বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক সূচি প্রকাশ করেছে আইসিসি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র আয়োজন করবে ক্রিকেটের এই সংক্ষিপ্ততম সংস্করণের বৈশ্বিক আসর। সহ-আয়োজক হিসেবে থাকছে ওয়েস্ট ইন্ডিজও।
যুক্তরাষ্ট্রের তিনটি ভেন্যু এবং ওয়েস্ট ইন্ডিজের ছয়টি ভেন্যুতে হবে ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ০১ জুন থেকে শুরু মাঠে গড়াবে খেলা।
বাংলাদেশ আছে 'ডি' গ্রুপে, যেখানে তাদের বাকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এই গ্রুপটিকেই বলা হচ্ছে সবচেয়ে কঠিন। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের ডালাসে হবে ম্যাচটি।
গ্রুপ পর্বে বাংলাদেশের বাকি তিন ম্যাচ ১০, ১৩ ও ১৬ জুন যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। এর মধ্যে শেষ দুটি ম্যাচের ভেন্যু সেন্ট ভিনসেন্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি হবে নিউইয়র্কে।
