Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 25, 2026
বাংলাদেশে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতির সিদ্ধান্ত ভারতের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2024, 09:20 pm
Last modified: 20 February, 2024, 12:05 pm

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

বাংলাদেশে সীমিত পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতির সিদ্ধান্ত ভারতের

এর আগে পবিত্র রমজান মাসে দেশের বাজারে দাম কমাতে নির্দিষ্ট পরিমাণে চিনি ও পেঁয়াজ সরবরাহের অনুমতি দিতে গত ৯ ফেব্রুয়ারি ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বাংলাদেশ সরকার।
টিবিএস রিপোর্ট
19 February, 2024, 09:20 pm
Last modified: 20 February, 2024, 12:05 pm
ছবি: টিবিএস

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশে সরকারিভাবে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, পেঁয়াজ রপ্তানিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত না হলেও দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে সীমিত পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

তবে রপ্তানিকারক সংস্থার বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিবেদনে আরেকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, সরকার আরও যে কয়টি দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে সেই দেশগুলো হলো- শ্রীলঙ্কা, মরিশাস, বাহরাইন, ভুটান ও নেপাল।

দেশিয় বাজারে দাম বেড়ে যাওয়া ও সম্ভাব্য ঘাটতির কথা মাথায় রেখে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত ২০২৩ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়। এ কারণে প্রতিবেশী দেশগুলোতে পেঁয়াজের দাম বেড়ে যায়।

গত বছরের আগস্টে পেঁয়াজের দাম বাড়তে শুরু করায় শিপমেন্ট কমাতে ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করে ভারতের অর্থ মন্ত্রণালয়। তবে আন্ডার ইনভয়েসিংয়ের কারণে এটি কাঙ্ক্ষিত প্রভাব ফেলতে ব্যর্থ হওয়ায় সরকার ২৮ অক্টোবর থেকে প্রতি টন পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য ৮০০ ডলার নির্ধারণ করে দেয়, যা গত ২৮ অক্টোবর থেকে কার্যকর হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, কিছু বড় রপ্তানিকারক রবিবার সরকারকে এক চিঠিতে বলেছেন, পেঁয়াজ রপ্তানি পুরোপুরি নিষেধ না করে সরকারের উচিত সীমিত পরিসরে বহির্মুখী চালানের অনুমতি দেওয়া। বড় পরিসরে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলে দেশিয় বাজারে উল্লেখযোগ্য পরিমাণে দাম বেড়ে যেতে পারে।

এর আগে পবিত্র রমজান মাসে দেশের বাজারে দাম কমাতে নির্দিষ্ট পরিমাণে চিনি ও পেঁয়াজ সরবরাহের অনুমতি দিতে গত ৯ ফেব্রুয়ারি ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বাংলাদেশ সরকার।

৯ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে এক বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, 'আমরা ভারত থেকে যে পেরিশেবল বা পচনশীল আইটেমগুলো আমদানি করি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা পাই, সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি।'

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী পীযূষ গয়ালকে রমজান পর্যন্ত বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

পীযূষ গয়াল বলেন, ভারত বাংলাদেশের অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পররাষ্ট্রমন্ত্রীকে তার অনুরোধের বিষয়ে আশ্বস্তও করেন।

ভারতের মন্ত্রী দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক আরও উন্নত করার ওপরও জোর দেন।

Related Topics

টপ নিউজ

পেঁয়াজ / রপ্তানি / অনুমতি / ভারত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
    ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?
  • নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
    ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি
  • স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
  • ছবি: সংগৃহীত
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

Related News

  • ভারতকে ‘নরককুণ্ড’ বলে মন্তব্য ট্রাম্পের; নয়াদিল্লির ক্ষোভ
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের
  • উত্তরাঞ্চলের অর্থনীতি, রপ্তানি চাঙ্গা করতে অচল বিমানবন্দরগুলো চালু করার উদ্যোগ সরকারের
  • ইরান যুদ্ধের জের, রাশিয়ার তেল কিনতে চীন ও ভারতের মধ্যে প্রতিযোগিতা

Most Read

1
পারমাণবিক বোমা বানাতে প্রয়োজন অন্তত ৯০ শতাংশ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আইএইএর তথ্য অনুযায়ী, ইরানের কাছে ৬০ শতাংশ মাত্রার প্রায় ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কী? কত দ্রুত পারমাণবিক বোমা বানাতে পারবে ইরান?

2
নতুন ‘সমৃদ্ধি সূচক’ তৈরি করেছে আর্থিক সেবা বিশ্লেষণকারী প্ল্যাটফর্ম ‘হ্যালোসেফ’। চলতি বছর এই সূচকের র‍্যাংকিংয়ে শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ধনী দেশের প্রচলিত ধারণায় ধাক্কা, ২০২৬ সালে ‘সমৃদ্ধি সূচকের’ শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানির মতো পরাশক্তি

3
স্পেনের বারবেতের রেটিন সৈকতে আটলান্টিক মহাসাগরে অনুষ্ঠিত ন্যাটোর নৌ-মহড়ায় স্প্যানিশ সেনারা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে অসহযোগিতা: স্পেনকে ন্যাটো থেকে বের করে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

4
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছবি: পিটিআই
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ১৫২ আসনের মধ্যে ১১০টি-ই নিশ্চিত বিজেপি’র, দাবি অমিত শাহের

5
য়াপাও মুরুং। ছবি: সৌজন্যে প্রাপ্ত
ফিচার

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা: আজ রাতে ইসলামাবাদে পৌঁছাতে পারেন আরাগচি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net