Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
August 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, AUGUST 18, 2026
জুলাই–ডিসেম্বরে এডিপি বাস্তবায়ন রেকর্ড সর্বনিম্ন

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
30 January, 2024, 08:10 pm
Last modified: 30 January, 2024, 08:16 pm

Related News

  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার সর্বনিম্ন
  • জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়ন হার নেমে এসেছে ৪৮.২৩ শতাংশে
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো
  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

জুলাই–ডিসেম্বরে এডিপি বাস্তবায়ন রেকর্ড সর্বনিম্ন

‘তবে নির্বাচন শেষ হয়ে যাওয়ায় অর্থবছরের বাকি সময়ে বাস্তবায়নের হার চাঙা হবে।’
টিবিএস রিপোর্ট
30 January, 2024, 08:10 pm
Last modified: 30 January, 2024, 08:16 pm
প্রতীকী ছবি। ছবি: সৌজন্যেপ্রাপ্ত

আর্থিক সংকট ও নির্বাচনের সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার কমে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে রেকর্ড সর্বনিম্ন ২২ দশমিক ৪৮ শতাংশ হয়েছে।

বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, সরকার ২০২৩–২৪ অর্থবছরের জুলাই–ডিসেম্বর মেয়াদে এডিপি বাজেট থেকে ৬১ হাজার ৭৪০ কোটি টাকা ব্যয় করতে পেরেছে।

আইএমইডি'র ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী, ২০১০–১১ অর্থবছরের পর থেকে এটিই এডিপি বাস্তবায়নের সর্বনিম্ন হার। এর আগে গত অর্থবছরের এডিপি বাস্তবায়ন হার ছিল ২৩ দশমিক ৫৩ শতাংশ।

আইএমইডি'র সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, নির্বাচনের কারণে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে অর্থ ব্যয়ে এক ধরনের সাবধনতা ছিল।

'তবে নির্বাচন শেষ হয়ে যাওয়ায় অর্থবছরের বাকি সময়ে বাস্তবায়নের হার চাঙা হবে,' বলেন তিনি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাস্তবায়নের গতি বাড়ানোর নির্দেশনা দিয়েছেন।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট-এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরি বলেন, চলতি অর্থবছর ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে।

'এ সময়ে সরকার আর্থিক সংকটে ছিল। রাজস্ব আদায় পর্যাপ্ত ছিল না। এ কারণে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ করতে হয়েছে। এছাড়া অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে দিয়ে যাচ্ছে। যা সবমিলিয়ে পরিস্থিতিকে কঠিন করে তুলেছে,' তিনি ব্যাখ্যা করেন।

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনের কারণে মাঠ পর্যায়ে কাজে গতি ছিল না। ফলে বিল পাওয়ার অনিশ্চয়তাও ছিল ঠিকাদারদের মধ্যে। এটিও এডিপি বাস্তবায়ন হ্রাসের কারণ।

যেসব প্রকল্পে সব ধরনের প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে এবং যেসব প্রকল্প বর্তমান পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সেগুলোয় অগ্রাধিকার দেওয়ার সুপারিশ করেন মুজেরি। পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা বাড়াতে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণের আওতায় আনারও পরামর্শ দিয়েছেন এই অর্থনীতিবিদ।

Related Topics

টপ নিউজ

এডিপি বাস্তবায়ন / বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) / এডিপি / প্রকল্প বাস্তবায়ন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো
  • গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
    সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

Related News

  • জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার সর্বনিম্ন
  • জুলাই-মে সময়ে এডিপি বাস্তবায়ন হার নেমে এসেছে ৪৮.২৩ শতাংশে
  • অর্থবছরের ১০ মাসে এডিপির অর্ধেক টাকাও খরচ করতে পারেনি মন্ত্রণালয়-বিভাগগুলো
  • ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩ লাখ কোটি টাকার এডিপি অনুমোদন

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

নবম পে স্কেল: সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

4
গ্যারেজে রাখা ই-রিকশা। ছবি: নাঈম আলী/টিবিএস
বাংলাদেশ

সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশা চার্জ দিলেই জরিমানা, বাতিল হবে নিবন্ধন; আসছে বিধিমালা: শাহে আলম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net