Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
জিআই সনদ পাওয়া পণ্য ২০ থেকে ৩০ শতাংশ বেশি দামে বিক্রি হয়: বিশেষজ্ঞরা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
16 February, 2024, 09:50 am
Last modified: 16 February, 2024, 09:56 am

Related News

  • বাসমতি চাল কার? পাকিস্তান না ভারতের?
  • জিআই স্বীকৃতি পাওয়া সিরাজদিখানের পাতক্ষীর: না মিষ্টি না টক, তবু স্বাদে অদ্ভুত
  • জিআই পণ্যের স্বীকৃতি পেল মুন্সীগঞ্জের ‘পাতক্ষীর’
  • জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস
  • জিআই স্বীকৃতি পেল ব্রাহ্মণবাড়িয়ার ‘ছানামুখী’

জিআই সনদ পাওয়া পণ্য ২০ থেকে ৩০ শতাংশ বেশি দামে বিক্রি হয়: বিশেষজ্ঞরা 

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনটেলেকচুয়াল প্রপার্টি ফোরামের প্রধান নির্বাহী মো. মনজুরুল রহমান বলেন, “ভৌগোলিক নির্দেশক (জিআই) হওয়ার মতো অনেক পণ্য থাকার পরও আমরা ক্রমাগত পিছিয়ে পরেছি সম্পদ রক্ষার প্রতিযোগিতায়। এ অবস্থায় থেকে বের হয়ে আসতে হলে প্রয়োজন সচেতনতা।”
টিবিএস রিপোর্ট 
16 February, 2024, 09:50 am
Last modified: 16 February, 2024, 09:56 am
ছবি: টিবিএস

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতিতে সাহায্য করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনটেলেকচুয়াল প্রপার্টি ফোরাম (বিআইপিএফ)। একইসাথে এই জিআই সনদ পাওয়া পণ্য ২০ থেকে ৩০ শতাংশ বেশি দামে বিক্রি হয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশি জিআই পণ্য সুরক্ষা শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে বিআইপিএফ। ঢাকার গুলশান ২ নম্বরে প্রতিষ্ঠানটির অফিসে এ সংবাদ সম্মেলনটি হয়।  

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনটেলেকচুয়াল প্রপার্টি ফোরামের প্রধান নির্বাহী মো. মনজুরুল রহমান বলেন, "ভৌগোলিক নির্দেশক (জিআই) হওয়ার মতো অনেক পণ্য থাকার পরও আমরা ক্রমাগত পিছিয়ে পরেছি সম্পদ রক্ষার প্রতিযোগিতায়। এ অবস্থায় থেকে বের হয়ে আসতে হলে প্রয়োজন সচেতনতা।"

তিনি বলেন, "জিআই সনদ উৎপাদকদের পণ্যের স্বতন্ত্রতা প্রতিষ্ঠা করে। এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। এর ফলে তাদের এই পণ্যের আলাদা খ্যাতি তৈরি হয়। পণ্য দামও ২০ থেকে ৩০ ভাগ বেশি পাওয়া যায়।"    

বিআইপিএফের প্রতিষ্ঠাতা হামিদুল মিশবাহ বলেন, "বাংলাদেশে দীর্ঘদিন জিআই সম্পর্কিত বিধি-বিধান না থাকায় আমরা দেশে এবং বিদেশে আমাদের ঐতিহ্যবাহী পণ্য প্রদর্শন, বিক্রয় ও প্রতিযোগিতায় পিছিয়ে পরেছিলাম। ২০১৩ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন আইন ২০১৩ এবং ২০১৫ সালে ভৌগোলিক নির্দেশক পণ্য নিবন্ধন ও সুরক্ষা বিধিমালা প্রণীত হওয়ার পর ২০১৬ সালে দেশে প্রথম ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছিল জামদানি শাড়ি।

তিনি বলেন, "বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি ভারতের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি কীভাবে পায়? সরকারের উচিত ভারতের আদালতে এ বিষয় মালমা করা। এটা আমাদের ভৌগোলিক পণ্য।"

অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক মেধাস্বত্ব বিষয়ক সংস্থা ওয়ার্ল্ড ইনটেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন নিয়ম মেনে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের অধীনে পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ (ডিপিডিটি) জিআই স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে।

সংস্থাটি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশে অনুমোদিত জিআই পণ্যের সংখ্যা ৩১ টি। গতকাল (বৃহস্পতিবার) তিনটি পণ্যকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অনুমোদন দিয়ে জার্নাল প্রকাশিত হয়েছে। পণ্য তিনটি হলো, যশোরের খেজুরের গুড়, রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশিকাঁথা।

ভৌগোলিক নির্দেশক (জিআই) হচ্ছে কোনো সামগ্ৰীর ব্যবহার করা বিশেষ নাম বা চিহ্ন। এই নাম বা চিহ্ন নিৰ্দিষ্ট সামগ্ৰীর ভৌগোলিক অবস্থিতি বা উৎস (যেমন একটি দেশ, অঞ্চল বা শহর) অনুসারে নিৰ্ধারণ করা হয়। ভৌগোলিক স্বীকৃতিপ্রাপ্ত সামগ্ৰী নিৰ্দিষ্ট গুণগত মানদণ্ড বা নিৰ্দিষ্ট প্ৰস্তুত প্ৰণালী অথবা বিশেষত্ব নিশ্চিত করে।

সাবেক অতিরিক্ত সচিব ও বিআইপিএফ-এর ট্রাস্টি সানোয়ার হোসেন বলেন, "ভৌগোলিক নির্দেশক পণ্যের নিবন্ধনের জন্য কোনও ব্যক্তি সংঘ, প্রতিষ্ঠান বা সংগঠনকে ডিপিডিটিতে পর্যাপ্ত প্রমাণ ও তথ্য-উপাত্তসহ আবেদন করতে হয়। এছাড়া তদারকি সংস্থাও আবেদন করতে পারে।"

Related Topics

টপ নিউজ

জিআই পণ্য / জিআই সনদ / জিআই স্বীকৃতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • বাসমতি চাল কার? পাকিস্তান না ভারতের?
  • জিআই স্বীকৃতি পাওয়া সিরাজদিখানের পাতক্ষীর: না মিষ্টি না টক, তবু স্বাদে অদ্ভুত
  • জিআই পণ্যের স্বীকৃতি পেল মুন্সীগঞ্জের ‘পাতক্ষীর’
  • জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল শেরপুরের ছানার পায়েস
  • জিআই স্বীকৃতি পেল ব্রাহ্মণবাড়িয়ার ‘ছানামুখী’

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net