Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
গ্যাস-বিদ্যুৎ সংযোগের অভাবে উৎপাদন দেরি হচ্ছে কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে: মেঘনা গ্রুপ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
20 December, 2023, 10:40 pm
Last modified: 20 December, 2023, 10:46 pm

Related News

  • আবাসিকে গ্যাস সংযোগের কোনো পরিকল্পনা নেই সরকারের: জ্বালানিমন্ত্রী
  • আসন্ন রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা অগ্রাধিকার: টুকু
  • বকেয়ার ৩ কোটি ডলার পরিশোধ করেছে বিপিডিবি, বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি
  • সুযোগ থাকলে ঢাকার সব বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম : জ্বালানি উপদেষ্টা
  • ডিসেম্বরে থেকে রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে: অর্থ উপদেষ্টা

গ্যাস-বিদ্যুৎ সংযোগের অভাবে উৎপাদন দেরি হচ্ছে কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে: মেঘনা গ্রুপ

মেঘনা গ্রুপ তিতাস অর্থনৈতিক অঞ্চলে তিন বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আশা করছে।
টিবিএস রিপোর্ট
20 December, 2023, 10:40 pm
Last modified: 20 December, 2023, 10:46 pm
মেঘনা গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল বুধবার (২০ ডিসেম্বর) লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেন। ছবি: জহির রায়হান/টিবিএস

গ্যাস ও বিদ্যুৎ সংযোগের অভাবে কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল উৎপাদনে যেতে পারছে না বলে জানিয়েছেন মেঘনা গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল।

মেঘনা গ্রুপের মালিকানাধীন চতুর্থ অর্থনৈতিক অঞ্চল 'তিতাস ইকোনমিক জোন' বুধবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) থেকে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স (প্রাথমিক অনুমোদন) পেয়েছে।

লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে মেঘনা গ্রুপের চেয়ারম্যান বলেন, কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে ইতোমধ্যে কারখানা নির্মাণের কাজ শুরু হয়েছে।

'অনেক প্রচেষ্টা সত্ত্বেও আমরা কুমিল্লা অর্থনৈতিক অঞ্চলে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে পারিনি। এ সংযোগগুলো থাকলে এ বছরের শেষ নাগাদ কাচশিল্প এবং স্টিল রি-রোলিং কারখানার উৎপাদন সহজতর হতো,' বলেন মেঘনা গ্রুপের চেয়ারম্যান।

মেঘনা গ্রুপ অভ ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল ২০২২ সালের ২০ মার্চ সরকারের কাছ থেকে চূড়ান্ত অনুমোদন পায়।

'আমরা তিতাস অর্থনৈতিক অঞ্চলের জন্য প্রচেষ্টা শুরু করেছি। সরকার যদি এখন থেকে গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করার কাজ শুরু করে, আমরা আশা করি জোনটি বিকাশের দুই থেকে তিন বছরের মধ্যে আমরা সব সংযোগ পেয়ে যাব।'

মেঘনা গ্রুপ তিতাস অর্থনৈতিক অঞ্চলে তিন বিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ আশা করছে।

কুমিল্লার মেঘনা উপজেলার চালিভাঙ্গায় মেঘনা নদীর তীরে আনুমানিক ৪০০ একর জমিতে এ অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠা করা হয়েছে। উন্নয়নের প্রথম দফায় ১৬১ একর জমিতে দেশি ও বিদেশি শিল্প স্থাপন নিয়ে কাজ করা হবে। এরপর অদূর ভবিষ্যতে সম্পূর্ণ ৪০০ একর এলাকায় কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

মেঘনা গ্রুপের কর্মকর্তারা বলছেন, এ অর্থনৈতিক অঞ্চলটি একটি আকর্ষণীয় অবস্থানে গড়ে উঠেছে। এখানে নদীপথের সুবিধা যেমন রয়েছে, তেমনি এটি থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কও কাছাকাছি। জোনটি ঢাকা জিরো পয়েন্ট থেকে ৩৫ কিলোমিটার, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫০ কিলোমিটার, চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ২১০ কিলোমিটার এবং কমলাপুর রেলস্টেশন থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত।

বর্তমানে মেঘনা গ্রুপের অধীনে তিনটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে। এর মধ্যে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন এবং মেঘনা ইকোনমিক জোনে দেশি-বিদেশি শিল্প পণ্য উৎপাদন করছে। আর কুমিল্লা ইকোনমিক জোন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তরের জন্য প্রস্তুত অবস্থায় রয়েছে।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা অর্থনৈতিক অঞ্চল / তিতাস অর্থনৈতিক অঞ্চল / মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ / গ্যাস সংযোগ / বিদ্যুৎ সরবরাহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • আবাসিকে গ্যাস সংযোগের কোনো পরিকল্পনা নেই সরকারের: জ্বালানিমন্ত্রী
  • আসন্ন রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা অগ্রাধিকার: টুকু
  • বকেয়ার ৩ কোটি ডলার পরিশোধ করেছে বিপিডিবি, বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি
  • সুযোগ থাকলে ঢাকার সব বাসা-বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম : জ্বালানি উপদেষ্টা
  • ডিসেম্বরে থেকে রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে: অর্থ উপদেষ্টা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net