পানিগুলো আবার অবকাঠামো, ম্যানুফ্যাকচারিং, স্বাস্থ্যসেবা, শিল্প ও বিনোদন জগতের। 

সাম্প্রতিক বছরগুলিতে সপ্তাহের কর্মদিবস কমিয়ে আনার দাবি বহুগুণে বেড়েছে। করোনা মহামারি চলাকালীন লক্ষ লক্ষ কর্মচারী অনলাইনে কাজ শুরুর পর এই দাবি যেন আরও জোরালো হচ্ছে।

অনুবাদ: মোঃ রাফিজ খান 

Related Topics

টপ নিউজ

কর্মদিবস / কর্মদিবস কমানো / চাকরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • প্রথম-দ্বিতীয় শ্রেণির চাকরিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
  • নন-ভ্যাকেশন হচ্ছে সরকারি কলেজ শিক্ষকদের চাকরি 
  • ঈদে মুক্তি পাওয়া ছবিও কি ব্যবসা করতে পারে?  
  • বিশ্বজুড়ে কমে আসছে উড়োজাহাজ সচল রাখার কারিগর; সংকটে এভিয়েশন খাত
  • যুক্তরাষ্ট্রে পিএইচডি ডিগ্রি নিয়ে বাড়ছে দুশ্চিন্তা, দলে দলে চাকরি ছাড়ছেন গবেষকেরা

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net