Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 24, 2026
তথ্যের অসংগতি: সরকারি তথ্য বলছে মাছ উৎপাদন বেড়েছে, চাষিরা বলছেন কমেছে

বাংলাদেশ

শওকত আলী
17 December, 2023, 10:30 am
Last modified: 17 December, 2023, 10:33 am

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • তিন বছরে বঙ্গোপসাগরে মাছ ধরা ২১ শতাংশ কমেছে, ইলিশ আহরণ কমেছে প্রায় ৭৮ শতাংশ
  • রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পেয়েছে মাত্র ০.৩৫ শতাংশ মানুষ
  • উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তবু ডলার সংকটের মধ্যে মাছ আমদানির অনুমোদন বেড়েছে
  • প্লেটের আমিষের দাম আরও বাড়বে, খরায় ব্যাহত হয়েছে মাছের উৎপাদন

তথ্যের অসংগতি: সরকারি তথ্য বলছে মাছ উৎপাদন বেড়েছে, চাষিরা বলছেন কমেছে

শওকত আলী
17 December, 2023, 10:30 am
Last modified: 17 December, 2023, 10:33 am

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে গত অর্থবছরে অর্থবছরে মোট মাছের উৎপাদন ১.৫৬ লাখ টন বেড়েছে বলা হলেও দেশজুড়ে মৎস্যচাষিরা বলছেন বিপরীত কথা। 

সরকারি তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে মাছের উৎপাদন হয়েছে ৪৯.১৫ লাখ টন, যা আগের অর্থবছরে ছিল ৪৭.৫৯ লাখ টন। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে বদ্ধ জলাশয় থেকে মাছের সরবরাহ আসে ৫৭.৩৯ শতাংশ। 

মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক টিবিএসকে বলেন, 'আমরা উৎপাদনের যে তথ্যটা তৈরি করছি, সেটা ভুল হওয়ার সুযোগ নেই। কারণ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার মাধ্যমে কয়েক দফায় এটা ক্রস চেক করা হয়।'

তবে মাঠ পর্যায়ের তথ্য বলছে ভিন্ন কথা। মাছ উৎপাদনে জড়িত ছোট-বড় খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। যার ফলে উৎপাদন কম হয়েছে, অনেক খামার বন্ধও হয়ে গেছে।

এই ধাক্কার মূল কারণ হিসেবে করোনা মহামারির কথা বলেছেন তারা। মহামারিকালে উৎপাদন খরচের নিচে মাছ বিক্রি করতে হয়েছে তাদের। এতে অনেক খামারি বড় ধরনের লোকসান করেন। এই লোকসানের কারণে অনেকেই সক্ষমতা হারিয়ে মাছ চাষ বন্ধ করে দেন। বড় বড় অনেক খামারি উৎপাদনের পরিমাণও কমিয়েছেন। 

এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আসতেই শুরু হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এ যুদ্ধের প্রভাবে ব্যাপকভাবে বাড়তে থাকে ফিডের দাম। গত দুই বছরের মধ্যে প্রতি কেজি ফিডের দাম ৬৬ শতাংশ বেড়ে ৭০ টাকায় উঠেছে। 

একদিকে পুঁজি হারানো, অন্যদিকে মাছ উৎপাদনের খরচ বেড়ে লাভের পরিমাণ কমে যাওয়ায় খামারিরা মাছের উৎপাদন কমিয়ে এনেছেন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আবু নোমান ৩০টি পুকুরে পাঙ্গাস, রুই, কাতলা ও পাবদা মাছের চাষ করেন। 

করোনার আগে এই উদ্যোক্তা প্রতি বছর ১ হাজার ২০০ টন মাছ উৎপাদন করতেন। কিন্তু করোনায় মাছে লোকসান এবং পরবর্তীতে খরচ বেড়ে যাওয়ায় লাভ সীমিত হয়ে পড়েছে। সে কারণে তিনি দুই বছর ধরে এই উৎপাদন ৮০০ টনের নামিয়ে এনেছেন। 

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দুই বছর ধরে উৎপাদন খরচ বেড়ে বেড়ে এমন অবস্থায় এসেছে যে মাছের লাভ একেবারেই সীমিত হয়ে পড়েছে। কোনো কারণে এটা উৎপাদন খরচের নিচে নামলেই কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়। যে কারণে উৎপাদন কমিয়ে আনতে বাধ্য হয়েছি।'

স্বাভাবিক সময়ে বছরে ৪ লাখ টনের বেশি তেলাপিয়ার উৎপাদন হয়। কিন্তু গত দুই-তিন বছরে নানা সংকটের কারণে অনেকেই এখন উৎপাদন বন্ধ ও কমিয়ে দিয়েছেন। এ কারণে গত দুই বছরে তেলাপিয়ার উৎপাদন ৩০-৪০ শতাংশ কমে গেছে। 

বাংলাদেশ তেলাপিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং এগ্রো থ্রি ফিশ হ্যাচারি অ্যান্ড কালচার ফার্মের স্বত্বাধিকারী এবিএম শামসুল আলম বাদল টিবিএসকে বলেন, অনেক চাষি উৎপাদন বন্ধ করে দিয়েছেন, অনেকে আবার সীমিত পরিসরে উৎপাদন করছেন। 

তিনি বলেন, 'অনেক কৃষক আছেন যারা বাকিতে খাদ্য নিয়ে মাছ চাষ করে লোকসান করেছেন, ঠিকমতো খাদ্যের দাম পরিশোধ করতে পারেননি। যে কারণে এখন ফিড উৎপাদনকারীরা বাকিতে খাদ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। ফলে এখন চাইলেও অনেকের পুঁজি খাটানোর সক্ষমতা কমে গেছে।'

শামসুল আলম আরও বলেন, 'চাষিরা মাছ চাষ থেকে সরে আসায় বা কমিয়ে দেওয়ায় যে উৎপাদন ঘাটতি তৈরি হয়েছে, তা মন্ত্রণালয়ের প্রতিবেদনে প্রতিফলিত হয়নি বলেই মনে হচ্ছে।'

চিংড়ির তথ্যে অসংগতি

দেশে মাছের মোট উৎপাদনের উল্লেখযোগ্য একটা অংশে রয়েছে চিংড়ি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে চিংড়ির উৎপাদন হয়েছে ২.৬১ লাখ টন। তবে চিংড়ির উৎপাদন ও রপ্তানির সঙ্গে জড়িতরা বলছেন, উৎপাদনের এই তথ্য ও মাঠের উৎপাদনের তথ্যে বিস্তর ফারাক রয়েছে।

তথ্যের এই অসংগতি সরকারি নথিতেও দেখা গেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় গত মার্চে 'বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে ভেনামি চিংড়ি চাষ নির্দেশিকা' পাঠিয়েছে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে। এই নির্দেশনায় বলা হয়েছে, দেশে বাগদা চিংড়ির উৎপাদন ৭২ হাজার ৮০৯ টন। 

চিংড়ি চাষি ও রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশে শুধু বাগদা ও গলদার চিংড়ির উৎপাদনই রয়েছে। ভেনামি এখনো সেভাবে উৎপাদন শুরু হয়নি। 

তারা বলছেন, বাগদার উৎপাদন যদি ৭২ হাজার ৮০৯ টন হয়, তবে গলদার উৎপাদন কোনোভাবেই বাগদার এক-তৃতীয়াংশের বেশি নয়। সেই হিসাবে চিংড়ির উৎপাদন ১ লাখ টনের কাছাকাছি পৌঁছাই কষ্টকর। কিন্তু সরকার আড়াই লাখ টনের হিসেব দেখাচ্ছে। 

চিংড়ি রপ্তানিকারক এবং বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন-এর (বিইএফইএ) সদস্য নাম প্রকাশ না করার শর্তে টিবিএসকে বলেন, 'চিংড়ির উৎপাদন কোনোভাবেই ১ লাখ টনের বেশি নয়। আড়াই লাখ টনের বেশি যেটা বলা হচ্ছে, তা মোটেও ঠিক না।' 

এদিকে বাজারে মাছের দাম চড়া। সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন কমার পাশাপাশি গত বছর অনিয়মিত বৃষ্টি ও দেরিতে বন্যার পানি আসায় নদনদী থেকেও মাছের আহরণ কম হয়েছে। এছাড়া দেরিতে বৃষ্টি হওয়ায় খরাপ্রবণ অনেক অঞ্চলের পুকুরগুলোতেও এবারে মাছের উৎপাদন আশানুরূপ হয়নি। 

মাছের চড়া দাম নিয়ে উদ্বেগের বিষয়ে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুল হক বলেন, 'মাছের দাম বেশি হওয়ার মানে এই না যে উৎপাদন কম হয়েছে। দু-চারটা সমস্যা ছাড়া গণহারে মাছের উৎপাদন চাষিরা বন্ধ করেছেন, এমন তথ্য নেই।'

Related Topics

টপ নিউজ

মাছ উৎপাদন / মৎস্য উৎপাদন / মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সংগৃহীত ছবি
    প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা
  • বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
    বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
  • ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
    হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা
  • বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
    হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান
  • দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
    পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী
  • কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
    ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

Related News

  • ইনডোর ইলিশ চাষে সরকারের অনুমোদন নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • তিন বছরে বঙ্গোপসাগরে মাছ ধরা ২১ শতাংশ কমেছে, ইলিশ আহরণ কমেছে প্রায় ৭৮ শতাংশ
  • রমজানে সুলভ মূল্যে দুধ-ডিম-মাংস পেয়েছে মাত্র ০.৩৫ শতাংশ মানুষ
  • উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ, তবু ডলার সংকটের মধ্যে মাছ আমদানির অনুমোদন বেড়েছে
  • প্লেটের আমিষের দাম আরও বাড়বে, খরায় ব্যাহত হয়েছে মাছের উৎপাদন

Most Read

1
সংগৃহীত ছবি
বাংলাদেশ

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১১ পয়সা

2
বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন
অর্থনীতি

বাংলাদেশে উৎপাদন কার্যক্রম শুরু করল জাপানের লায়ন কর্পোরেশন

3
ভারতের মণিপুর রাজ্যের চুরচাদপুরের কাছের কিবুতজের একটি সিনাগগে বিনেই মেনাশে গোত্রের লোকজন প্রার্থনা করছেন। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

হারানো সম্প্রদায়: মণিপুরের জঙ্গল ছেড়ে ইসরায়েলের পথে ইহুদি ‘বিনেই মেনাশে’রা

4
বুধবার ইরানের বন্দর আব্বাসের উপকূলবর্তী এলাকায় জাহাজগুলো নোঙর করা আছে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ প্রণালীর টোল থেকে প্রথম রাজস্ব পেল ইরান

5
দক্ষিণ কোরিয়ার একটি বিমানঘাঁটি থেকে উড়ছে এফ-১৫কে যুদ্ধবিমান। তদন্তে জানা যায়, আকাশে নিজের শেষ ফ্লাইটের স্মৃতি ধরে রাখতে ছবি ও ভিডিও করতে গিয়েই দুটি বিমানের মধ্যে সংঘর্ষ বাঁধিয়েছিলেন এক পাইলট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পাইলট ভালো অ্যাঙ্গেলে ছবি তুলতে চাওয়ায় যুদ্ধবিমানের সংঘর্ষ, ক্ষমা চাইল দ. কোরিয়ার বিমানবাহিনী

6
কোভিড ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রতিকার হিসেবে গোমূত্র মিশ্রিত চা পান করছেন হিন্দুত্ববাদী সংগঠন ‘অখিল ভারত হিন্দু মহাসভা’র সমর্থকরা। ছবি: গেটি
আন্তর্জাতিক

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশ করতে দর্শনার্থীদের পান করতে হবে ‘গোমূত্র’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net