Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 23, 2026
ভবন থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও স্ত্রী কারাগারে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 February, 2024, 01:35 pm
Last modified: 12 February, 2024, 05:35 pm

Related News

  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • ‘ভোট কারসাজি, দমন-পীড়নের অভিযোগ’, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে
  • হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
  • চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম
  • পুলিশে আবারও বড় রদবদল, ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ভবন থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যু: ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ও স্ত্রী কারাগারে

একইসঙ্গে ওই দম্পতিকে তিনদিনের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
টিবিএস রিপোর্ট
07 February, 2024, 01:35 pm
Last modified: 12 February, 2024, 05:35 pm
প্রতীকী ছবি: আনস্প্ল্যাশ

রাজধানীর মোহাম্মদপুরে বহুতল ভবনের নয়তলা থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক (৫৬) ও তার স্ত্রী তানিয়া খন্দকারের (৪৬) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম হাসিবুল হক বুধবার (৭ ফেব্রুয়ারি) পুলিশের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড আবেদন নাকচ করে তিন দিনের মধ্যে এ দম্পতিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ওই সাংবাদিকসহ তার পরিবারের তিন সদস্যকে আটক করে পুলিশ।

বুধবার সকালে পেনাল কোডের ৩০৪(ক) ধারায় এই দম্পতির বিরুদ্ধে মামলা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার (মোহাম্মদপুর জোন) আজিজুল হক। ওই গৃহকর্মীর বাবা লুকেশ উরাং (৪০) বাদী হয়ে মামলাটি করেছেন। তার বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিত্তিঙ্গা গ্রামে।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, পেনাল কোডের ওই ধারা অনুযায়ী, কারও বেপরোয়া বা অবহেলাজনিত কারণে যদি কেউ মারা যান বা আহত হন, তাহলে সেই ব্যক্তির সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, আর্থিক অস্বচ্ছলতার কারণে বছর দুয়েক আগে প্রীতিকে ওই বাসায় কাজে দেন তার বাবা লুকেশ। এই সময়ে তিনিও মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি, মেয়েকেও বাসার মালিক পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেননি। মঙ্গলবার বিকালে প্রীতি অসুস্থ বলে পরিচিত একজনের কাছ থেকে খবর পান লুকেশ। এর পর তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে ঢাকায় আসেন। রাত ১১টার দিকে ওই বাসার সামনে পৌঁছানোর পর জানতে পারেন তার মেয়ে ভবন থেকে পড়ে গিয়ে মারা গেছে।

বাদী লুকেশ উরাং আরও জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের শাহজাহান রোড এলাকার ২/৭ নম্বর অ্যাপার্টমেন্টের অষ্টম তলা থেকে ফ্ল্যাটের ড্রয়িংরুমের জানালায় সেফটি বার না থাকায় প্রীতি পড়ে যায়। তিনি আরও বলেন, গত বছর ৪ আগস্ট অনুরূপ আরেকটি ঘটনায় জানালা থেকে পড়ে গিয়ে আরও একজন গৃহকর্মী গুরুতর আহত হয়েছিল।

গতকাল মঙ্গলবার কিশোরী গৃহকর্মী প্রীতি ওই ভবনের নয়তলা থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গতকাল ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই সাংবাদিকের পরিবারের চার সদস্যকে মোহাম্মদপুর থানায় নেওয়া হয়। পর দিন ওই দম্পতির দুই সন্তানকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে গত বছরের ৬ আগস্ট গৃহকর্মী ফেরদৌসী সৈয়দ আশফাকুল হকের বাড়ির বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় আহত ওই গৃহকর্মীর মা জোসনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর সৈয়দ আশফাকুল হক, তার স্ত্রী তানিয়া খন্দকার ও আসমা আক্তার নামে আরেকজনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

Related Topics

টপ নিউজ

মৃত্যু / গৃহকর্মী / মামলা / মোহাম্মদপুর / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা
  • বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
    বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী
  • ফাইল ছবি/সংগৃহীত
    গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি
  • গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ
  • ছবি: সংগৃহীত
    নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
  • অলঙ্করণ: টিবিএস
    ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

Related News

  • মালয়েশিয়ায় ১০ তলা ভবন থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু
  • ‘ভোট কারসাজি, দমন-পীড়নের অভিযোগ’, বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে আরও ১৭ পুলিশ কর্মকর্তাকে
  • হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০৩
  • চট্টগ্রামে বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা কাটাকাটির জেরে মা-মেয়েকে কুপিয়ে জখম
  • পুলিশে আবারও বড় রদবদল, ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

খালেদা জিয়াকে টেনেহিঁচড়ে গ্রেপ্তারের অভিযোগে শাস্তির মুখে ৩ নারী পুলিশ কর্মকর্তা

2
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

গাজী নজরুলের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে নির্বাচন কমিশনে জামায়াতের চিঠি

4
গাজীপুর সিটি করপোরেশন বর্জ্য স্টেশনটি নির্মাণ করছে। সংস্থাটির দাবি, এটি শহরের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার সমাধান করবে। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
ফিচার

শহরের ভাগাড় বানাতে বলি দেওয়া হচ্ছে বন: ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে বর্জ্য স্টেশন নির্মাণ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

6
অলঙ্করণ: টিবিএস
বাংলাদেশ

ঢাকার ৪১৬ বছর উদযাপনে প্রতিটি ব্যাংকের কাছে ৩ কোটি টাকা পর্যন্ত স্পন্সর চায় ডিএসসিসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net