Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 26, 2026
কারিগরি ত্রুটির কারণে ১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল

বাংলাদেশ

ইউএনবি
17 February, 2024, 07:45 pm
Last modified: 17 February, 2024, 07:54 pm

Related News

  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 

কারিগরি ত্রুটির কারণে ১ ঘণ্টা বন্ধ ছিল মেট্রোরেল

আজ, শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ত্রুটিমুক্ত করার পর ট্রেন চলাচল শুরু হয়।
ইউএনবি
17 February, 2024, 07:45 pm
Last modified: 17 February, 2024, 07:54 pm
ফাইল ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকার উত্তরা থেকে মতিঝিল রুটে মেট্রোরেল চলাচল এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল।

আজ, শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪০ মিনিটে ত্রুটিমুক্ত করার পর ট্রেন চলাচল শুরু হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ সার্ভিস বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করেন। দ্রুতই ট্রেন চলাচল শুরু করার বিষয়ে আশ্বস্ত করে ত্রুটির তদন্ত চলছে বলেও জানান তিনি।

আকস্মিক ট্রেন চলাচলে বিঘ্নতা নিয়মিত যাত্রীদের মধ্যে হতাশার সৃষ্টি করে। তাদের অনেকেই এই ধরণের বিঘ্নের পুনরাবৃত্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

স্টেশনে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে থাকা মেট্রোরেলের নিয়মিত যাত্রী হাছান মাহমুদ নিজের অভিজ্ঞতা তুলে ধরে ঘন ঘন সার্ভিস বন্ধ থাকায় সৃষ্ট অসুবিধার কথা জানান।

২০২২ সালের ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে ঢাকার মেট্রোরেল, প্রাথমিকভাবে উত্তরা ও আগারগাঁওয়ের মধ্যে চলাচল করে। পরে ২০২৩ সালের নভেম্বরে মতিঝিল পর্যন্ত তা চালু করা হয়। ভবিষ্যতে এ জাতীয় ঝামেলা এড়াতে নির্ভরযোগ্যতা এবং দক্ষতা বাড়াতে আহ্বান জানিয়েছেন যাত্রীরা।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রোরেলে ত্রুটি / মেট্রোরেলে যাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: টিবিএস
    এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে
  • ছবি: রয়টার্স
    আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

Related News

  • এমআরটি-১-এর পর এবার এমআরটি-৫ নর্দার্ন রুটের ব্যয় ১২৬ শতাংশ বাড়ানোর প্রস্তাব
  • সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • মেট্রোরেলের দুই স্টেশনে বোমা আতঙ্ক: তল্লাশিতে মিলল জর্দার কৌটা ও খালি বস্তা
  • মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু: সেফটি কমিটির সুপারিশ বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন
  • উচ্চ আদালতের নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তায় ৯ সদস্যের কমিটি গঠন 

Most Read

1
প্রতীকী ছবি: টিবিএস
অর্থনীতি

এলসির বাইরে মূল্যসীমা ছাড়াই পণ্য আমদানির সুযোগ, বদলে গেল আমদানি নীতির কাঠামো

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বেক্সিমকো এখন বেতন পরিশোধ, ঋণের দায় মেটানো ও ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আমি ‘এতটাই একা’ যে একটা তেলাপোকার সঙ্গে ‘বন্ধুত্ব পাতিয়েছিলাম’: জাপানের প্রধানমন্ত্রী

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাইবার অপরাধ: মালিকের অজান্তেই ব্যাংক হিসাবে লাখ লাখ টাকার লেনদেনের অভিযোগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net