Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
April 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, APRIL 18, 2026
মন্দার কবলে জাপান এবং যুক্তরাজ্য, এরপর কি মার্কিন যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক

সিএনএন
17 February, 2024, 11:40 am
Last modified: 17 February, 2024, 11:41 am

Related News

  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • জিডিপির তথ্য বিভ্রাট নিয়ে অতীতে সমালোচনা করেছি, এখন সঠিক তথ্য তুলে ধরা দায়িত্ব: জোনায়েদ সাকি
  • হরমুজ প্রণালি ইরানের হাতে, দিতে হবে রিয়ালে টোল: ইরানের ডেপুটি স্পিকার

মন্দার কবলে জাপান এবং যুক্তরাজ্য, এরপর কি মার্কিন যুক্তরাষ্ট্র?

গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের জানুয়ারি মাসের খুচরা বিক্রয় প্রত্যাশার চেয়েও অনেক কমে এসেছে যা ইঙ্গিত করে বড়দিনের ছুটির পরে দেশটির নাগরিকরা খরচের পরিমাণ কমিয়ে দিয়েছে
সিএনএন
17 February, 2024, 11:40 am
Last modified: 17 February, 2024, 11:41 am
ভোক্তা ব্যয় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম প্রধান উৎস। ছবি: অ্যাশ পন্ডার্স/ব্লুমবার্গ

বিশ্বের দুই বৃহৎ অর্থনৈতিক শক্তি জাপান এবং যুক্তরাজ্যে দেখা দিয়েছে মন্দা।

গত বৃহস্পতিবার জাপান এবং যুক্তরাজ্যের জিডিপির টানা দুই প্রান্তিকে পতন ঘটেছে যেটিকে মন্দা হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

এখন প্রশ্ন জাগছে, বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও মন্দা দেখা দিবে কি না?

বৃহস্পতিবার একটি নোটে ইউবিএস গ্লোবাল ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান অর্থনীতিবিদ পল ডোনোভান লিখেছেন, জাপানের অর্থনৈতিক পতনের সাথে দেশটির কমতে থাকা জনসংখ্যার সম্পর্ক আছে। ২০২২ সালে দেশটির জনসংখ্যা ৮ লাখ হ্রাস পেয়েছে। টানা ১৪তম বারের মত জাপানের জনসংখ্যা কমে এসেছে। এটি দেশের প্রবৃদ্ধির ক্ষমতাকে কমিয়ে আনে কারণ "কম জনসংখ্যা মানে কম পণ্য তৈরি হওয়া এবং কম পণ্য ভোগ করা।"

কিন্তু যুক্তরাজ্যের জনসংখ্যা বেশি হলেও এবং মজুরি বৃদ্ধি পেলেও ভোক্তাদের ব্যয়ের পরিমাণ কমে গেছে যা দেশটির অর্থনীতির অন্যতম প্রধান পরিচালক।

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি

গত দুই প্রান্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের জিডিপি প্রত্যাশার চেয়েও অনেক বেশি বৃদ্ধি পেয়েছে ভোক্তাদের অধিক ব্যয়ের কারণে।

মহামারিতে বেঁচে যাওয়া ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার দেশটির গৃহস্থালি খরচ পুষিয়ে দিচ্ছে। পাশাপাশি রুশ জ্বালানি উপর কম নির্ভরশীল হওয়ায় ২০২২ সাল থেকে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব অন্যান্য দেশের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অনেক কম ছিল। 

কিন্তু গত বৃহস্পতিবার দেশটির জানুয়ারি মাসের খুচরা বিক্রয় প্রত্যাশার চেয়েও অনেক কমে এসেছে যা ইঙ্গিত করে বড়দিনের ছুটির পরে দেশটির নাগরিকরা খরচের পরিমাণ কমিয়ে দিয়েছে।

তারপরেও দেশটির শ্রমবাজার উল্লেখযোগ্যভাবে শক্তিশালী রয়েছে। দেশটিতে বর্তমানে বেকারত্বের হার খুবই কম এবং গত ২৪ মাস ধরে সেটি ৪ শতাংশের নিচে রয়েছে।

২০২৪ সালে কি আমেরিকা মন্দার কবলে পড়বে?

আমেরিকানরা বুঝতে না পারলেও মার্কিন অর্থনীতি মন্দার কবলে পড়তে পারে।

আটজন অর্থনীতিবিদের একটি ছোট দল সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত অর্থনীতিকে আনুষ্ঠানিকভাবে মন্দা বলা যায় না।

ন্যাশনাল ব্যুরো অফ ইকোনমিক রিসার্চের (এনবিইআর) 'বিজনেস সাইকেল ডেটিং কমিটি' নামে পরিচিত এই দলটি একটি দেশের 'উল্লেখযোগ্য অর্থনৈতিক পতন এবং টানা কয়েক মাস সেই পতন চলমান থাকলে' সেটার উপর ভিত্তি করে নির্ধারণ করে দেশটি মন্দার কবলে পড়েছে কি না।

কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে মন্দা নির্ধারণ করা হয় সেটি নির্দিষ্ট নয়। কিন্তু বেকারত্বের হার বৃদ্ধি, আয় কমে আসা, ব্যয় সংকোচন অথবা নেতিবাচক অর্থনৈতিক বৃদ্ধি হারের মতো কারণগুলো মন্দার অন্তর্ভুক্ত হতে পারে।

জিডিপির পরপর দুটো নেতিবাচক প্রান্তিককে সবসময় মন্দা হিসেবে বিবেচনা করা হয় না। ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতিবাচক প্রান্তিকের অভিজ্ঞতা হলেও এনবিইআর সেটিকে মন্দা বলে ঘোষণা দেয়নি।

মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান জেরোম পাওয়েল ডিসেম্বরে সাংবাদিকদের বলেছিলেন, ফেড ২০২২ সালের মার্চ মাসে সংকোচনমূলক নীতি গ্রহণের পর থেকে মন্দার সম্ভাবনা বেড়েছে।

তারপরেও তিনি বলেন, "অর্থনীতি এখন মন্দার মধ্যে রয়েছে সেটি ভাবার তেমন কোনো কারণ নেই।"

পাওয়েল যোগ করেন, অর্থনীতিকে প্রাথমিকভাবে ভালো মনে হলেও পরের বছর মন্দার কবলে পড়বার সম্ভাবনাকে বাদ দেওয়া যায় না। কারণ যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেমন বৈশ্বিক মহামারি অর্থনীতিকে প্রভাবিত করতে পারে।

বোস্টন কনসাল্টিং গ্রুপের বৈশ্বিক প্রধান অর্থনীতিবিদ ফিলিপ কার্লসন-স্লেজাক মনে করেন না, মার্কিন যুক্তরাষ্ট্র এই বছরের মধ্যে মন্দার কবলে পড়বে।

তিনি বলেন, "বরং এই বছরে প্রবৃদ্ধির হার কম হতে পারে।"

তিনি আরো বলেন, "মার্কিন অর্থনীতির স্থিতিশীলতা মৌলিক শক্তির উপর নির্ভরশীল" যার মধ্যে উল্লেখযোগ্য হল শ্রমবাজার এবং আমেরিকানদের ব্যক্তিগত অর্থ।

যদি ফেড এই বছর সুদের হার না কমায় তাহলে সেটি মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার একটি সম্ভাব্য কারণ হতে পারে ।

কার্লসন-স্লেজাক সতর্ক করে বলেছেন, যদি বিনিয়োগকারীরা ২০২৪ সালে একাধিক সুদের হার কমানোর আশা করে এবং তা না ঘটে তাহলে এটি আর্থিক বাজারের উল্লেখযোগ্যভাবে ক্ষতি করতে পারে। এমনকি মন্দার কারণও হতে পারে।

Related Topics

টপ নিউজ

মন্দা / মার্কিন যুক্তরাষ্ট্র / জাপান / যুক্তরাজ্য / জিডিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
    রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র
  • নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
    ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা
  • রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
    অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    ১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ
  • ছবি: মিডল ইস্ট মনিটর
    নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে
  • এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
    হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

Related News

  • তীব্র দাবদাহের পর ৪০ ডিগ্রি পার করা দিনগুলোর জন্য নতুন নাম দিল জাপান
  • তেল সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের
  • ইরান ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসব না, ব্রিটেন এই যুদ্ধে অংশ নেবে না: কিয়ার স্টারমার
  • জিডিপির তথ্য বিভ্রাট নিয়ে অতীতে সমালোচনা করেছি, এখন সঠিক তথ্য তুলে ধরা দায়িত্ব: জোনায়েদ সাকি
  • হরমুজ প্রণালি ইরানের হাতে, দিতে হবে রিয়ালে টোল: ইরানের ডেপুটি স্পিকার

Most Read

1
পানামার পতাকাবাহী একটি জাহাজ রাশিয়ার ক্রুড তেল নিয়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

2
নিজেদের অঙ্গপ্রতিষ্ঠান 'সিটিলাইন'-এর ২৭টি উড়োজাহাজ এবং লুফথানসা ব্র্যান্ডের আরও ৪টি পুরোনো জেট বিমান বসিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট ইউনিয়নগুলোকে আতঙ্কিত করে তুলেছে। ছবি: এপি
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে জ্বালানি সংকটে বড় এয়ারলাইন হিসেবে প্রথম বিমান পরিষেবা সাময়িক বন্ধ করছে লুফথানসা

3
রাশিয়ার কৃষ্ণসাগরের বন্দর নভরোসিস্ক-এর কাছে একটি সিঙ্গেল পয়েন্ট মুরিং-এ (এসপিএম) একটি ক্রুড তেল বহনকারী জাহাজ। ২০২১ সালের ৩১ জুলাই। ছবি: রয়টার্স
বাংলাদেশ

অপারেটর নেই, নেই জ্বালানির সুফল: বঙ্গোপসাগরে অলস পড়ে আছে ৮,২২২ কোটি টাকার তেল জেটি

4
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

১.০৯ লাখ টন ডিজেল, ২৭ হাজার টন অকটেন নিয়ে আজ বন্দরে পৌঁছাবে চার জাহাজ

5
ছবি: মিডল ইস্ট মনিটর
আন্তর্জাতিক

নবজাতকদের বাঁচাতে প্রয়োজন জ্বালানি, ওষুধ; অথচ গাজা সয়লাব করে ফেলা হচ্ছে চকলেট পাঠিয়ে

6
এমভি বাংলার জয়যাত্রা। প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

হরমুজ খুলে দেওয়ার পর বাংলাদেশি জাহাজকে নোঙর তুলতে নির্দেশ, ইরানের অনুমতির অপেক্ষা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net