Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 02, 2026
টিম হিসেবে কাজ করে স্মার্ট ভূমিসেবা বাস্তবায়ন করা হবে: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 January, 2024, 08:40 pm
Last modified: 14 January, 2024, 08:41 pm

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • গুম-খুনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ
  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী

টিম হিসেবে কাজ করে স্মার্ট ভূমিসেবা বাস্তবায়ন করা হবে: ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

মন্ত্রী বলেন, স্মার্ট ল্যান্ড সার্ভিস বাস্তবায়নে আমরা সব অংশীজনদের সহযোগিতা চাই। বাংলাদেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমির সঙ্গে সম্পৃক্ত, তাই টেকসই ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক অংশগ্রহণের বিকল্প নেই।
টিবিএস রিপোর্ট
14 January, 2024, 08:40 pm
Last modified: 14 January, 2024, 08:41 pm
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাভুক্ত দপ্তর/সংস্থায় কর্মরত আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করে প্রধানমন্ত্রীর পরিকল্পিত ইশতেহারের অংশ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে কাজ করব। 

রবিবার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি ও মন্ত্রণালয়ের কার্যক্রমের বিষয়ে অবহিতকরণ সভার পর সাংবাদিকদের সঙ্গে এক মিট দ্য প্রেসে ভূমিমন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর পরিকল্পিত ইশতেহারের অংশ স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়নে মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর ও সংস্থায় কর্মরত আমরা সবাই টিম হিসেবে কাজ করব।

মন্ত্রী বলেন, স্মার্ট ল্যান্ড সার্ভিস বাস্তবায়নে আমরা সব অংশীজনদের সহযোগিতা চাই। বাংলাদেশের প্রতিটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভূমির সঙ্গে সম্পৃক্ত, তাই টেকসই ও স্মার্ট ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে নাগরিক অংশগ্রহণের বিকল্প নেই।

ভূমি মন্ত্রণালয়কে একটি 'চ্যালেঞ্জিং' মন্ত্রণালয় হিসেবে বর্ণনা করে নতুন ভূমিমন্ত্রী বলেন, আমরা পরিকল্পনাসমূহ পর্যালোচনা করব এবং কীভাবে এগিয়ে গেলে ভূমি বিষয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনাসমূহ দ্রুত টেকসইভাবে বাস্তবায়ন করা যাবে তা পরীক্ষা করে সেভাবেই কাজ করব।

ভূমিসেবা ডিজিটাইজেশন বাস্তবায়ন ও ভূমি বিষয়ক গুরুত্বপূর্ণ নতুন আইন প্রণয়নে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বের সাধুবাদ জানিয়ে নতুন ভূমিমন্ত্রী বলেন, তিনি অনেক উদ্যোগী ছিলেন এবং অনেকটা 'রিলিজিয়াসলি' (ধারাবাহিক ও নিয়মতান্ত্রিকভাবে) ভূমিসেবা ডিজিটাইজেশনের কাজ এগিয়ে নিয়ে গিয়েছেন। তিনি যে পর্যন্ত অগ্রগতি রেখে গিয়েছেন আমরা তা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।

সাংবাদিকদের জাতির বিবেক ও সমাজের দর্পণ উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, কোথাও অনিয়ম হলে তা আপনারা তুলে ধরবেন, ভালো কাজ হলেও তাও তুলে ধরবেন। আমরা আপনাদের সহযোগিতা চাই, এতে আমাদের কাজের গতি আরও বাড়বে।

ভূমি অফিসে হয়রানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেকোনো ধরনের নাগরিক হয়রানির বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে থাকব। এছাড়া আমরা ডিজিটাইজেশন পরিকল্পনা এমনভাবে করছি যেখানে সিস্টেমই হয়রানির সুযোগ না দেয়। 

আরেক প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী বলেন, আমি নিজে পরিচ্ছন্নভাবে কাজ করব, আমি আশাকরি ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত সকল দপ্তর/সংস্থায় কর্মরত আমার সহকর্মী সবাই পরিচ্ছন্ন ভাবে কাজ করবেন। এর ব্যত্যয় হলে প্রচলিত আইনে বিচারের আওতায় আসতে হবে

এসময় ভূমি সচিব মো. খলিলুর রহমান উপস্থিত ছিলেন। 

সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন:  ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মণ্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ, ভূমি মন্ত্রণালয়ের সকল অতিরিক্ত সচিব সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

Related Topics

টপ নিউজ

ভূমিমন্ত্রী / নারায়ন চন্দ্র চন্দ / মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
  • ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
    টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
    অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী
  • ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
    ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

Related News

  • আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
  • গুম-খুনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের জন্য নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ
  • সুগন্ধি চালের রপ্তানি কোটা কমাচ্ছে সরকার, তিন দিনের মধ্যে দিতে হবে রপ্তানির তথ্য
  • নেসকো কেন, কোনো প্রতিষ্ঠানই রাজশাহী থেকে যাবে না: ভূমিমন্ত্রী
  • ২০ বছরে মাদক ব্যবসা করে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ১,০০০ কোটিপতি: ভূমিমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

2
ছবি: টেনেসি ডিপার্টমেন্ট অব কারেকশন
আন্তর্জাতিক

টেনেসিতে নারীর মৃত্যুদণ্ড: দুবার প্রাণঘাতী ইঞ্জেকশন দেয়ার পরও জীবিত ক্রিস্টা পাইক, নেয়া হলো হাসপাতালে

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে হামলা: প্রধানমন্ত্রীর নির্দেশের পর পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি

4
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

অমুককে বোর্ড সদস্য-চেয়ারম্যান করতে হবে—এরকম অনেক চাপ আছে, তবে আমরা রাজনৈতিক নিয়োগ দেব না: অর্থমন্ত্রী

5
ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছার। ছবি: ইসরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস
আন্তর্জাতিক

ইসরায়েলগামী উড়োজাহাজে ছুরিকাঘাতে আহত কে এই ভারতীয় পাইলট?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net