Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 12, 2026
শাযরেহ হকের দায়ের করা চার মামলায় ট্রান্সকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
03 April, 2024, 06:00 pm
Last modified: 03 April, 2024, 08:07 pm

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

শাযরেহ হকের দায়ের করা চার মামলায় ট্রান্সকমের তিন শীর্ষ কর্মকর্তার জামিন

গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এবং উপ-পরিদর্শক শাহ আলম জামিন আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
টিবিএস রিপোর্ট 
03 April, 2024, 06:00 pm
Last modified: 03 April, 2024, 08:07 pm
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, ঢাকা। ছবি: টিবিএস/ফাইল

হত্যাসহ প্রতারণার পৃথক ৪ মামলায় আদালতে আত্মসমপর্ণ করে ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও হেড অব ট্রান্সফরমেশন যারেফ আয়াত হোসেন জামিন পেয়েছেন। তাঁর বোন এবং ট্রান্সকম গ্রপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক এসব মামলা করেছেন। 

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মাহবুব আহমেদ আজ বুধবার (৩ এপ্রিল) এই আদেশ দেন।

গুলশান থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এবং উপ-পরিদর্শক শাহ আলম জামিন আদেশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, আপিল বিভাগের নির্দেশনার পরে  অভিযুক্তরা আজ সকালে আদালতে আত্মসমপর্ণ করেন। শুনানির পরে আদালত চারটি মামলায় তাঁদের জামিন মঞ্জুর করেন। প্রত্যেকের পাঁচ হাজার টাকার বন্ড জমার শর্তে– তাঁদের জামিন মঞ্জুর করা হয়। 

ট্রান্সকম গ্রুপের এই কর্মকর্তাদের একজন আইনজীবী শাহিনুর ইসলাম গণমাধ্যমকে জানান, 'বিদেশ অবস্থানরত ট্রান্সকম গ্রুপের শীর্ষ এই তিন কর্মকর্তা দেশে ফেরার পর বুধবার সকালে আদালতে আত্মসমপর্ণ করেন। এরপর তারা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালতে জামিন আবেদন করেন। পরে শুনানি নিয়ে আদালত চারটি মামলায় জামিন মঞ্জুর করেন।'

গত ২২ মার্চ এই ট্রান্সকমের এই তিন কর্মকর্তাকে নির্বিঘ্নে দেশে ফেরত আসার সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন আপিল বিভাগ। দেশে ফেরার ৭২ ঘণ্টার মধ্যে তাঁদেরকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। একইসাথে তাদেরকে দেশে ফেরতের সময় গ্রেপ্তার, আটক বা হয়রানি না করার আদেশ দেওয়া হয়। 

হাইকোর্টের আগের একটি নির্দেশনাকে চ্যালেঞ্জ করে শাযরেহ হকের এক পিটিশনের শুনানি নিয়ে এই নির্দেশনা দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি এম এনায়েতুর রহিম

গত ২২ ফেব্রুয়ারি শাযরেহ হক গুলশান থানায় অর্থ আত্মসাৎ, সম্পত্তি দখল, অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তরের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেন। ট্রান্সকম গ্রুপের আট কর্মকর্তার এসব মামলা করা হয়।  

প্রয়াত লতিফুর রহমানের ছোট মেয়ে শাযরেহ হক ট্রান্সকম গ্রুপের আট কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার গুলশান থানায় গত ২২ ফেব্রুয়ারি তিনটি মামলা করেন। ওই মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁরা আদালত থেকে জামিন পান।

এজাহারে বাদী বলেছেন, তাঁদের বাবা লতিফুর রহমানের অবর্তমানে সিমিন ও তাঁর সহযোগীরা কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে প্রায় ১০ হাজার কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেন।

মামলার নথিতে শাযরেহ বলেছেন, তার বাবা বিভিন্ন অ্যাকাউন্ট ও এফডিআরে প্রায় ১০০ কোটি টাকা রেখে মারা যান। ওই অর্থের নমিনি ছিলেন তার মা শাহনাজ রহমান।

২০২০ সালের ১ জুলাই লতিফুর রহমান মারা যাওয়ার পর ওই টাকা তাঁর উত্তরাধিকারীদের (ওয়ারিশ) মধ্যে বণ্টন করে দেওয়ার কথা ছিল। কিন্তু বাবার মৃত্যুর পর তার বড় বোন (সিমিন) সব টাকা নিজের ও তাঁর মায়ের অ্যাকাউন্টে সরিয়ে ফেলেন বলে মামলার এজাহারে দাবি করেছেন শাযরেহ। 

অন্য আসামিদের বিরুদ্ধে এসব তহবিল সরানোয় সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে। 

এছাড়া গত ২২ মার্চ শাযরেহ হক তার বড় বোন সিমিন রহমানসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সিমিন রহমানসহ বাকি আসামিরা তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ/শ্বাসরোধ করে হত্যা করেছেন। আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান।

Related Topics

টপ নিউজ

ট্রান্সকম গ্রুপ / জামিন / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গ্রাফিকস: টিবিএস
    কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা
  • ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
    সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা
  • প্রতীকী ছবি
    বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি
  • ফাইল ছবি: টিবিএস
    নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর
  • ছবি: সংগৃহীত
    রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

Related News

  • মাদক মামলায় পরীমনির বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ২৯ সেপ্টেম্বর
  • যানজটে আটকে আদালতে যেতে পারেননি পরীমনি, পেছাল সাক্ষ্যগ্রহণ
  • ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার: বরগুনার এসি ল্যান্ডের বিরুদ্ধে মামলা
  • তনু হত্যা মামলা: সাবেক সেনা সদস্য হাফিজুর জামিনে মুক্ত
  • স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভীর জামিন

Most Read

1
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

কোনো বিশেষ কোম্পানি নয়, সবার জন্য উন্মুক্ত হচ্ছে জ্বালানি তেল আমদানি ও বিক্রির সুযোগ: জ্বালানিমন্ত্রী

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অর্থ আত্মসাত মামলা: স্ট্রেচারে করে ঢাকার আদালতে পদ্মা ব্যাংকের সাবেক কর্মকর্তা

3
ঢাকা মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/ টিবিএস
বাংলাদেশ

সুদের খরচ বাদ দিয়ে এমআরটি লাইন-৫-এর ব্যয় কমল ২,২১৭ কোটি টাকা

4
প্রতীকী ছবি
অর্থনীতি

বাংলাদেশ ব্যাংক থেকে ই-ওয়ালেট চালুর লাইসেন্স পেল বাংলালিংকের সাবসিডিয়ারি

5
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিলামে উঠছে র‍্যাবের প্রশিক্ষিত ল্যাব্রাডর ও জার্মান শেফার্ড জাতের ৮ কুকুর

6
ছবি: সংগৃহীত
অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত দুই জুট মিল ইজারা পেল প্রাণ-আরএফএল গ্রুপ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net