Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 14, 2026
এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
08 January, 2026, 04:50 pm
Last modified: 08 January, 2026, 05:03 pm

Related News

  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ
  • সংঘাতের আগে হরমুজ প্রণালী পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে
  • ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ, সংকটের কোনো আশঙ্কা নেই: জ্বালানিমন্ত্রী
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি

এলপিজি আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করার প্রস্তাব সরকারের, সিদ্ধান্ত নেয়নি এনবিআর

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আমদানির পাশাপাশি স্থানীয় উৎপাদন পর্যায়ে বর্তমানে যে ৭.৫ শতাংশ ভ্যাট রয়েছে, তা পুরোপুরি প্রত্যাহার করা প্রয়োজন।
টিবিএস রিপোর্ট
08 January, 2026, 04:50 pm
Last modified: 08 January, 2026, 05:03 pm
ছবি: টিবিএস

দেশে চলমান এলপি গ্যাসের সরবরাহ সংকট নিরসনে আমদানিতে বিদ্যমান ভ্যাট (মূসক) কমানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। একইসঙ্গে স্থানীয় উৎপাদন পর্যায়ে থাকা ভ্যাটও সম্পূর্ণ প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। তবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রস্তাবটি পেলেও এখন পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে এলপি গ্যাসের আমদানি পর্যায়ে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করা হয়।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আমদানির পাশাপাশি স্থানীয় উৎপাদন পর্যায়ে বর্তমানে যে ৭.৫ শতাংশ ভ্যাট রয়েছে, তা পুরোপুরি প্রত্যাহার করা প্রয়োজন। মূলত বাজারে এলপি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে এনবিআর সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়ের চিঠিটি তারা হাতে পেয়েছেন। তবে শুল্ক কমানোর বিষয়ে এখনই কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি সংস্থাটি।

এনবিআরের ভ্যাট বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বৃহস্পতিবার বিকেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমরা এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। প্রস্তাবটি আমাদের পর্যালোচনায় রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।'

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রস্তাবটি কার্যকর হলে বাজারে এলপি গ্যাসের দামে ইতিবাচক প্রভাব পড়তে পারে, যা সংকটকালীন সময়ে গ্রাহকদের স্বস্তি দেবে। তবে এনবিআর শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয়, তার ওপরই নির্ভর করছে সবকিছু।
 
Related Topics

টপ নিউজ

এনবিআর / বিদ্যুৎ ও জ্বালানি / এলপি গ্যাস / এলপিজি / ভ্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
    ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!
  • ছবি: ফোকাস বাংলা
    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫
  • ছবি: সংগৃহীত
    বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা
  • বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
    উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে
  • ছবি: টিবিএস ক্রিয়েটিভ
    যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

Related News

  • এনবিআরের কাছে বাড়তি রাজস্ব আদায়ের পরিকল্পনা জানতে চেয়েছে সরকার
  • আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫ জাহাজ
  • সংঘাতের আগে হরমুজ প্রণালী পেরিয়ে আসা ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে
  • ৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ, সংকটের কোনো আশঙ্কা নেই: জ্বালানিমন্ত্রী
  • চট্টগ্রামে ঈদ বাজারে নারীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, বাড়ছে আমদানি

Most Read

1
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: তাজুল ইসলাম/ টিবিএস
অর্থনীতি

ডিসেম্বরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
মতামত

সংসদে রাষ্ট্রপতির হারিয়ে যাওয়া কণ্ঠস্বর!

3
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত, আহত কমপক্ষে ১৫

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বৃদ্ধ পথচারীকে মারধর, হয়রানি: মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা

5
বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রী'র রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে

6
ছবি: টিবিএস ক্রিয়েটিভ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে জাহাজ ভাড়া করায় হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের তেল পরিবহনে জটিলতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net