Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা 

বাংলাদেশ

ইউএনবি
06 February, 2024, 04:35 pm
Last modified: 06 February, 2024, 04:39 pm

Related News

  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • যুক্তরাষ্ট্র চায় জুনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক: জেলেনস্কি

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সীমান্তের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা 

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'এটা একেবারেই অগ্রহণযোগ্য। মিয়ানমারের রাষ্ট্রদূতকে আজ তলব করে বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগ ও প্রতিবাদের বিষয়ে তাঁর সরকারকে জানাবেন।'
ইউএনবি
06 February, 2024, 04:35 pm
Last modified: 06 February, 2024, 04:39 pm
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ; ফাইল ছবি

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে যা ঘটছে তা 'পুরোপুরি অগ্রহণযোগ্য' বলে মিয়ানমারকে জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের বলেন, 'এটা একেবারেই অগ্রহণযোগ্য। মিয়ানমারের রাষ্ট্রদূতকে আজ তলব করে বাংলাদেশ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। মিয়ানমারের রাষ্ট্রদূত বাংলাদেশের উদ্বেগ ও প্রতিবাদের বিষয়ে তাঁর সরকারকে জানাবেন।'

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বাংলাদেশিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের মর্টার শেল বাংলাদেশের ভূখণ্ডে আসছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলীতে একটি বাড়িতে মর্টার শেল আঘাত হানলে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন।

আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে কোণঠাসা হয়ে নিজেদের বাঁচাতে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা। তাঁদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছে মিয়ানমার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এপর্যন্ত (মঙ্গলবার সকাল) ২২৯ জন বিজিপি সদস্য ও সেনা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং তাদের মধ্যে কয়েকজন আহতও রয়েছেন।

আহত বিজিপি সদস্যদের কক্সবাজারে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ যখন রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের চেষ্টা চালাচ্ছে, তখন এ ধরনের ঘটনা গ্রহণযোগ্য নয়।

এর আগে আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিয়াও মোয়েকে তলব করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘটনার কড়া প্রতিবাদ জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (মিয়ানমার উইং) মিয়া মো. মইনুল কবির রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে এই প্রতিবাদলিপি হস্তান্তর করেন।
 
Related Topics

টপ নিউজ

রাষ্ট্রদূতকে তলব / প্রতিবাদ / বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত / সংঘাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইনফোগ্রাফিক:টিবিএস
    জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
    সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
  • ট্রাম্পের করা পোস্ট।
    দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

Related News

  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি
  • ‘হেয়ার কাট’ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ ব্যাংকের সামনে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অবস্থান 
  • আফগানিস্তান-পাকিস্তান সংঘাত: যেসব কারণে মুখোমুখি দুই প্রতিবেশী দেশ
  • আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
  • যুক্তরাষ্ট্র চায় জুনের মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হোক: জেলেনস্কি

Most Read

1
ইনফোগ্রাফিক:টিবিএস
অর্থনীতি

জ্বালানি আমদানির চাপ কমাতে বৈদ্যুতিক যানে শুল্ক কমানোর চিন্তা সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

5
সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা
বাংলাদেশ

সরকারের প্রথম একনেক সভা মাঝপথে মুলতবি, ৫ অনুমোদিত প্রকল্পে ব্যয় বেড়েছে ৪৮৩ কোটি টাকা

6
ট্রাম্পের করা পোস্ট।
আন্তর্জাতিক

দ্য টেরোরিস্ট ইন চিফ: আমাদের এই কুৎসিত বাস্তবতার মুখোমুখি হওয়ার সময় এসেছে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net