Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
পল ম্যাককার্টনির চুরি হয়ে যাওয়া গিটারের খোঁজ মিলল ৫০ বছর পর! 

বিনোদন

সিএনএন
18 February, 2024, 04:10 pm
Last modified: 18 February, 2024, 06:25 pm

Related News

  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • তিনটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পিটার জ্যাকসন, বললেন এখনও অবসর নিইনি
  • ফুলঝুরি সিস্টার্স: সরোদ হাতে দুই বোনের আকাশ ছোঁয়ার স্বপ্ন
  • ওয়েসিসের 'সুপারসনিক' গানে বাজানো গিটার বিক্রি হলো ১ লাখ ৩২ হাজার পাউন্ডে! 
  • ৬০ বছর আগে হারানো লেনন ও হ্যারিসনের গিটারের দাম উঠল ২.৯ মিলিয়ন ডলার

পল ম্যাককার্টনির চুরি হয়ে যাওয়া গিটারের খোঁজ মিলল ৫০ বছর পর! 

স্কট জোনস বলেন, ‘প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণ থেকে বোঝা যায় যে চোর আসলে জানত না যে সে রাতে সে কী চুরি করছিল। তার কাছে এটি কেবল একটি সাধারণ গিটার ছিল কিন্তু পরে বুঝতে পারে যে গিটারটি পল ম্যাককার্টনির।’ 
সিএনএন
18 February, 2024, 04:10 pm
Last modified: 18 February, 2024, 06:25 pm
ছবি: গেটি ইমেজেস

চুরি হয়ে যাওয়ার ৫০ বছর পর আবার নিজের পুরোনো বেজ গিটারটি খুঁজে পেলেন বিটলস তারকা পল ম্যাককার্টনি । 

দ্য বিটলসের প্রথম দিকের অ্যালবাম এবং 'টুইস্ট অ্যান্ড শাউট' এবং 'লাভ মি ডু' এর মতো হিট রেকর্ডিংয়ে হফনার কোম্পানির বেজ গিটারটি বাজান ম্যাককার্টনি।  এমনকি দ্য বিটলস ভেঙে যাওয়ার পরেও, ১৯৭২ সালে লন্ডনের নটিং হিলের একটি ভ্যান থেকে চুরি না হওয়া পর্যন্ত গিটারটি  তার কাছে  ছিল। এরপরই গিটারটি চুরি হয়ে যায়। 

হারিয়ে যাওয়া গিটারটি খুঁজে পেতে নাওমি জোনসের নেতৃত্বে হফনার এক্সিকিউটিভ নিক ওয়াস এবং সাংবাদিক স্কট 'লস্ট বেজ প্রজেক্ট' নামে একটি অনুসন্ধানী কার্যক্রম শুরু করেন। তারা ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের শহর হেস্টিংসের  একশোটিরও বেশি জায়গায় অনুসন্ধান চালান।  

ওয়াস সিএনএনকে বলেন, 'বেজ গিটারটির সন্ধান কেবল ম্যাককার্টনির জন্য ছিল না, এটা ছিল তার সব ভক্তদের জন্য। ভক্তদের মাঝে বিটলম্যানিয়া ফিরিয়ে আনতেই এই উদ্যোগ।'  

ম্যাককার্টনির সাথে আলোচনা করে ওয়াস ২০১৮ সালে লস্ট বেজ প্রজেক্টটি শুরু করেছিলেন। এরপরে ওয়াসের সাথে যোগ দেন নাওমি ও স্কট। 

গণমাধ্যমে তথ্যের জন্য আবেদন করার পরে, দলটি ২০২৩ সালের অক্টোবরে ম্যাককার্টনির দুই সাউন্ড ইঞ্জিনিয়ারের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ তথ্য পান। সাউন্ড ইঞ্জিনিয়ারদ্বয় জানান, তাদের মনে আছে ম্যাককার্টনি উইংসের সাথে রেকর্ডিংয়ের সময় তারা নটিং হিলের ল্যাডব্রোক গ্রোভ এলাকায় তাদের ভ্যান পার্ক করছিলেন। ধারণা করেন ওই সময়ই ভ্যান থেকে কোনোভাবে গিটারটি চুরি হয়। 

পল ম্যাককার্টনির হাতে চুরি হয়ে যাওয়া বেজ গিটার (সর্ববামে), সৌজন্যে: গেটি ইমেজেস/এএফপি

তাদের এ বর্ণনা বছরের শুরুতে ওয়াস প্রাপ্ত একটি ই-মেইলের সাথে মিলে যায়, যা তিনি শুরুতে অপ্রাসঙ্গিক ভেবে উপেক্ষা করেছিলেন। অনুসন্ধান দলের কাছে পুরো ঘটনাটি স্পষ্ট হয়ে যায়। 

ওয়াস পরে ই-মেইল প্রেরকের সাথে যোগাযোগ করেন। তিনি জানান, তার বাবা বেজ গিটারটি চুরি করে অ্যাডমিরাল ব্লেক পাবের বাড়িওয়ালা রোনাল্ড গেস্টের কাছে নিয়ে গিয়েছিলেন।আর নাওমি জোনস আর্কাইভ ঘেঁটে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

স্কট জোনস বলেন, 'প্রাপ্ত সাক্ষ্যপ্রমাণ থেকে বোঝা যায় যে চোর আসলে জানত না যে সে রাতে সে কী চুরি করছিল। তার কাছে এটি কেবল একটি সাধারণ গিটার ছিল কিন্তু পরে বুঝতে পারে যে গিটারটি পল ম্যাককার্টনির।' 

চোর গেস্টকে গিটারটি লুকিয়ে রাখতে বলেছিল। কিন্তু অনুসন্ধান দলটি গিটারের খোঁজ এবং মালিকানা শনাক্ত করতে পাবে এবং গেস্ট পরিবারের মধ্যে সকল রেকর্ডগুলো সন্ধান করতে থাকে। পরে গিটারটির সন্ধান পায় তারা । 

লস্ট বেজ প্রজেক্ট থেকে জানানো হয়, গিটারটি একটু ক্ষতিগ্রস্ত হলেও তা মেরামত সম্ভব। 

ওয়াস বলেন, 'গিটারটি কেবল পল ম্যাককার্টনির জন্য নয়, বিশ্বব্যাপী প্রতিটি বিটলস ভক্তের জন্য অমূল্য।' 

ম্যাককার্টনি বেজ গিটারটি তার কাছে ফিরিয়ে দেওয়ার সাথে জড়িত প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নিশ্চিত করেন যে এটি তারই হারিয়ে যাওয়া গিটার ।


অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন 

Related Topics

টপ নিউজ

বিটলস / পল ম্যাককার্টনি / বেজ গিটার / গিটার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
    ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের
  • ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
    এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা
  • ছবি: টিবিএস
    মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড
  • ছবি: সৌজন্যে
    পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার
  • যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
    মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

Related News

  • যুক্তরাজ্যের অ্যালবাম চার্টে বিটলসের রেকর্ড ভাঙলেন রবি উইলিয়ামস
  • তিনটি চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পিটার জ্যাকসন, বললেন এখনও অবসর নিইনি
  • ফুলঝুরি সিস্টার্স: সরোদ হাতে দুই বোনের আকাশ ছোঁয়ার স্বপ্ন
  • ওয়েসিসের 'সুপারসনিক' গানে বাজানো গিটার বিক্রি হলো ১ লাখ ৩২ হাজার পাউন্ডে! 
  • ৬০ বছর আগে হারানো লেনন ও হ্যারিসনের গিটারের দাম উঠল ২.৯ মিলিয়ন ডলার

Most Read

1
জেরুজালেমে প্রধানমন্ত্রী কার্যালয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে) এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: মার্ক ই সরায়েল সেলেম/পুল
আন্তর্জাতিক

ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে বাড়িয়ে বলায় ফোনে নেতানিয়াহুকে তিরস্কার ভ্যান্সের

2
ইরানের সঙ্গে চলমান মার্কিন-ইসরায়েলি সংঘাতের মাঝেই ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত লেবাননের একটি শহর। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এফবিআই পরিচালকের ব্যক্তিগত ই-মেইল হ্যাক, অনলাইনে কিছু অংশ প্রকাশ করেছে ইরান-সংশ্লিষ্ট হ্যাকাররা

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সিগঞ্জে শখের বশে ৭ বস্তা পাখি শিকার, সাবেক সেনা কর্মকর্তাসহ ৬ জনের দণ্ড

4
ছবি: সৌজন্যে
বাংলাদেশ

পল্লবীতে যুবদল নেতা হত্যা: বিদেশ যাওয়ার কাগজপত্র করতে এসে ধরা পড়লেন ২ শ্যুটার

5
যাত্রাপথে জ্বালানিবাহী ট্যাংকার রং লিন ওয়ান। ছবি: শিপনেক্সট ডটকম
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের জেট ফুয়েল সরবরাহে ‘এয়ার গ্যাপ’, সংকট পৌঁছাতে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net