Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
April 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, APRIL 02, 2026
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
01 July, 2020, 02:15 pm
Last modified: 01 July, 2020, 05:34 pm

Related News

  • শেয়ার আত্মসাতের মামলা: ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৬ জনকে অব্যাহতি
  • গ্রেপ্তারি পরোয়ানা জারির ২ ঘন্টার মধ্যে জামিন পেলেন ট্রান্সকমের সিমিন রহমান 
  • ট্রান্সকম গ্রুপের ৩ কর্মকর্তা দুর্নীতির মামলায় রিমান্ডে
  • শাযরেহ হকের দায়ের করা চার মামলায় ট্রান্সকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিন
  • ভাইকে ‘হত্যার’ মামলায় ট্রান্সকম সিইও সিমিনের বিরুদ্ধে বিস্ফোরক যেসব অভিযোগ বোন শাযরেহের

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই

বুধবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম গ্রুপের এ চেয়ারম্যান। বিকেলে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
টিবিএস রিপোর্ট
01 July, 2020, 02:15 pm
Last modified: 01 July, 2020, 05:34 pm

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বুধবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি।

লতিফুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন প্রথম আলোর বার্তা সম্পাদক শরীফুজ্জামান পিন্টু ।

প্রথম আলোর খবরে বলা হয়, তিনি স্ত্রী, পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। তার মরদেহ ঢাকায় আনা হচ্ছে। গুলশানের আজাদ মসজিদে বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাতেই বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

১৯৪৫ সালের ২৮ আগস্ট ভারতরে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন লতিফুর রহমান। রাজধানীর গেন্ডারিয়ায় থাকতেন এ সফল ব্যবসায়ী। 

লতিফুর রহমান সেন্ট ফ্রান্সিস স্কুল থেকে ১৯৫৬ সালে শিলংয়ের সেন্ট এডমন্ডস স্কুলে ভর্তি হন। তারপর কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। ১৯৬৫ সালে দেশে ফিরে আসেন তিনি। ঢাকায় এসে ১৯৬৬ সালে ডব্লিউ রহমান জুট মিল ট্রেইনি হিসেবে কাজ শুরু করেন। পরে এ প্রতিষ্ঠানে ১৯৭১ সাল পর্যন্ত নির্বাহী হিসেবে কাজ করেন।

১৯৭২ সালে তিনি সবকিছু নতুন করে শুরু করেন এবং প্রতিষ্ঠা করেন ট্রান্সকম গ্রুপ। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নীতি-নৈতিকতা, সুনাম আর সততার স্বীকৃতি হিসেবে ২০১২ সালে বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড পান লতিফুর রহমান।

ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, ট্রান্সকম বেভারেজ লিমিটেড, বেভারেজ ডিস্ট্রিবিউশন লিমিটেড, ট্রান্সকম ফুডস, ট্রান্সকম ইলেকট্রনিক্স ও ওষুধ তৈরির কোম্পানি এসকেএফ। 

এ গ্রুপের গণমাধ্যমগুলো হলো- দৈনিক প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও এবিসি রেডিও। প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি।

Related Topics

টপ নিউজ

ট্রান্সকম গ্রুপ / লতিফুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
    হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত
  • ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
    ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না
  • মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা
  • বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
    জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

Related News

  • শেয়ার আত্মসাতের মামলা: ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমানসহ ৬ জনকে অব্যাহতি
  • গ্রেপ্তারি পরোয়ানা জারির ২ ঘন্টার মধ্যে জামিন পেলেন ট্রান্সকমের সিমিন রহমান 
  • ট্রান্সকম গ্রুপের ৩ কর্মকর্তা দুর্নীতির মামলায় রিমান্ডে
  • শাযরেহ হকের দায়ের করা চার মামলায় ট্রান্সকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিন
  • ভাইকে ‘হত্যার’ মামলায় ট্রান্সকম সিইও সিমিনের বিরুদ্ধে বিস্ফোরক যেসব অভিযোগ বোন শাযরেহের

Most Read

1
মিজানুর রহমান আজহারী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হিটলারকে ‘ঈশ্বরের শাস্তি’ বলে মন্তব্য; ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মার্কিন নিষেধাজ্ঞা ছাড়ের পর কাজাখস্তান থেকে ৭৬ ডলারে ডিজেল কেনার অনুমোদন দিল সরকার

3
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৩ দিন সাপ্তাহিক ছুটি ও অনলাইন ক্লাসসহ ৮ পরিকল্পনা সরকারের, বৃহস্পতিবার আসছে চূড়ান্ত সিদ্ধান্ত

4
ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধপূর্ব পরিসংখ্যান চলমান সংঘাতের মধ্যে নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে। ছবি: এশিয়া টাইমস
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ‘মিসাইল হিসাব’: যে সংখ্যাগুলো বাস্তবতার সঙ্গে মেলে না

5
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লক্ষ্য একটি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি; মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চীন-পাকিস্তানের ৫ দফা ঘোষণা

6
বাংলাদেশ ব্যাংকের লোগো। ফাইল ছবি: বাসস
অর্থনীতি

জুনের মধ্যে ইসলামী ইন্টারব্যাংক মানি মার্কেট চালু করবে বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net