Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 06, 2026
ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ১০০তম দিনে এশিয়া কাপে মাঠে নামছে ফিলিস্তিন

খেলা

টিবিএস রিপোর্ট
14 January, 2024, 04:00 pm
Last modified: 14 January, 2024, 04:37 pm

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • গাজার যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন দায়িত্বে কেন বিতর্কিত টনি ব্লেয়ারের নাম আসছে?
  • যে গোপন উপায়ে হামাস সরকারি কর্মীদের বেতন দিচ্ছে
  • সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

ইসরায়েলের সঙ্গে যুদ্ধের ১০০তম দিনে এশিয়া কাপে মাঠে নামছে ফিলিস্তিন

ফিলিস্তিনের জন্য ম্যাচটি কঠিন হবে বেশ কয়েকটি কারণে। একে তো ইরান শক্তিশালী প্রতিপক্ষ, তার ওপর যুদ্ধের কারণে কোনো ধরনের ঘরোয়া লিগ আয়োজন করতে পারেনি তারা। প্রতিযোগিতামূলক ম্যাচও খুব বেশি খেলার সুযোগ পাননি ফিলিস্তিনের ফুটবলাররা।
টিবিএস রিপোর্ট
14 January, 2024, 04:00 pm
Last modified: 14 January, 2024, 04:37 pm

নিজেদের দেশ বিপর্যস্ত শত্রুর হামলায়, তবুও পেশাদারিত্বের খাতিরে কাজ থামিয়ে রাখার উপায় নেই। তাই এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ ইরানের মুখোমুখি হওয়ার আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধকে অনুপ্রেরণা হিসেবে নিতে পারে ফিলিস্তিন। 

এশিয়া কাপে ফিলিস্তিনের প্রথম প্রতিপক্ষ ইরান এই টুর্নামেন্টের তিনবারের চ্যাম্পিয়ন। এদিকে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ ১০০ তম দিন। 

ফিলিস্তিনের জন্য ম্যাচটি কঠিন হবে বেশ কয়েকটি কারণে। একে তো ইরান শক্তিশালী প্রতিপক্ষ, তার ওপর যুদ্ধের কারণে কোনো ধরনের ঘরোয়া লিগ আয়োজন করতে পারেনি তারা। প্রতিযোগিতামূলক ম্যাচও খুব বেশি খেলার সুযোগ পাননি ফিলিস্তিনের ফুটবলাররা। 

তবে সব ছাপিয়ে এই দুর্যোগের সময়েও নিজেদের পেশাদারিত্ব বজায় রেখে ফিলিস্তিন যে খেলতে নামছে, এটিও প্রশংসার দাবিদার। গাজাসহ বিভিন্ন শহরে প্রতিদিনই বোমা হামলায় মানুষ নিহত হচ্ছে, সেখানেও নিজেদের মনোবল শক্ত রেখে মাঠের খেলায় মনোযোগ দেবেন ফিলিস্তিনের ফুটবলাররা।

এই ম্যাচের দিকে নজর থাকবে বাংলাদেশের ফুটবল দর্শকদেরও। ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন তো থাকবেই, আবার এই দলের বিপক্ষেই বিশ্বকাপ বাছাইপর্বেও যে খেলবে লাল-সবুজের বাংলাদেশ। সবমিলিয়ে ফিলিস্তিনের ম্যাচগুলো বিশেষ আকর্ষণের কারণ হতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্যেও।

Related Topics

টপ নিউজ

ফিলিস্তিন-ইসরায়েল / এশিয়া কাপ ফুটবল / ফিলিস্তিনের প্রতি সমর্থন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
    উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
  • শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
    শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
  • আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
    ‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা
  • ছবি: টিবিএস
    ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে
  • ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
    ‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

Related News

  • ট্রাম্পের বোর্ড অভ পিসের সঙ্গে চুক্তি ঘোষণা: অস্ত্র ও গাজার শাসনভার ছাড়বে হামাস
  • গাজার যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন দায়িত্বে কেন বিতর্কিত টনি ব্লেয়ারের নাম আসছে?
  • যে গোপন উপায়ে হামাস সরকারি কর্মীদের বেতন দিচ্ছে
  • সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স: মাখোঁ
  • ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন

Most Read

1
উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল
বাংলাদেশ

উদ্বোধনের চার বছর পর করপোরেট মডেলে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল

2
শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 
বাংলাদেশ

শেরেবাংলা নগরে সরকারি চাকরিজীবীদের জন্য ৩,৫৪২ কোটি টাকার আবাসন প্রকল্পের প্রস্তাব 

3
আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স
খেলা

‘কে যেন গাঁজা টানছে’: ইউএস ওপেনের ম্যাচ থামিয়ে দিলেন টেনিস তারকা সাবালেঙ্কা

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইলেকট্রনিক্স থেকে পোশাক ও কাচ শিল্প: যেভাবে কারখানার ছাদকে বিদ্যুৎকেন্দ্রে রূপান্তর করা হচ্ছে

5
ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে ছড়িয়ে পড়েছে মাইক্রোঅ্যালগির আস্তরণ। ছবি: ইসরায়েল ওশানোগ্রাফিক অ্যান্ড লিমনোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট
আন্তর্জাতিক

‘অত্যন্ত বিরল ঘটনা’: মাইলজুড়ে বিস্তৃত অণুশৈবালের কারণে বন্ধ ইসরায়েলের অধিকাংশ পানি শোধনাগার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net