Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ পেছাল বাংলাদেশ, ১৮০ দেশের মধ্যে অবস্থান ১৪৯

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 January, 2024, 01:50 pm
Last modified: 30 January, 2024, 02:03 pm

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • ‘স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতে’ নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে: টিআইবি
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ পেছাল বাংলাদেশ, ১৮০ দেশের মধ্যে অবস্থান ১৪৯

১০০ স্কোরের মধ্যে ৯০ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। ৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড।
টিবিএস রিপোর্ট
30 January, 2024, 01:50 pm
Last modified: 30 January, 2024, 02:03 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। তালিকায় সর্বোচ্চ স্কোর প্রাপ্তির ক্রমানুসারে বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৪৯তম। ২০২২ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৭তম।

জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন (সিপিআই) ২০২৩-এ এমন চিত্র উঠে এসেছে। 

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে এ তথ্য তুলে ধরেন সংগঠনটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি জানান, ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ২৪।

ড. ইফতেখারুজ্জামান বলেন, 'বাংলাদেশের স্কোর বিব্রতকর ও হতাশাজনক। সরকারি ক্রয়, চুক্তি ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির মাত্রা ছিল নজিরবিহীন।'

এ গবেষণার বৈধতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'সিপিআই-এ নোংরা বা রাজনৈতিকভাবে পর্যবেক্ষণের সুযোগ নেই। টিআইবি একটি আন্তর্জাতিক সংস্থা এবং এ গবেষণায় কোনো দেশের প্রতি পক্ষপাতিত্ব নেই। যেই দল ক্ষমতায় থাকে সেই আমাদের সমালোচনা করে। আর যখন বিরোধী দলে থাকে, তখন তারা আমাদের পর্যবেক্ষণের প্রশংসা করে এবং তা ব্যবহার করে।'

সরকারি খাতে দুর্নীতির মাত্রার ওপর ভিত্তি করে দুর্নীতির ধারণা সূচকে বিশ্বের ১৮০টি দেশ ও অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে। 'শূন্য' স্কোরকে দুর্নীতির কারণে সবচেয় বেশি ক্ষতিগ্রস্ত এবং '১০০' স্কোরকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বলে ধরা হয়।

২০২৩ সালের প্রতিবেদন অনুযায়ী, এ তালিকায় দুই-তৃতীয়াংশেরও বেশি দেশের স্কোর ৫০ এর নিচে।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আফগানিস্তানের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশে দুর্নীতির হার বেশি। ১০০ স্কোরের মধ্যে ৯০ স্কোর নিয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। ৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিনল্যান্ড।

তালিকায় সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। এটির স্কোর মাত্র ১১। ১৩ স্কোর নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ সুদান, সিরিয়া ও ভেনিজুয়েলা।

Related Topics

টপ নিউজ

দুর্নীতি / তালিকা / সূচক / অবস্থান / ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) / সিপিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর
  • ছবি: সংগৃহীত
    শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’
  • ফাইল ছবি: ইউএস নেভি
    মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক
  • হরমুজ প্রণালি। ছবি: এপি
    ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

Related News

  • দুর্নীতির চেয়েও হয়রানি অনেক সময় বেশি ক্ষতিকর: হোসেন জিল্লুর
  • ‘স্বার্থের সংঘাতমুক্ত ভূমিকা পালন নিশ্চিতে’ নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করতে হবে: টিআইবি
  • কেনাকাটায় দুর্নীতি হয়েছিল, এখতিয়ারের বাইরে থাকায় তদন্ত করিনি: সাবেক সেনাপ্রধান ইকবাল করিম
  • নির্বাচনী এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাস রুখতে হটলাইন চালু ক্রীড়া প্রতিমন্ত্রীর
  • সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে, শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ

Most Read

1
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনা আমলে ইসলামী ব্যাংক একটি দলের অনুগত ছিল, এখন আর তা হবে না: গভর্নর

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরিয়ে দেওয়া অধ্যাপক মাছুদ ফের কুয়েট উপাচার্য

3
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

'এমনটা ঘটার কথা ছিল না; আমরা স্তম্ভিত': উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলায় বিস্মিত ট্রাম্প

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

১৮০ দিনের যৌথ কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে দেশের প্রথম ‘ডিফেন্স ইকোনমিক জোন’

5
ফাইল ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন রণতরীতে ৩০ ঘণ্টা ধরে জ্বলেছে আগুন, অসুস্থ কয়েক সেনা, মেঝেতে ঘুমাচ্ছেন ৬০০ নাবিক

6
হরমুজ প্রণালি। ছবি: এপি
আন্তর্জাতিক

ভারত, পাকিস্তানসহ হরমুজ প্রণালিতে যেসব দেশকে জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে ইরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net