Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 26, 2026
রোহিঙ্গাদের সাক্ষ্য নিতে কক্সবাজারে মায়ানমারের প্রতিনিধি দল

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
20 August, 2019, 11:40 am
Last modified: 25 August, 2019, 04:23 am

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ

রোহিঙ্গাদের সাক্ষ্য নিতে কক্সবাজারে মায়ানমারের প্রতিনিধি দল

মিয়ানমার সরকার কর্তৃক গঠিত দলটির নেতৃত্ব দিচ্ছেন জাপানের সাবেক রাষ্ট্রদূত কেনজো ওশিমা।
টিবিএস রিপোর্ট
20 August, 2019, 11:40 am
Last modified: 25 August, 2019, 04:23 am

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সাক্ষ্য নিতে মিয়ানমার থেকে সেদেশের সরকার গঠিত ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি (আইসিআই) নামে একটি দল কক্সবাজারে এসেছে।

দলটি মঙ্গলবার (২০ আগস্ট) রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে প্রায় ২০০জন রোহিঙ্গার সাথে কথা বলবেন। 

মিয়ানমার সরকার কর্তৃক গঠিত দলটির নেতৃত্ব দিচ্ছেন জাপানের সাবেক রাষ্ট্রদূত কেনজো ওশিমা। সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর অং টুন থেট, প্রফেসর ইউশিহিরো নাকানিশি, লিনা ঘোষ এবং খিন মিউ মিয়াট সো।

এ দলটি অগ্রগামী দল হিসাবে কক্সবাজারে এলেন। এরা ফিরে গেলে আসবেন ‘এভিডেন্স কালেকশন এবং ভেরিফিকেশন’ নামের আরও একটি প্রতিনিধিদল। এমনটি জানিয়েছেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি)  কর্মকর্তা মো. আবুল কালাম। 

সোমবার (১৯ আগস্ট) কক্সবাজার শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি’ প্রতিনিধিদলের বৈঠক হয়। 

বৈঠক সম্পর্কে মো. আবুল কালাম বলেন, যেসব রোহিঙ্গারা স্বাক্ষ্য দেবে তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকে যায়। তাই রোহিঙ্গাদের নিরাপত্তা ও সুরক্ষার আশ্বাস না পেলে স্বাক্ষ্য পাওয়া কষ্টকর হবে আইসিআই টিমের।’

তবেও স্বাক্ষ্যদেয়ে রোহিঙ্গাদের   নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি মাথায় রেখে প্রতিনিধিদলটি কাজ করবে বলে আশ্বস্ত করেছে তারা।

বৈঠকে কক্সবাজার জেলা প্রশাসন, পুলিশ ও আরআরআরসি অফিসের কর্মকর্তা ও বিভিন্ন সংস্থার লোকজন উপস্থিত ছিলেন। 

আরআরআরসির সাথে বৈঠক শেষে প্রতিনিধিদলটি জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনএইচসিআর এর প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন। 

এর আগে সোমবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার বিমান বন্দর হয়ে প্রতিনিধিদলটি কক্সবাজারে পৌঁছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করার কথা রয়েছে তাদের। 

 উল্লেখ্য, রোহিঙ্গা নির্যাতনের বিষয়টি তদন্তের জন্য ‘ইন্ডিপেন্ডেন্ট কমিশন অফ ইনকোয়ারি (আইসিআই)’ গঠন করেছে মিয়ানমার সরকার। ওই কমিশনের একটি প্রতিনিধিদল চার দিনের সফরে গত ১৭ আগস্ট (শনিবার) বাংলাদেশে আসে।

দলটি এমন একটি সময়ে বাংলাদেশে এলো, যখন ২২ আগস্ট রোহিঙ্গাদের প্রথম দলটি তাদের মাতৃভূমি রাখাইনে প্রত্যাবাসিত হতে পারে। এছাড়াও আগামী মাসে ‘এভিডেন্স কালেকশন এবং ভেরিফিকেশন’ নামের আরও একটি টিম আসার সম্ভাবনা রয়েছে। তারা রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো তদন্ত করে দোষী ব্যক্তিদের দায়বদ্ধতা নিশ্চিতে কাজ করবে।

Related Topics

বাংলাদেশ

রোহিঙ্গা সংকট / রোহিঙ্গা ক্যাম্প / রোহিঙ্গা প্রত্যাবাসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  
  • বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১
  • ছবি: টিবিএস
    ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন
  • ছবি: সংগৃহীত
    হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • ছবি: টিবিএস
    টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Related News

  • ২০২৫ সালে সমুদ্রপথে প্রায় ৯০০ রোহিঙ্গার মৃত্যু বা নিখোঁজ: জাতিসংঘ
  • রোহিঙ্গা ক্যাম্পে বিলাল এরদোয়ান ও ফুটবল মেগাস্টার মেসুত ওজিলসহ ১১ প্রতিনিধি
  • রোহিঙ্গা শরণার্থী ব্যবস্থাপনায় ২৬৩ শতাংশ বরাদ্দ বাড়িয়েছে সরকার: কোস্ট ফাউন্ডেশন
  • রোহিঙ্গা সমস্যার সম্ভাব্য কোনো সমাধান আমাদের হাতে নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাজ্য-ফ্রান্সসহ ১১ দেশ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তার হওয়া কে এই হিশাম সালেহ?  

2
বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমনের লাশ শুক্রবার ফ্লোরিডার টাম্পা বে এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টি (ডানে) । ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীই মারা গেছেন, একজনের মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ১

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

ফুটপাত দখলমুক্ত করতে ৬ মাঠে অস্থায়ী মার্কেট তৈরি করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

টিকা সংকটে ম্লান দীর্ঘ সাফল্য, বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net