Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 01, 2026
সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 April, 2026, 07:45 pm
Last modified: 30 April, 2026, 07:50 pm

Related News

  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি
  • সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ ও  ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন  
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

সংসদ সচিবালয়ের কেনাকাটায় দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান তদন্ত প্রতিবেদন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেন। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, হুম্মাম কাদের চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ এবং মো. সাইফুল আলম।
টিবিএস রিপোর্ট
30 April, 2026, 07:45 pm
Last modified: 30 April, 2026, 07:50 pm
ছবি: বাসস

জাতীয় সংসদ সচিবালয়ের ক্যামেরা ও ইলেকট্রনিক সরঞ্জাম কেনাকাটায় 'হরিলুট' বা কোনো আর্থিক দুর্নীতির প্রমাণ পায়নি তদন্ত কমিটি। কমিটি জানিয়েছে, একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উল্লিখিত কেনাকাটার হিসাব ও বাজারমূল্যে ব্যাপক অসংগতি ছিল এবং সংশ্লিষ্ট প্রতিবেদক নিজেও তথ্যের 'টাইপিং ভুল' স্বীকার করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান তদন্ত প্রতিবেদন স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে জমা দেন। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, হুম্মাম কাদের চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ এবং মো. সাইফুল আলম।

উল্লেখ্য, 'সংসদের কেনাকাটায় হরিলুট' শিরোনামে গত ১৯ এপ্রিল দৈনিক বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি গঠন করে দিয়েছিলেন স্পিকার। 

কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, সংসদ সচিবালয় ১২টি আইটেমের যে সরঞ্জাম কিনেছে, তার মূল্য নির্ধারণ করা হয়েছিল পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে। ক্যামেরা ব্যাগ, লেন্স ও অন্যান্য এক্সেসরিজের ক্ষেত্রে যে 'হরিলুটের' অভিযোগ আনা হয়েছিল, তার ব্যাখ্যা দিয়েছে কমিটি।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সংবাদ প্রতিবেদনে সবচেয়ে বড় অসংগতি ছিল লেন্সের দাম নিয়ে। সংবাদে দাবি করা হয়েছিল, ২৪-৭০ এমএম লেন্সের দাম ৩৭ লাখ ৪১ হাজার টাকা। তবে নথিপত্র যাচাই করে কমিটি দেখেছে, তিনটি লেন্সের মোট ক্রয়মূল্য ছিল ৩ লাখ ৭৪ হাজার ১০০ টাকা (প্রতিটি ১ লাখ ২৪ হাজার টাকা)।

তদন্ত কমিটির সাথে সাক্ষাৎকারে সংশ্লিষ্ট প্রতিবেদক জানান, এটি একটি 'টাইপিং মিসটেক' ছিল। তিনি এই ভুলটি দাপ্তরিকভাবে সংশোধনের প্রতিশ্রুতিও দিয়েছেন। এদিকে, বাংলাদেশ প্রতিদিন পত্রিকা আজকের (৩০ এপ্রিল) প্রিন্ট ভার্সনে অনিচ্ছাকৃত এ ভুলের কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করেছে।

এবিএম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি তাদের উপসংহারে বলেছে, সংসদ সচিবালয়ের এই কেনাকাটায় কোনো আর্থিক অনিয়ম বা দুর্নীতি হয়নি, তবে পদ্ধতিগত কিছু বিচ্যুতি ছিল। প্রতিবেদনে 'হরিলুট' শব্দটি উদ্দেশ্যমূলক এবং অতিরঞ্জিতভাবে ব্যবহার করা হয়েছে বলে মনে করে কমিটি।

Related Topics

টপ নিউজ

সংসদ সচিবালয় / দুর্নীতি / তদন্ত কমিটি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
    কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান
  • ছবি: ইউএসএফ পুলিশ
    উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে
  • ২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
    রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
  • ছবি: সংগৃহীত
    এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন
  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

Related News

  • ঘুষ-দুর্নীতি বন্ধ করুন, শুল্ক-কর কমাতে হবে না: বিটিটিএলএমইএ সভাপতি
  • সাংবাদিক নির্যাতনের ঘটনায় ছাত্রদলের দুঃখপ্রকাশ ও  ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন  
  • শিক্ষা খাতের ১৬ বছরের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সরকারের
  • কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ: টাকার বিনিময়ে গেটম্যানদের দায়িত্ব বদল, ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন দুজনই
  • হবিগঞ্জে লাইনচ্যুত তেলবাহী ট্রেনের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্ত, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী: জামায়াতপন্থী জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ

2
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং ব্রিটিশ রাজা চার্লস। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

কোহিনূর হীরা ফিরিয়ে দিতে ব্রিটিশ রাজা চার্লসকে মামদানির আহ্বান

3
ছবি: ইউএসএফ পুলিশ
আন্তর্জাতিক

উদ্ধার হওয়া মরদেহের পোশাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে নিখোঁজ নাহিদা বৃষ্টির পোশাকের মিল পাওয়া গেছে

4
২০২৫ সালের ৬ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ এর সফলভাবে হট অ্যান্ড কোল্ড ফাংশনাল টেস্ট সম্পন্ন হয়। এসময় সেখান থেকে বাষ্প উড়তে দেখা যায়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: গ্রিডের স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনবিআর বিভাজনে নতুন উদ্যোগ, ৯ সদস্যের কমিটি গঠন

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ মাসে কমেছে বৈদেশিক ঋণের অর্থছাড় ও প্রতিশ্রুতি, বেড়েছে পরিশোধের চাপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net