Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
May 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MAY 19, 2026
১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে ১৮ জন প্রার্থীর: টিআইবি 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 December, 2023, 02:50 pm
Last modified: 26 December, 2023, 07:06 pm

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে ১৮ জন প্রার্থীর: টিআইবি 

নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
26 December, 2023, 02:50 pm
Last modified: 26 December, 2023, 07:06 pm

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৮ জন প্রার্থীর ১০০ কোটি টাকার বেশি সম্পদ রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তথ্য উপস্থাপন করেন টিআইবির সমন্বয়ক (আউট রিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

নির্বাচন কমিশনে দেওয়া ২,০০০ এর বেশি হলফনামার তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

হলফনামা ভিত্তিক প্রেক্ষাপট বিশ্লেষণে সংস্থাটি বলেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২নং অনুচ্ছেদের (৩খ)  দফা অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে সব প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে হলফনামার মাধ্যমে মোট ৮ ধরনের তথ্য দিতে হয়।

হলফনামায় দেওয়া এসব তথ্যের মধ্যে রয়েছে- শিক্ষাগত যোগ্যতা, পেশা ও আয়ের উৎস, মামলার বিবরণী, প্রার্থীর নিজের এবং তার নির্ভরশীলদের আয়-ব্যয়, সম্পদ ও দায় দেনা। এসব তথ্য ভোটারদের মধ্যে দ্রুততার সঙ্গে প্রচারের দায়িত্ব নির্বাচন কমিশনের। যাতে করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থী বেছে নেওয়ার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

১০০ কোটি টাকার বেশি সম্পদ আছে যে ১৮ জন প্রার্থীর

১। নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজীর সম্পদমূল্য ১৩৪৫.৭৭ কোটি টাকা; 

২। ব্রাক্ষণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস. এ. কে. একরামুজ্জামানের সম্পদমূল্য ৪২১.১৬ কোটি টাকা;

৩। ঢাকা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সালমান ফজলুর রহমানের সম্পদমূল্য ৩১৫.৭৬ কোটি টাকা;

৪। কুমিল্লা-৮ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিনের সম্পদমূল্য ৩০৬.৬৮ কোটি টাকা;

৫। কুমিল্লা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী ইউসুফ আব্দুল্লাহ হারুনের সম্পদমূল্য ২৭৭.৬১ কোটি টাকা;

৬। চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগর ওয়ালার সম্পদমূল্য ২৭৬.১৯ কোটি টাকা; 

৭। সিরাজগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মমিন মন্ডলের সম্পদমূল্য ২৫৩.২৪ কোটি টাকা; 

৮। নারায়ণগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী গাজী গোলাম মূর্তজার সম্পদমূল্য ২৩৩ কোটি টাকা; 

৯। নরসিংদী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. সিরাজুল ইসলাম মোল্লার সম্পদমূল্য ১৭৪.০১ কোটি টাকা;

১০। ঢাকা-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাইদ খোকনের সম্পদমূল্য ১৬৩ কোটি টাকা;

১১। ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের সম্পদমূল্য ১৫৬.৩৯ কোটি টাকা;

১২। গাইবান্ধা-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী আফরুজা বারীর সম্পদমূল্য ১৫৪.৬৬ কোটি টাকা;

১৩। কুমিল্লা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী সেলিমা আহমাদের সম্পদমূল্য ১৫২.২৮ কোটি টাকা;

১৪।  লক্ষীপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদা বেগমের সম্পদমূল্য ১৩০.৪২ কোটি টাকা;

১৫। লক্ষীপুর-৪ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল্লাহর সম্পদমূল্যও ১৩০.৪২ কোটি টাকা;

১৬। কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগের প্রার্থী আহম মুস্তফা কামালের সম্পদমূল্য ১০৪.১৭ কোটি টাকা;

১৭। জামালপুর-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদের সম্পদমূল্য ১০২.৩৭ কোটি টাকা;

১৮। মানিকগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ- এর সম্পদমূল্য ১০০.৪৫ কোটি টাকা;

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, কোটিপতি প্রার্থীর সংখ্যা ৫৭১। এরমধ্যে আওয়ামী লীগের ২৩৫ জন কোটিপতি প্রার্থী রয়েছেন।

Related Topics

টপ নিউজ

টিআইবি / ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) / কোটিপতি / নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত
  • চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
    চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
    গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি
  • জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
    মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি
  • আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
    চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

Related News

  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশে করার প্রস্তাব টিআইবির, প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়া
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো
  • আমরা তো হারিনি, কেন পদত্যাগ করব?: মমতা বন্দ্যোপাধ্যায়
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে সীমান্তের দুই পাড়ের পরিস্থিতি খারাপ হবে: আলতাফ পারভেজ

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৯ বছর পর ডিএনএ পরীক্ষায় তনুর পোশাকে পাওয়া গেল আরও একজনের রক্ত

2
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি

3
ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং বিমান এবং সি-১৭ গ্লোবমাস্টার বিমান। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবারুদ নিয়ে ইসরায়েলে নামল কয়েক ডজন মার্কিন বিমান, ইরানে ফের হামলার প্রস্তুতি

4
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (বামে) এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিটিং শেষে বাইরে গিয়ে গালিগালাজ করেন পাটওয়ারী, এতে আমরা অভ্যস্ত, একদমই ক্ষুব্ধ নই: সিইসি

5
আজ সোমবার (১৮ মে) ঢাকা সফরতর কাতারের শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি: টিবিএস
বাংলাদেশ

চার খাতে বাংলাদেশি কর্মী নিতে আগ্রহী কাতার: প্রবাসী কল্যাণমন্ত্রী

6
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

ক্রেতাদের চাপ, বিদ্যুতের খরচ কমানো: সৌরবিদ্যুতে ঝুঁকছেন ক্ষুদ্র উদ্যোক্তারা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net