Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 21, 2026
বন্দর সেবার জন্য ভ্যাট দিতে হবে না রপ্তানিকারকদের: এনবিআর 

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
04 January, 2024, 06:05 pm
Last modified: 04 January, 2024, 07:56 pm

Related News

  • এক ব্যাংকে ওভার ইনভয়েসিং শনাক্ত: আমদানি-রপ্তানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের
  • এলপি গ্যাসের ওপর ৭.৫% ভ্যাট প্রত্যাহার করল সরকার, দাম কমার আশা
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর
  • এলপিজিতে উৎপাদন পর্যায়ের পরিবর্তে আমদানিতে ভ্যাট আরোপের প্রস্তাব লোয়াবের, ইতিবাচক এনবিআর

বন্দর সেবার জন্য ভ্যাট দিতে হবে না রপ্তানিকারকদের: এনবিআর 

গত বুধবার (৩ জানুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, “শতভাগ রপ্তানিমুখী শিল্প, স্বীকৃত রপ্তানিকারক, বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) এর প্রতিষ্ঠান– কাঁচামাল আমদানি বা প্রস্তুতকৃত পণ্য রপ্তানির জন্য বন্দর সেবা গ্রহণের ওপর ভ্যাট থেকে অব্যাহতি পাবেন।”
টিবিএস রিপোর্ট
04 January, 2024, 06:05 pm
Last modified: 04 January, 2024, 07:56 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

কাঁচামাল আমদানি বা প্রস্তুতকৃত পণ্য রপ্তানিতে বন্দরে আর মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পগুলোকে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর নতুন এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

গত বুধবার (৩ জানুয়ারি) এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, "শতভাগ রপ্তানিমুখী শিল্প, স্বীকৃত রপ্তানিকারক, বা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত প্রতিষ্ঠান– কাঁচামাল আমদানি বা প্রস্তুতকৃত পণ্য রপ্তানির জন্য বন্দর সেবা গ্রহণের ওপর ভ্যাট থেকে অব্যাহতি পাবে।"

এরআগে বন্দর সেবার ওপর ভ্যাট আরোপের ঘটনায় রপ্তানিকারকদের ব্যয় বেড়েছিল, নতুন এ সিদ্ধান্তকে তাই তাঁরা স্বাগত জানিয়েছেন।  

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ও প্রস্তুতকারকদের প্রধান সংগঠন–বিজিএমইএ'র ভাইস প্রেসিডেন্ট রাকিবুল ইসলাম চৌধুরী বলেন, "এবিষয়ে অনুরোধ করে আমরা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে একটি চিঠি দিয়েছিলাম, ভ্যাট কর্তৃপক্ষ সেটি মেনে নিলেন।" 

২০১৯ সালের ১৩ জুন এনবিআর বন্দরের সকল সেবায় শতভাগ ভ্যাট মওকুফ করেছিল। তবে ২০২২ সালের অর্থ আইনে এ সুবিধা প্রত্যাহার করা হয়। 

গেল বছরের জুলাইয়ে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এক চিঠিতে জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৭ সেপ্টেম্বর, ২০২৩ থেকে সকল আমদানি ও রপ্তানিতে ১৫ শতাংশ ভ্যাট আদায় করবে।  

এই চার্জে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত হওয়ায় প্রতি টিইইউ (টুয়েন্টি-ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনারে এক হাজার টাকার বেশি বাড়তি ব্যয় যোগ হয় বলে জানিয়েছেন গার্মেন্ট মালিকরা। বন্দরে কন্টেইনারের স্টোর রেন্ট, আনস্টাফিং চার্জ ও রিভার ডিউজ খাতের চার্জের ওপর এই ভ্যাট আদায় করা হয়।

এই প্রেক্ষাপটে, গেল বছরের অক্টোবরে ভ্যাট আদায় বন্ধের অনুরোধ করে বিজিএমইএ। সেটি পর্যালোচনা করেই রপ্তানিমুখী শিল্পকে ভ্যাটের আওতামুক্ত রাখতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও ভ্যাট অফিসকে নির্দেশনা দিয়েছে এনবিআর।

Related Topics

টপ নিউজ

ভ্যাট / আমদানি-রপ্তানি / বন্দর সেবা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
    কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা
  • ছবি: এএফপি
    ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা
  • ছবি; রয়টার্স
    যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ
  • মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
    ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
  • গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
    জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

Related News

  • এক ব্যাংকে ওভার ইনভয়েসিং শনাক্ত: আমদানি-রপ্তানিতে কঠোর নজরদারির নির্দেশ গভর্নরের
  • এলপি গ্যাসের ওপর ৭.৫% ভ্যাট প্রত্যাহার করল সরকার, দাম কমার আশা
  • বৃহৎ করদাতা ইউনিট: অর্থনীতির ধীরগতিতেও ভ্যাট বাড়াচ্ছে তামাক
  • এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর
  • এলপিজিতে উৎপাদন পর্যায়ের পরিবর্তে আমদানিতে ভ্যাট আরোপের প্রস্তাব লোয়াবের, ইতিবাচক এনবিআর

Most Read

1
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কাতারের গ্যাস স্থাপনায় হামলায় বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বিদ্যুৎ সংকটের আশঙ্কা

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ট্রাম্পের কথা শুনব, ইরানের জ্বালানি স্থাপনায় আর হামলা করব না: নেতানিয়াহু; ইসরায়েলের তেল শোধনাগারে হামলা

3
ছবি; রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র হামলা চালালে গ্রিনল্যান্ডের রানওয়ে উড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল ডেনমার্ক

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান, জরুরি অবতরণ

5
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ইরানের তেলের ওপর বিধিনিষেধ শিথিলের ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট

6
গত বৃহস্পতিবার ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পার্ল হারবার নিয়ে রসিকতা করেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পার্ল হারবার নিয়ে রসিকতা করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net