Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
July 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JULY 31, 2026
১৯৭৫ সালের পর ৭ জানুয়ারির নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে: শেখ হাসিনা

বাংলাদেশ

ইউএনবি
07 February, 2024, 07:20 pm
Last modified: 07 February, 2024, 07:26 pm

Related News

  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

১৯৭৫ সালের পর ৭ জানুয়ারির নির্বাচন সবচেয়ে অবাধ ও সুষ্ঠু হয়েছে: শেখ হাসিনা

'তবে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে,’ বলেন আওয়ামী লীগ প্রধান।
ইউএনবি
07 February, 2024, 07:20 pm
Last modified: 07 February, 2024, 07:26 pm
শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত মাসে (৭ জানুয়ারি) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে টানা চতুর্থবারের মতো তাকে নির্বাচিত করা হয়েছে। ১৯৭৫ সালের পর দেশে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এটি।

প্রধান বিরোধী দল বিএনপির বর্জন করা ৭ জানুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'আমি মনে করি ১৯৭৫ সালের পর অনুষ্ঠিত সব নির্বাচনের মধ্যে এবারের নির্বাচনটি সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে।'

বুধবার (৭ ফেব্রুয়ারি) সরকারি বাসভবন গণভবনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

তিনি বলেন, একজন সামরিক স্বৈরশাসকের হাতে প্রতিষ্ঠিত একটি দল (বিএনপি) এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধা দিতে চেয়েছিল বলেই নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত হয়েছিল।

'তবে এবারের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে,' বলেন আওয়ামী লীগ প্রধান।

প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য সামনের যাত্রা এত সহজ হবে না। অনেক বাধা অতিক্রম করতে হবে। এই বাংলাদেশকে ঘিরে অনেক ষড়যন্ত্র চলছে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ আজ সামাজিক অর্থনৈতিক উন্নয়নে অনেক দূর এগিয়েছে। বাংলাদেশের মানুষ আজ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী।

দ্রব্যমূল্য নিয়ে শেখ হাসিনা বলেন, নির্দিষ্ট আয়ের মানুষ কিছুটা অসুবিধায় পড়ছে।

তিনি বলেন,'আমরা সবাই যদি পতিত জমিতে চাষ করি তাহলে খাদ্যের অভাব হবে না। বরং আমাদের উদ্বৃত্ত থাকতে পারে।'

প্রধানমন্ত্রী বলেন, সকল পতিত জমি চাষের আওতায় আনতে হবে এবং সরকার এ ব্যাপারে সহযোগিতা দেবে।

উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী তাদের কর্মের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনেরও আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / শেখ হাসিনা / দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন / নির্বাচন / বাংলাদেশের নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
  • ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
    সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি
  • ফাইল ছবি: রয়টার্স
    শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের
  • ছবি: এপিএম টার্মিনালস
    ৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ
  • ছবি: সংগৃহীত
    ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’
  • ফাইল ছবি: সংগৃহীত
    এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

Related News

  • শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ভাষণ সম্প্রচার না করায় এনবিসি ও এবিসি এর লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের 
  • শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল
  • শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম ‎ ‎
  • হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পিপিপি মডেলে দক্ষিণাঞ্চলকে যুক্তকারী ৩.৪ বিলিয়ন ডলারের সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের

2
ড. সাদেকা হালিম। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাদেকা হালিমসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত, ৪ শিক্ষককে অব্যাহতি

3
ফাইল ছবি: রয়টার্স
খেলা

শেয়ার বিক্রি হলে বিশ্বকাপসহ ফিফার সব আসর বয়কটের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

4
ছবি: এপিএম টার্মিনালস
বাংলাদেশ

৫৫০ মিলিয়ন ডলারের লালদিয়া টার্মিনালের নকশা প্রকাশ করল এপিএম টার্মিনালস; ডিসেম্বরে শুরু নির্মাণকাজ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ক্রিকেট মাঠের ‘চায়নাম্যান’ স্পিনার থেকে যেভাবে দুর্ধর্ষ সন্ত্রাসী হয়ে উঠলেন ‘ডেভিড ইমন’

6
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

এক্সিম ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করল বাংলাদেশ ব্যাংক 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net