Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
আসন্ন রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা অগ্রাধিকার: টুকু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 February, 2026, 06:10 pm
Last modified: 18 February, 2026, 06:17 pm

Related News

  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • কুইক রেন্টালের নামে লুটপাটের টাকা ফেরত আনা শুরু হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
  • জ্বালানি সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের তেল মজুদে কৃত্রিম সংকট: জ্বালানিমন্ত্রী

আসন্ন রমজান ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা অগ্রাধিকার: টুকু

তিনি বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিটি স্তরেই চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই দায়িত্ব নেওয়াটাই একটি বড় চ্যালেঞ্জ।’
টিবিএস রিপোর্ট
18 February, 2026, 06:10 pm
Last modified: 18 February, 2026, 06:17 pm
ছবি: সংগৃহীত

নবনিযুক্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এই খাতটি বর্তমানে 'বিশাল চ্যালেঞ্জের' মুখে রয়েছে। তবে তার তাৎক্ষণিক লক্ষ্য হচ্ছে আসন্ন রমজান এবং সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, 'আপাতত রমজান ও সেচ আমাদের অগ্রাধিকার। আমরা এই দুটি সফলভাবে সামাল দেওযার পরপরই ভবিষ্যতের দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো তুলে ধরব।'

ইকবাল হাসান মাহমুদ টুকু এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ বিরতির পর ফের দায়িত্ব গ্রহণ করে তিনি বলেন, 'বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিটি স্তরেই চ্যালেঞ্জ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে এই দায়িত্ব নেওয়াটাই একটি বড় চ্যালেঞ্জ।'

সম্প্রতি বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের সংগঠন 'বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশন' (বিআইপিপিএ) সতর্কবার্তা দিয়েছে যে, তাদের বকেয়া ১৩ থেকে ১৪ হাজার কোটি টাকার অন্তত ৬০ শতাংশ পরিশোধ না করা হলে উৎপাদন ব্যাহত হতে পারে। এর ফলে রমজান ও গ্রীষ্মকালে দেশব্যাপী ব্যাপক লোডশেডিংয়ের আশঙ্কা দেখা দিতে পারে। এই দাবিটি মূলত অন্তর্বর্তী সরকারের সময় থেকে করা হচ্ছিল।

সংগঠনটির এমন দাবির প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, 'বিআইপিপিএ যদি এ ধরনের বিবৃতি দিয়ে থাকে, তবে তা নতুন সরকারকে 'ব্ল্যাকমেইল' করার শামিল হবে।'

এর আগে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, 'আমি আগেও এই মন্ত্রণালয়ে কাজ করেছি। কার্যক্রমগুলো গতিশীল ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য আমি আপনাদের পূর্ণ সহযোগিতা কামনা করছি।'

আগামীর পথ কঠিন হওয়ার ইঙ্গিত দিয়ে টুকু বলেন, 'আমি এমন এক সময়ে এই খাতের দায়িত্ব নিয়েছি যখন কাল কী ঘটবে তা আগে থেকে বলা মুশকিল। বর্তমান বিশ্বে বিদ্যুৎ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমাদের একটি নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে এবং কোনো বাধা ছাড়াই রমজান পার করার বিষয়ে আত্মবিশ্বাসী হতে হবে। লোডশেডিং এড়াতে আমাদের সামর্থ্যের মধ্যে যা করা সম্ভব, তার সবটুকুই আমরা করব।'

মন্ত্রণালয় পরিচালনা প্রসঙ্গে নিজের অনড় অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, 'আমি রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের দিয়ে এই মন্ত্রণালয় চালাতে চাই না। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত দেশের স্বার্থে সবাই মিলে একযোগে কাজ করা।'

Related Topics

টপ নিউজ

বিদ্যুৎ সরবরাহ / বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী / ইকবাল হাসান মাহমুদ টুকু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
    কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

Related News

  • দেশে তেলের কোনো সংকট কখনো হয়নি, হবেও না: জ্বালানিমন্ত্রী
  • ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ: সংসদে জ্বালানি মন্ত্রী
  • মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  • কুইক রেন্টালের নামে লুটপাটের টাকা ফেরত আনা শুরু হয়েছে: বিদ্যুৎমন্ত্রী
  • জ্বালানি সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের তেল মজুদে কৃত্রিম সংকট: জ্বালানিমন্ত্রী

Most Read

1
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের ‘সুইসাইড নোট’ প্রকাশ করলেন আদালত

2
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

3
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

4
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

6
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net