Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 20, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 20, 2026
পুলিশে আবারও বড় রদবদল, ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2026, 07:50 pm
Last modified: 21 July, 2026, 07:53 pm

Related News

  • অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬, আহত ৫৬
  • পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর সরানো হলো গুলশানের ডিসিকেও
  • আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর সরানো হলো গুলশানের ওসিকে

পুলিশে আবারও বড় রদবদল, ১৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন

আজ (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করে এ বদলি ও পদায়ন করা হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, 'জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।'
টিবিএস রিপোর্ট
21 July, 2026, 07:50 pm
Last modified: 21 July, 2026, 07:53 pm
ছবি: সংগৃহীত

পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৪ জন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা তিনটি প্রজ্ঞাপন জারি করে এ বদলি ও পদায়ন করা হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, 'জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।'

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. আতাউল কিবরিয়া, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জকে সিআইডির ডিআইজি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন পুলিশ কমিশনার (ডিআইজি) করা হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শরিফ উদ্দিন আহমেদকে র‍্যাবের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে, পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে বিশেষ পুলিশ সুপার এবং এটিইউর পুলিশ সুপার আবু আসহাফকে পাবনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

এদিকে আরেক প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, রাজশাহী রেঞ্জে কর্মরত পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এসবি ঢাকার বিশেষ পুলিশ সুপার তাসরিফ মাসরুক হোসেন মাসরীকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

একই সঙ্গে ১৮ জুন জারি করা একটি প্রজ্ঞাপনের আংশিক সংশোধন করে জানানো হয়েছে, সিআইডি ঢাকার ডিআইজি মিয়া মাসুদ করিমকে 'ডিআইজি (এফডিএমএন) এপিবিএন'-এ বদলির আদেশ বাতিল করা হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

পুলিশ / পুলিশে রদবদল / কর্মকর্তাদের বদলি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ
  • ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
    অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি
  • ছবি: সংগৃহীত
    নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 
  • শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
    শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
    দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

Related News

  • অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ
  • পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬, আহত ৫৬
  • পা কেটে ভিক্ষা করানোর প্রমাণ মেলেনি; চক্রের হাতে নয়, ট্রেন দুর্ঘটনায় পা হারায় রায়হান: পুলিশ
  • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর সরানো হলো গুলশানের ডিসিকেও
  • আওয়ামী লীগের মিছিলের ৫ দিন পর সরানো হলো গুলশানের ওসিকে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে সেই আইফোন উদ্ধার করল পুলিশ

2
ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অপ্রতিম হত্যাকাণ্ডে মিলল একাধিক আলামত, কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: পুলিশ

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিখোঁজের একদিন পর জঙ্গলে মিলল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ছেলের মরদেহ 

5
শিশু অপ্রতিম ও এমপি মনিরুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিশু অপ্রতিম হত্যা: এমপি হিসেবে আমি লজ্জিত, আমি ক্ষমাপ্রার্থী—কাঁদলেন এমপি মনিরুল

6
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত
অর্থনীতি

দেশে শীঘ্রই ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার কথা ভাবছে সরকার: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net