Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অপু-নিপুণ-সাবা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 February, 2024, 06:25 pm
Last modified: 06 February, 2024, 06:36 pm

Related News

  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অপু-নিপুণ-সাবা

প্রথম দিনই অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুন আক্তার, সোহানা সাবা ও শামিমা তুষ্টি ফরম সংগ্রহ করেন। 
টিবিএস রিপোর্ট
06 February, 2024, 06:25 pm
Last modified: 06 February, 2024, 06:36 pm
(বাম থেকে) চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুন আক্তার ও সোহানা সাবা। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চলছে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি। সংরক্ষিত আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বিনোদন জগতের কয়েকজন তারকা।

আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ক্ষমতাসীন দলের বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ফরম বিক্রিকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে কেন্দ্রীয় কার্যালয়। 

প্রথম দিনই অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুন আক্তার, সোহানা সাবা ও শামিমা তুষ্টি ফরম সংগ্রহ করেন। 

চিত্রনায়িকা অপু বিশ্বাস রাজশাহী বিভাগের বগুড়া থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চট্টগ্রাম অঞ্চল থেকে মনোনয়ন ফরম কিনেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক রিয়াজ। ঢাকা বিভাগ থেকে ফরম নিয়েছেন অভিনেত্রী সোহানা সাবা। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সূত্র জানিয়েছে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ১৭১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রথম এক ঘণ্টায় সর্বোচ্চ মননের ফর্ম বিক্রি হয়েছে ঢাকা বিভাগে, ৫০টি। প্রথম ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়ন ফরম বিক্রি হয়েছে চট্টগ্রাম বিভাগ থেকে, ৩৪টি।

রাজশাহী বিভাগে ২২টি, খুলনা বিভাগের ১৭টি, ময়মনসিংহ বিভাগের ১৬টি, রংপুর বিভাগের ১৪টি, বরিশাল বিভাগের ১৩টি এবং সিলেট বিভাগে ৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা। কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের মনোনয়ন ফরম বিক্রি করা হচ্ছে। আর তৃতীয় তলায় বিক্রি হচ্ছে রংপুর, রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়ন ফরম।
 
Related Topics

টপ নিউজ

সংরক্ষিত নারী আসন / মনোনয়ন ফরম / আওয়ামী লীগ / অভিনেত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কোলাজ: টিবিএস
    আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
    ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

Related News

  • হলফনামায় ৫০২ ভরি সোনা ‘উপহার’ পাওয়ার দাবি বিএনপি মনোনীত প্রার্থী নিপুণ রায়ের
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নই বৈধ: ইসি
  • এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম স্থগিত করল ইসি
  • সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ: মনোনীত হলেন যারা

Most Read

1
কোলাজ: টিবিএস
অর্থনীতি

আবার বেসরকারিকরণ নাকি রিক্যাপিটালাইজেশন: একীভূত পাঁচ ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে ভাবছে বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

4
সন্দেহভাজন হামলাকারী কোল অ্যালেন। ছবি: ডোনাল্ড ট্রাম্পের ট্রুথ সোশাল অ্যাকাউন্ট
আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তি পেশায় শিক্ষক, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা

5
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

6
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net