Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
April 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, APRIL 07, 2026
বিকেএসপিকে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাফুফে

খেলা

টিবিএস রিপোর্ট
02 January, 2024, 09:15 pm
Last modified: 02 January, 2024, 09:16 pm

Related News

  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত
  • নেপালে জেন-জি বিক্ষোভ: ১৯ জন নিহতের পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিবাদে সমাবেশ চামড়াশিল্প সংশ্লিষ্ট ১৩ সংগঠনের

বিকেএসপিকে দেওয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করল বাফুফে

আবেদন পর্যালোচনা করার পর বিকেএসপি’র শাস্তি প্রত্যাহার করেছে বাফুফে। আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে আপিল কমিটি বিকেএসপিকে দেওয়া নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে।
টিবিএস রিপোর্ট
02 January, 2024, 09:15 pm
Last modified: 02 January, 2024, 09:16 pm

খেলোয়াড় নিয়ে জালিয়াতি করার অভিযোগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানকে ফুটবল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল বাফুফে। এই সাজার বিরুদ্ধে আপিল করেছিল বিকেএসপি। 

আবেদন পর্যালোচনা করার পর বিকেএসপি'র শাস্তি প্রত্যাহার করেছে বাফুফে। আব্দুল মুয়ীদ চৌধুরীর সভাপতিত্বে আপিল কমিটি বিকেএসপিকে দেওয়া নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানাও মওকুফ করেছে।

বিকেএসপির দুই কোচকে ভিন্ন ভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল বাফুফে। সিনিয়র কোচ শাহীনুল হকের শাস্তিও নেওয়া হয়েছে আপিল করার পর। উল্লেখ্য, এক খেলোয়াড় নিবন্ধন করে অন্যজনকে খেলানো এবং তথ্য আড়াল করার অপরাধে নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশ ক্রীড়া প্রতিষ্ঠানকে, যা  'বিকেএসপি' নামেই পরিচিত। ঘটনাটি ঘটে বাফুফের অধীনে পরিচালিত দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ-২০২৩ ও তৃতীয় বিভাগ অনুর্ধ্ব-১৭ ফুটবল লিগে।

গত নভেম্বরে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল বিকেএসপি ও আরামবাগ ফুটবল একাডেমি। সেই ম্যাচের পর বিকেএসপির ফুটবলারদের নিয়ে বাফুফের কাছে অভিযোগ জানায় আরামবাগ। অভিযোগের প্রেক্ষিতে তদন্তে নামে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এবং তারা এক খেলোয়াড় নিবন্ধন করিয়ে অন্য খেলোয়াড়কে মাঠে নামানোর প্রমাণ পায়।

তৃতীয় বিভাগ অনূর্ধ্ব-১৭ ফুটবল লিগে চকবাজার কিংসের হয়ে খেলার কথা ছিল বিকেএসপির নাইমুর রহমান, হাসান মিয়া ও মোহাম্মদ জিফাতের। কিন্তু তাদের পরিচয় নিয়ে যারা আসলে ম্যাচ খেলেন তাদের সত্যিকারের নাম মোহাম্মদ তাসিন, ইহসান হাবিব রিদুয়ান ও রিফাত কাজী।

পরবর্তীতে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে বিকেএসপির হয়ে তাসিন, হাবিব ও রিফাতকে নিবন্ধন করানোর সময় তৃতীয় বিভাগে তাদের তথ্য গোপন করার ব্যাপারটি ধরা পড়ে। বাফুফের তদন্ত কমিটির অনুসন্ধানের পর অভিযুক্তরা নিজেদের দায় স্বীকার করেছেন উল্লেখ করে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি এক বিবৃতি প্রকাশ করে। 

অভিযুক্ত খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে শাস্তি ও জরিমানা করে বাফুফে। বাফুফের অধীনে আয়োজিত সকল ধরনের ফুটবল খেলা ও কার্যক্রম থেকে বিকেএসপিকে এক বছরের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়।

এই ঘটনার সঙ্গে জড়িত দুই কোচ শাহীনুল হক ও রবিউল ইসলামকেও সব ধরনের ফুটবল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। দুজনকেই ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। অপরদিকে নিজেদের নাম বদলে ভিন্ন নামে খেলা চার ফুটবলারকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করে বাফুফের তদন্ত কমিটি।

 

Related Topics

টপ নিউজ

বাফুফে / বিকেএসপি / নিষেধাজ্ঞা প্রত্যাহার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: নিউ ইয়র্ক টাইমস
    সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?
  • চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
    এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী
  • ছবি: টিবিএস
    ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র
  • কোলাজ: টিবিএস
    ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

Related News

  • ধনী বিদেশিদের জন্য অ্যালকোহলের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব 
  • বাংলাদেশ থেকে হিমায়িত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা তুলে নিল কুয়েত
  • নেপালে জেন-জি বিক্ষোভ: ১৯ জন নিহতের পর সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার
  • কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিবাদে সমাবেশ চামড়াশিল্প সংশ্লিষ্ট ১৩ সংগঠনের

Most Read

1
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বাংলাদেশ

সস্তা ল্যাপটপের যুগ কি তবে শেষ হতে চলল?

2
চীনের সাংহাইয়ে সিনোপেক-এর একটি কারখানার তেল সংরক্ষণ ট্যাংক ও স্থাপনা। ছবি: গো নাকামুরা/রয়টার্স
আন্তর্জাতিক

এটি চীনের যুদ্ধ নয়, তবে বহু বছর আগেই প্রস্তুত হওয়া শুরু করেছিল বেইজিং

3
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সংসদে শীর্ষ ২০ ‍ঋণখেলাপি প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এক এনআইডি দিয়ে একটির বেশি এমএফএস অ্যাকাউন্ট নয়: সংসদে অর্থমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যবসায়ী মানেই চোর, এনবিআরকে এ মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান ফিকি’র

6
কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

ইসরায়েলে ইরান, ইয়েমেন ও লেবাননের সমন্বিত হামলা; ‘সাময়িক যুদ্ধবিরতি’ মানবে না তেহরান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net