Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 12, 2026
৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ, সংকটের কোনো আশঙ্কা নেই: জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 March, 2026, 05:50 pm
Last modified: 07 March, 2026, 05:56 pm

Related News

  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী
  • বৈরী আবহাওয়ায় ১৫ ঘণ্টা দেরিতে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ২৬ হাজার টন অকটেনবাহী জাহাজ
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৯ মার্চ আসছে আরও দুই তেলবাহী জাহাজ, সংকটের কোনো আশঙ্কা নেই: জ্বালানিমন্ত্রী

ইকবাল হাসান মাহমুদ জানান, যুদ্ধ কতদিন চলবে সে বিষয়ে অনিশ্চয়তা থাকায় সরকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সীমিত আকারে রেশনিং ব্যবস্থা চালু করেছে।
টিবিএস রিপোর্ট
07 March, 2026, 05:50 pm
Last modified: 07 March, 2026, 05:56 pm
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং আগামী ৯ মার্চ আরও দুটি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, 'বর্তমানে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই, তাই এ নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।'

আজ (৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ বলেন, 'মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি খাতে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। আমরা বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছি। আমি আগেও বলেছি, গতকালও বলেছি; তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমাদের কাছে পর্যাপ্ত মজুত আছে।'

তিনি আরও জানান, যুদ্ধ কতদিন চলবে সে বিষয়ে অনিশ্চয়তা থাকায় সরকার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সীমিত আকারে রেশনিং ব্যবস্থা চালু করেছে। কিন্তু এই পদক্ষেপ দেখে অনেক মানুষ আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন, যা পরিস্থিতিকে অনর্থক জটিল করে তুলছে।

মন্ত্রী জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'আসলে আমাদের তেলের কোনো অভাব নেই। ৯ মার্চ আরও দুটি ভেসেল দেশে এসে পৌঁছাবে। সুতরাং তাড়াহুড়া করে তেল কেনার বা সারা রাত লাইনে দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আমরা নিয়মিত পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ বজায় রাখছি।'

পেট্রোল পাম্পে তেল না পাওয়া এবং কৃত্রিম সংকটের অভিযোগ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'আমরা নির্দিষ্ট পরিমাণে তেল দিচ্ছি। কোনো পাম্প যদি দ্রুত সব তেল বিক্রি করে ফেলে, তবে তাদের পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে কোনো পাম্প যদি বেশি লাভের আশায় ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ রাখে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং আগামীকাল থেকেই সারা দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।'

মোটরসাইকেলে তেলের সীমা দুই লিটার থেকে বাড়ানো হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আপাতত তা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। তিনি বলেন, 'যেহেতু আমরা জানি না যুদ্ধ কবে থামবে, তাই আগে থেকেই আমাদের সাশ্রয়ী হতে হবে এবং সঞ্চয় করতে হবে। সেই লক্ষ্যেই এই ব্যবস্থা।'

এলএনজি সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, 'কাতার থেকে এলএনজি আনার পাশাপাশি বিকল্প ব্যবস্থা নিয়েও কাজ চলছে যাতে ভবিষ্যতে কোনো সংকট না হয়।'

একই সময়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, 'বর্তমানে দেশে এলএনজি, এলপিজি ও অন্যান্য জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সংকট এড়াতে আমরা বিকল্প উৎস থেকেও সংগ্রহের চেষ্টা করছি। দেশবাসীকে জানাতে চাই, আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।'

Related Topics

টপ নিউজ

জ্বালানিমন্ত্রী / বিদ্যুৎ ও জ্বালানি / তেলবাহী জাহাজ / ইকবাল হাসান মাহমুদ টুকু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
    দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও
  • ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
    পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি
  • ইনফোগ্রাফ: টিবিএস
    পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 
  • বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
    স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

Related News

  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী
  • বৈরী আবহাওয়ায় ১৫ ঘণ্টা দেরিতে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ২৬ হাজার টন অকটেনবাহী জাহাজ
  • আগামী সপ্তাহ থেকে বিদ্যুতের অবস্থা ভালো হবে, লোডশেডিং কমে আসবে: জ্বালানিমন্ত্রী
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Most Read

1
২১ ডিসেম্বর ২০২৪ তারিখে মেক্সিকো সিটির কেন্দ্রস্থলের তোরে লাতিনোআমেরিকানা থেকে দেখা যাচ্ছে মেক্সিকোর জাতীয় প্রাসাদ; সামনে উড়ছে দেশটির জাতীয় পতাকা। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

দ্রুতগতিতে মাটির নিচে দেবে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় এই শহর, দেখা যাচ্ছে মহাকাশ থেকেও

2
ঢাবির সহকারী প্রক্টর শেহরীন মোনামি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন মোনামি

3
ইনফোগ্রাফ: টিবিএস
বাংলাদেশ

পানি সংকট মোকাবিলায় কৌশলগত সমাধান, একনেকে উঠছে পদ্মা ব্যারেজ প্রকল্প 

4
বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকিভাতা, ওভারটাইমসহ পুলিশের একগুচ্ছ দাবি; বাস্তবায়নের আশ্বাস সরকারের

5
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গর্ভের সন্তানের লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

6
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ‘স্পেস ফোর্সের’ নজরদারিতে, কাছে ঘেঁষলেই ‘উড়িয়ে দেব’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net